
আইস্ক্রিনে আসছে ‘মিশন ডিডিএলজে’
‘আমরা যারা ৮০ সালে জন্মেছি, ৯০ দশকে বেড়ে উঠেছি, তাদের প্রেম বা ভালো লাগায় শাহরুখ খানের সিনেমার অনুপ্রেরণা থাকবেই।’ এমনটাই বললেন নির্মাতা আসিফ জাহাঙ্গীর অর্ক,,,,

আবারও বড়পর্দায় জুটিবদ্ধ হয়ে আসছেন আফরান নিশো ও তমা মির্জা। ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’র পর এবার এই জুটিকে নিয়ে নিজের প্রথম চলচ্চিত্র নির্মাণ করছেন ভিকি জাহেদ। নিশো-তমা জুটির তৃতীয় এই সিনেমাটির নাম হতে যাচ্ছে ‘খলনায়ক’।
‘খলনায়ক’ নামটি পরিচালক সমিতিতে এন্ট্রি করা হয়েছে। প্রয়াত চিত্রনায়ক মান্নার বাড়ি ছিলো টাঙ্গাইল, তিনি ১৯৯৬ সালে ‘খলনায়ক’ নামে একটি সিনেমা করেছিলেন। প্রায় ৩০ বছর পর টাঙ্গাইল থেকে উঠে আসা বর্তমান প্রজন্মের তারকা অভিনেতা আফরান নিশো একই নামে সিনেমা করতে যাচ্ছেন!
এদিকে, ‘পুর্নজন্ম’ থেকে একাধিক ওয়েব কনটেন্ট করে পরিচিতি পেয়েছেন ভিকি জাহেদ। ‘খলনায়ক’ হতে যাচ্ছে এই নির্মাতার প্রথম চলচ্চিত্র।
জানা যায়, থ্রিলার ধাঁচের গল্পে নির্মিত হবে সিনেমাটি। শিগগিরি শুটিং শুরু হবে এবং আগামী অক্টোবরে দুর্গাপূজায় মুক্তির দেয়া হবে।
নাটকে তুমুলভাবে জনপ্রিয়তা পাওয়ার পর ২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। সেই সিনেমায় নিশোর বিপরীতে ছিলেন তমা মির্জা।
ব্যবসায়িকভাবে সুড়ঙ্গ যেমন সফল হয়েছিল, আফরান নিশো-ও তেমনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। ২০২৫ সালের ঈদুল ফিতরে ‘দাগি’ সিনেমাতেও তমার সঙ্গে জুটিবদ্ধ হয়ে দর্শকদের প্রশংসা পেয়েছিলেন।
এসএভিএফ আলফা আই এন্টারটেনমেন্টের প্রযোজনায় নির্মিত ‘খলনায়ক’-এর মাধ্যমে তৃতীয়বারের মতো দেখা যাবে নিশো-তমাকে।
প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘খলনায়ক’ নামে একটি সিনেমা আমরা করতে যাচ্ছি, কিন্তু কাস্টিং চূড়ান্ত হয়নি। তবে একাধিক সূত্র নিশ্চিত করেছে, মেহজাবীনকে নিয়ে গুঞ্জন ছড়ালেও তিন এই সিনেমায় নেই, ‘খলনায়ক’ সিনেমাতে থাকছেন আফরান নিশো এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা।

কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
যুক্তরাজ্যে টানা ১৫ মাসের বেশি সময়ের চিকিৎসা শেষে দেশে ফিরছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক এবং ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গত বছরের এপ্রিলে থেকে যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন ছিলেন ইলিয়াস কাঞ্চন। সেখানকার হাসপাতাল ও মেয়ে ইমা ইসলামের বাসায় থেকে চলে তাঁর চিকিৎসা। গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের একটি বড় অংশ অপসারণ করলেও ঝুঁকির কারণে পুরো টিউমার সরাতে পারেনি। পরে চিকিৎসক জানান, তাঁর ব্রেন ক্যানসারের কথা।
অস্ত্রোপচারের শেষে শুরু হয় ইলিয়াস কাঞ্চনের দীর্ঘ সময়ের চিকিৎসা। প্রথম ধাপে টানা তিন মাস কেমোথেরাপি নেওয়ার পাশাপাশি চলে দ্বিতীয় ধাপে ওরাল থেরাপি। পারিবারিক সূত্র জানিয়েছে, সপ্তাহে পাঁচ দিন করে ১২ সপ্তাহের চিকিৎসায় মধ্যে প্রায় ৬০টির বেশি কেমোথেরাপি নিতে হয়েছে এই অভিনেতাকে। এরপর তিন মাসের প্রথম ধাপের ওরাল থেরাপি শেষ করে তিনি দ্বিতীয় ধাপের আরও তিন মাসের ওরাল থেরাপি নিয়েছেন।

