
চ্যানেল আই ‘ব্যান্ড ফেস্ট’-কে শিল্পীদের শুভেচ্ছা
চ্যানেল আই আয়োজিত ‘ব্যান্ড ফেস্ট’ এবার ১২ বছরে পা দিয়েছে। বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে নিঃসন্দেহে .................

আটলান্টিকের ওপারে এক গানের সন্ধ্যার জন্য নেমে এসেছিল শান্তিনিকেতনের আবহ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে নিউ ইয়র্কের জুইস সেন্টারে অনুষ্ঠিত হলো বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘আনন্দসন্ধ্যা’।
প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি এবং রবীন্দ্রচর্চাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সংগীত, নৃত্য ও সম্মাননার মধ্য দিয়ে বিশ্বকবির সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন কিংবদন্তী রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং আরেক জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী স্বপ্নীল সজীব। তাঁদের কণ্ঠে একের পর এক রবীন্দ্রনাথের কালজয়ী গান পরিবেশিত হলে প্রেক্ষাগৃহজুড়ে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। প্রবাসী বাঙালিদের কাছে যেন ফিরে আসে শেকড়ের টান, বাংলা সংস্কৃতির গভীর আবহ আর রবীন্দ্রনাথের মানবতাবাদী চেতনা।
তবে অনুষ্ঠানের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক মুহূর্ত আসে যখন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানীর পক্ষ থেকে রেজওয়ানা চৌধুরী বন্যা ও স্বপ্নীল সজীবের হাতে বিশেষ সম্মাননা সার্টিফিকেট তুলে দেয়ার মুহূর্তটি সামনে আসে।
রবীন্দ্রসংগীত এবং বাংলা সংগীতের সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ ও বিশ্বপরিসরে তুলে ধরতে তাঁদের দীর্ঘদিনের নিরলস ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।

শিল্পীজীবনের আজীবন সাধনা, রবীন্দ্রনাথের সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার নিরন্তর প্রচেষ্টা এবং বাংলা সংস্কৃতির আন্তর্জাতিক প্রসারে তাঁদের অনন্য ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়েই এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি দেয় নিউ ইয়র্ক সিটি।
আয়োজকদের দাবি, নিউ ইয়র্কের ইতিহাসে এই প্রথম কোনো সিটি মেয়র ব্যক্তিগতভাবে রবীন্দ্রসংগীতশিল্পীদের এমন আনুষ্ঠানিক সম্মাননা প্রদান করলেন। ফলে এই স্বীকৃতি শুধু দুই শিল্পীর ব্যক্তিগত অর্জন নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলা সংস্কৃতি ও রবীন্দ্রসংগীতের মর্যাদা প্রতিষ্ঠার এক স্মরণীয় মাইলফলক হিসেবেও বিবেচিত হচ্ছে।
সম্মাননা গ্রহণের পর রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, “রবীন্দ্রনাথের গান কেবল গান নয়, এটি আমাদের সংস্কৃতি, চেতনা ও মানবিক মূল্যবোধের ধারক। প্রবাসের মাটিতে তাঁর সৃষ্টিকে ঘিরে এমন আন্তরিক আয়োজন এবং এই সম্মাননা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।”
আরও পড়ুন
লোড হচ্ছে...

চ্যানেল আই আয়োজিত ‘ব্যান্ড ফেস্ট’ এবার ১২ বছরে পা দিয়েছে। বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে নিঃসন্দেহে .................

কাজ করেন ভারতে। কিন্তু তার খ্যাতি, জনপ্রিয়তা বিশ্বজুড়ে। তিনি এ আর রাহমান। সংগীত দুনিয়ায় ভারতীয় বিস্ময়। জিতেছেন দুটি অস্কারসহ বহু দেশি—বিদেশি পুরস্কার ও সম্মাননা। তার সৃষ্ট গান,,,,,,,

কাওয়ালি সংগীতের অন্যতম পুরোধা নুসরাত ফতেহ আলী খানের ভক্তদের জন্য এক বিশেষ খবর নিয়ে হাজির হয়েছে রিয়েল ওয়ার্ল্ড রেকর্ডস। প্রখ্যাত এই সংগীতশিল্পীর মৃত্যুর ২৭ বছর পর তাঁর হারানো ......

বাংলা গানের অন্যতম সেরা কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন তাঁর জীবনের একটি বিশেষ স্মৃতি শেয়ার করেছেন, যেখানে তিনি সংগীত জগতের আরেক কিংবদন্তি, লতা মঙ্গেশকরের সামনে গান গাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করেন.......

শেরপুর জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফাহিম হাসনাঈন র্যাপার আলী হাসানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে........

আজম খানের মৃত্যুর ১৪ বছর পর আবার শুরু হয়েছে তাঁর গড়া ব্যান্ড উচ্চারণের কার্যক্রম। দেশ-বিদেশে কনসার্টসহ ব্যান্ডের সব কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে আজম খানের পরিবার.............

প্রায় দুই দশকের পথচলা জলের গানের। প্রথম থেকে এই গানের দলটির হাল ধরেছিলেন রাহুল আনন্দ। গত এক বছরের বেশি সময় তিনি দেশের বাইরে থাকলেও থেমে নেই জলের গানের কার্যক্রম। সতীর্থরা জলের গানের কার্যক্রম অব্যাহত রেখেছেন.......

অভিনয়ের পাশাপাশি গানও ভালো করেন তাসনিয়া ফারিণ। গত বছর ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে তাহসানের সঙ্গে গানে অভিষেক হয় তাঁর। ‘রঙে রঙে রঙিন হব’ শিরোনামের গানটি ভাইরাল হয় নেট দুনিয়ায়..........