
সব সত্য সব সময় মানুষকে বাঁচায় না
আফজাল হোসেন ও আফসানা মিমি জুটিবদ্ধ হয়ে একটি ওটিটি কনটেন্টে অভিনয় করেছেন। বয়সের সঙ্গে সীমিত হয়ে আসে মানুষের চাহিদা, কমে পাওয়ার আকাঙ্ক্ষা; অন্য রকম হয়ে ওঠে হারানোর ভয়। এর সঙ্গে ,,,

বাংলাদেশে চলচ্চিত্র নির্মাণের শুরু থেকেই কাজ করিয়ে অনেক শিল্পী ও নির্মাতাকে পারিশ্রমিক না দেওয়ার অসংখ্য অভিযোগ রয়েছে। পরিচালকরা দেন না শিল্পীকে আর অনেক প্রযোজক বকেয়া রাখেন পরিচালকের পারিশ্রমিক। প্রযোজক ও পরিচালকের অজুহাত থাকে- ‘অর্থের সংকট রয়েছে, চলচ্চিত্র মুক্তির পর সিনেমা হল থেকে টাকা উঠে আসলেই বকেয়া টাকা দিয়ে দেওয়া হবে।’ কিন্তু চলচ্চিত্রটি হিট হওয়ার পরেও সেই পারিশ্রমিকের দেখা পায় না ভুক্তভোগীরা। কতিপয় নির্মাতা যে শুধু শিল্পী ও পরিচালককে ঠকান, শুধু তা নয়, এফডিসিতে বকেয়ায় কাজ করে নিয়ে পরে আর সেই বকেয়া পরিশোধ করেন না। এফডিসিতে এমন বকেয়ার অঙ্ক বিশাল বলে জানান সংস্থার এক কর্মকর্তা।
অভিযোগ গত বছর নতুন করে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ এনেছিলেন সিনিয়র অভিনেত্রী ডলি জহুর। ঢালিউড প্রযোজকদের কাছে নাকি পারিশ্রমিক বাবদ ৩৪ লাখ টাকা পাওনা রয়েছে তাঁর। তিনি তখন জানিয়েছিলেন, তাঁর স্বামীর ক্যানসারের চিকিৎসার সময়েও তিনি প্রযোজক-পরিচালকের কাছে পাওনা টাকা চেয়ে পাননি। এখনো পাওনা ৩৪ লাখ টাকার মধ্যে ৩৪ টাকাও কেউ দিচ্ছে না তাঁকে। অথচ বয়স আর অসুস্থতার কারণে অভিনয় কমে গেছে তার। এ ছাড়া শোবিজ অঙ্গনে আগের মতো তেমন আর কাজ হয় না বলে অনেক শিল্পীই এখন বেকার। ‘কোটি কোটি টাকার প্রজেক্ট হয়, অথচ সামান্য পারিশ্রমিক দিতে ভুলে যান নির্মাতারা। আমি শুধু আমার কথাই বলছি না, আমাদের ইন্ডাস্ট্রিতে এমন অহরহ ঘটনা ঘটছে।’ এখনো নাকি তিনি তাঁর সেই বকেয়া টাকা পাননি বলে জানিয়েছেন। কাজ করে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ আনেন গত বছর মুক্তি পাওয়া ‘বরবাদ’ ছবিতে অভিনয় করা অভিনেত্রী দিলরুবা দোয়েল। শাকিব খানকে নিয়ে ‘বরবাদ’ নির্মাণ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছিলেন মেহেদী হাসান হৃদয়, তাঁর প্রতি শিল্পী, কলা-কুশলীর পারিশ্রমিক না দেওয়ার অভিযোগের কমতি নেই। দোয়েলের আগে ছবির ভারতীয় চিত্রগ্রাহক সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃদয়ের বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ আনেন। পরে অবশ্য সমঝোতার মাধ্যমে সেটি নিরসন হয়। এভাবে শিল্পীদের ন্যায্য পারিশ্রমিক বঞ্চিত হওয়ার কারণ সম্পর্কে দিলরুবা দোয়েল বলেন, ‘আমাদের দেশে এনওসি দেওয়ার পদ্ধতি চালু নেই। যে কাউকে দুই টাকার আর্টিস্ট বলে চালিয়ে দেওয়া যায়। কিন্তু সেই দুই টাকা পারিশ্রমিকের রশিদ দেওয়া হয় না। কেন রশিদ দেন না, কারণ তারা এভাবেই কাজ করবেন। তবে আমার মনে হয় এ নিয়ে আলোচনা হওয়া দরকার। দুই টাকা পারিশ্রমিক হলেও তার রশিদ দরকার। তাহলে স্বচ্ছতা থাকবে। স্বচ্ছতা থাকলে নেপথ্যের শিল্পীদের সঙ্গে এমন ঘটনা ঘটবে না।’