তিন ধাপে সব মিলিয়ে মোট শ খানেক কেমোথেরাপি নিয়েছেন ইলিয়াস কাঞ্চন।
তবে এত দীর্ঘ চিকিৎসার পরও ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হয়নি। নিরাপদ সড়ক চাই- নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ বলেন, ‘দেড় বছরের বেশি সময় ধরে দেশে বাইরে থাকতে থাকতে ইলিয়াস কাঞ্চন ভাই অস্থির হয়ে উঠেছেন। দেশে ফেরার জন্য তাঁর মন টানছিল। পরিবারকেও বলছিলেন, তৃতীয় ধাপের থেরাপি যেহেতু শেষ হয়েছে, কয়েক মাসের জন্য দেশে ফিরতে চান। কাঞ্চন ভাইয়ের ইচ্ছাতে তাঁকে দেশে আনা হচ্ছে। তাঁর শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। অবস্থার উন্নতিও খুব একটা নেই। তৃতীয় ধাপের থেরাপি গত ৩০ জুলাই শেষ হয়েছে। এরপর আবার তাঁর নতুন চিকিৎসা শুরু হবে। তার আগে দেশে কিছুদিন কাটাতে চাইছেন।’
লিটন এরশাদ জানান, কাঞ্চন ভাই এখন ধীরে ধীরে কথা বলতে পারেন, কিন্তু কথাবার্তায় জড়তা রয়েছে। অনেক সময় কয়েক মিনিট কথা বলার পর তিনি পুরো বাক্য শেষ করতে পারেন না। একটি পূর্ণ বাক্য শেষ করতেও কষ্ট হয় তাঁর। খাবারদাবার মোটামুটি স্বাভাবিক থাকলেও নিয়মিত সময়মতো খাওয়ার অভ্যাসটিও আগের মতো নেই।
বিনোদন নিয়ে
লোড হচ্ছে...

‘আমরা যারা ৮০ সালে জন্মেছি, ৯০ দশকে বেড়ে উঠেছি, তাদের প্রেম বা ভালো লাগায় শাহরুখ খানের সিনেমার অনুপ্রেরণা থাকবেই।’ এমনটাই বললেন নির্মাতা আসিফ জাহাঙ্গীর অর্ক,,,,

আজকের শাকিব খানকে দেখে বুঝার কি সুযোগ আছে তিনি অভিনয়ে প্রথম জীবনে অনেক কষ্ট করেছেন? এলাম আর জয় করলাম এমন সৌভাগ্য পাননি তিনি........

প্রেম ভালোবাসা, মায়া ও শ্রদ্ধায় মোড়ানো এক সন্ধ্যার গল্প! বিশিষ্ট শিক্ষাবিদ, সবার প্রিয় শিক্ষক আবদুল্লাহ আবু সায়ীদের কথা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন সবাই। বই এবং বউ নিয়ে কথা বলছিলেন তিনি

খ্যাতির মোহ নয়, কাজটাই মন দিয়ে করতে চান শ্যামল মাওলা। প্রায় দেড় যুগের অভিনয়জীবনে তিনি বারবার নিজেকে নতুন করে গড়ার চেষ্টা করেছেন।

ভালোবাসার মহাসমুদ্রে কত কথা কত স্মৃতি! শাহজাহান সত্যিকার অর্থে প্রায় বাকরুদ্ধ। আবেগে থর থর করে কাঁপছে। তার দু’চোখে আনন্দ আর সুখের কান্না। জানতে চাইলাম-কেমন লাগছে শাহজাহান?

সম্প্রতি ‘হইচই’ এ মুক্তি পেয়েছে সালেহ সোবহান অনীমের তারকাবহুল ওয়েব সিরিজ ‘হেডলাইন’। সেই সিরিজে অভিনয় করেছেন সারিকা সাবরিন। হেডলাইন ও সম্প্রতি বিষয় নিয়ে অভিনেত্রীর সঙ্গে কথা হয়......

বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, অভিনেতা কাজী হায়াৎ দুঃখ প্রকাশ করে বললেন, এফডিসিতে সিনেমা নাই। তবে নির্বাচন আছে। শিল্পী সমিতির নির্বাচন বেশ জমজমাট হয়। এবারও তাই হয়েছে। আমাদের শিল্পী সংখ্যা অনেক,

রইদ: রহস্যের আঁধারে আলোর আল্পনা সাধুদের জীবনে পাগলীরা বারবার আসে। নানা রূপে আসে। এটা ঘটে এসেছে। ঘটছে। এবং এভাবে ঘটতে থাকবে। নিঃসঙ্গ আদমের জীবনে হাওয়া আসুক, আর হাওয়া খুঁজে নিক রইদকে।