অভিযোগ এ প্রসঙ্গে অভিনেতা আবুল হায়াত জানান, সিনেমায় নিয়মিত অভিনয় করার সময়ে অনেক কাজের পারিশ্রমিক বকেয়া পড়েছিল। সেগুলো অনেকবার চেয়েছিলেন। কিন্তু পরে পারিশ্রমিক না পেয়ে আর চাননি। সেগুলো নিয়ে আর কথাও বলতে চান না এই অভিনেতা। তিনি মনে করেন, সম্মানীর সঙ্গে তো সম্মান জড়িত। সেখানে কেউ পারিশ্রমিকের সম্মানী না দেওয়ার অর্থ হলো- অসম্মান করা। শিল্পী হিসেবে এটা মানতে না পেরে পরে অনেকের কাছে সম্মানী চাননি তিনি। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ জানালেন তিনি নিজেও অনেক সময়ই বঞ্চিত হয়েছেন। এ নিয়ে কষ্ট থাকলেও কারও কাছে কোনো অভিযোগ নেই। কাজী হায়াৎ বলেন, ‘দীর্ঘ ক্যারিয়ারে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। অভিনেতা হিসেবে আমার পারিশ্রমিক তেমন কারও কাছে বকেয়া নেই। যা আছে বলতে চাই না। তবে পরিচালক হিসেবে আমি অনেক ঠকেছি। এগুলো এখন আর বলতে চাই না। আমার ভাগ্যে যেটা ছিল, সেটাই হয়েছে।’

প্রয়াত কৌতুক অভিনেতা দিলদারের মেয়ে মাসুমা আক্তার জানান, ঢালিউড প্রযোজকদের কাছে তার বাবার পাওনা ছিল ৮০ লাখ টাকারও বেশি। তার বাবা মারা যাওয়ার পরে কেউই পারিশ্রমিকের অর্থ পরিশোধ করেননি। অভিনেতা জ্যাকি আলমগীরের চলচ্চিত্রের ক্যারিয়ার তিন দশকের বেশি সময়ের। এক সময় নিয়মিত কাজ করতে গিয়ে অনেকের কাছে পারিশ্রমিক বকেয়া পড়ে। তিনি বলেন, ‘অনেক আগের বেশ কিছু কাজের পারিশ্রমিক বকেয়া রয়েছে। সেগুলো নিয়ে এখন আর কথা বলতে চাই না।’ ষাটের দশকে চলচ্চিত্রে অভিনয়ে আসা প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী দীর্ঘদিন নিঃস্ব অবস্থায় অর্থের অভাবে উপোস করে ও বিনা চিকিৎসায় ২০১৮ সালের ৭ জুলাই মারা যান। মৃত্যুর আগে তিনি বলেছিলেন, ‘আমি প্রায় সাড়ে তিন শ ছবিতে অভিনয় করেছি, আমার তো অর্থের অভাব হওয়ার কথা নয়, কিন্তু এসব ছবির মধ্যে ঠিকমতো দেড় শ ছবির পারিশ্রমিকও পাইনি। নির্মাতারা দেব দিচ্ছি বলে ঘুরিয়েছে। অথচ ছবিগুলো হিট হয়েছে, নির্মাতা লাভবান হয়েছে, কিন্তু এরপরও প্রাপ্য পারিশ্রমিক না পেয়ে আজ দুস্থ অবস্থায় আমার মতো অনেকেরই দিন কাটছে।’

রানী সরকারের মতো এমন অসহায়ত্বের গল্প ভুরি ভুরি শিল্পীর রয়েছে। অভিনেতা সাত্তার, আকতার আলী, বাবর, আনিস, খলিল, মিজু আহমেদ, অভিনেত্রী মায়া হাজারিকা, বনশ্রীসহ আরও অনেকের নাম রয়েছে এ তালিকায়। যাঁদের মধ্যে অনেকে এই দুনিয়ায় আর নেই। ছোট পর্দা অর্থাৎ টিভি নাটকের পারিশ্রমিকও অনেকের লাখ লাখ টাকা বকেয়া।
এ বিষয়ে প্রযোজক খোরশেদ আলম খসরুর কাছে জানতে চাইলে তিনি বিষয়টি স্বীকার করে বলেন, অভিযোগগুলো মোটেও ভিত্তিহীন নয়। ব্যাপারটি তিনি ব্যাখ্যা করে বলেন, বকেয়ার ব্যাপারটা দুই রকম হয়, প্রথমত পরিচালকরা প্রযোজকের কাছ থেকে কন্ট্রাক্ট নিয়ে কাজ করেন। তখন তাঁরা কখনো কাউকে টাকা দেন আবার কখনো দেন না। দ্বিতীয়ত, অনেক প্রযোজক আছেন যাঁরা সরাসরি নির্মাণে যুক্ত থাকেন। দেখা যায়, তাঁরা বকেয়ায় কাজ করিয়ে ছবি হিট হলেও শিল্পীদের বকেয়া পারিশ্রমিক দেন না। এটি তাঁদের মন্দ মানসিকতার পরিচয়। তাই আমি বলব, শিল্পীদের কাজ করতে গেলে প্রযোজক এবং পরিচালকের মানসিকতা সম্পর্কে খোঁজ নিয়ে বুঝে শুনে কাজ করতে হবে। শিল্পীদের যেসব প্রযোজক-পরিচালক ঠকায় তাদের কারণে শুধু শিল্পীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, আমাদের চলচ্চিত্র শিল্পেরও বদনাম হচ্ছে। তাই এই মানসিকতা পরিহার করা জরুরি।
খবর প্রতিদিন নিয়ে
লোড হচ্ছে...

আফজাল হোসেন ও আফসানা মিমি জুটিবদ্ধ হয়ে একটি ওটিটি কনটেন্টে অভিনয় করেছেন। বয়সের সঙ্গে সীমিত হয়ে আসে মানুষের চাহিদা, কমে পাওয়ার আকাঙ্ক্ষা; অন্য রকম হয়ে ওঠে হারানোর ভয়। এর সঙ্গে ,,,

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘বিহান’। হেমন্ত সাদীকের এই স্বল্পদৈর্ঘ্য ছবিতে অভিনয় করেছেন দিলরুবা দোয়েল। বিহান নারীপ্রধান গল্প। নারীদের বিভিন্ন সমস্যা এখানে তুলে ধরা হয়েছে। অনেকে হয়তো ভাবেন,

আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আগামী ধার্য তারিখ পর্যন্ত শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন আদালত। তিশা একজন নারী এবং শাড়ির দাম কম থাকায়,,,,,

শিশু কিশোরদের নিয়ে চ্যানেল আইতে এক যোগে তিনটি অনুষ্ঠান অর্থাৎ ৩টি রিয়েলিটি শোয়ের কার্যক্রম চলমান। একটি হল বহুল আলোচিত ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ। দ্বিতীয়টি শাপলাকুড়ি ২০২৬,,,,,,

প্রতিথযশা চলচ্চিত্র পরিচালক ও দেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকার সম্পাদক ফজলুল হকের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের ...

নাটক ও চলচ্চিত্র নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে প্রায় ১০ বছরের সংসার ছিল সোহানা সাবার। সেই সংসারে তাঁদের একটি সন্তান রয়েছে.....

দেশের এভিয়েশন খাতে বড় ধরনের সম্প্রসারণের পথে এগোচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস। আগামী দিনে বহরে নতুন করে ২১টি উড়োজাহাজ যুক্ত করার.........

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) দীর্ঘদিন ধরেই শুধু একটি সংগঠন নয়; এটি ব্যবসায়ী সমাজের সবচেয়ে বড় প্রতিনিধি প্রতিষ্ঠান.......