
চলচ্চিত্রটি হিট হওয়ার পরেও পারিশ্রমিকের দেখা পায় নাই
বাংলাদেশে চলচ্চিত্র নির্মাণের শুরু থেকেই কাজ করিয়ে অনেক শিল্পী ও নির্মাতাকে পারিশ্রমিক না দেওয়ার অসংখ্য অভিযোগ রয়েছে। পরিচালকরা দেন না শিল্পীকে আর অনেক প্রযোজক বকেয়া রাখেন পরিচালকের পারিশ্রমিক...

আফজাল হোসেন ও আফসানা মিমি জুটিবদ্ধ হয়ে একটি ওটিটি কনটেন্টে অভিনয় করেছেন। বয়সের সঙ্গে সীমিত হয়ে আসে মানুষের চাহিদা, কমে পাওয়ার আকাঙ্ক্ষা; অন্য রকম হয়ে ওঠে হারানোর ভয়। এর সঙ্গে যোগ হয় অসুস্থতা, একাকিত্ব ও বয়সের নানা সীমাবদ্ধতা। জীবনের শেষ প্রান্তের দিকে এগিয়ে যাওয়া মুন্তাসির ও শাহিদা কীভাবে এসব ক্ষয় ও অনিশ্চয়তার মধ্যেও একে অপরকে আঁকড়ে বেঁচে থাকার অর্থ খুঁজে নেন, ‘রঙিন সুরমা’য় সেই গল্পই বলতে চেয়েছেন নির্মাতা রিয়াজুল হক।
‘রঙিন সুরমা’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন রিয়াজুল হক। নির্মাতার ভাবনায় সত্যের রং ধূসর, কারণ সত্য স্থির, তাকে ইচ্ছেমতো বদলে নেওয়া যায় না। বিপরীতে মিথ্যার আছে অনেক রং। একটি মিথ্যাকে টিকিয়ে রাখতে জন্ম নেয় আরও মিথ্যা। কখনো সেই মিথ্যা ভালোবাসার মতো কোমল, কখনো আনন্দের মতো উজ্জ্বল, কখনো আত্মরক্ষার জন্য প্রয়োজনীয়, আবার কখনো বিধ্বংসী। এই সত্য-মিথ্যার রং থেকেই এসেছে গল্পের নাম। মুন্তাসির ও শাহিদার জীবনের বাস্তবতাও ধূসর-বয়স, সময়, সম্পর্ক, না পাওয়া, ভয় আর অনিবার্য কিছু সত্য দুজনকে ঘিরে রেখেছে। সেই জীবনের মধ্যেই কিছু সত্য আড়াল করে নিজেদের জন্য রঙিন কিছু মুহূর্ত তৈরি করে নেন তাঁরা।

নির্মাতা বলেন, ‘সব সত্য সব সময় মানুষকে বাঁচায় না। কখনো কখনো একটি মিথ্যা মানুষকে তার প্রিয় মানুষটির পাশে থাকার সুযোগ দেয়, একটি সম্পর্ককে ভেঙে পড়া থেকে রক্ষা করে কিংবা জীবনের শেষ আলোটুকু ধরে রাখতে সাহায্য করে। রঙিন সুরমা তাই আসলে একটি বৈপরীত্যের নাম। ধূসর জীবনের চোখে যে সামান্য রংটুকু এঁকে নেয় মানুষ, সেই রঙের নামই রঙিন সুরমা।’ গল্পটি পড়েই কাজটি করতে আগ্রহী হন আফসানা মিমি। তিনি বলেন, ‘(রিয়াজুল হক) ইমরান যখন চিত্রনাট্য পাঠালেন, প্রথমেই নামটা দৃষ্টি কেড়েছিল—রঙিন সুরমা। স্বাভাবিক আগ্রহ নিয়ে পড়তে শুরু করলাম, শেষ করেছি চোখে জল নিয়ে। দীর্ঘ অপেক্ষার পর কাজটা হলো।’

আফজাল হোসেনের সঙ্গে কাজের অভিজ্ঞতাও আলাদা করে বলেছেন মিমি, ‘যাঁকে পর্দায় দেখে ভালোবেসেছি, তাঁর সঙ্গে কাজ করতে গেলে ভীষণ রোমাঞ্চিত হই। প্রতিবার মনে হয়, আহা, আমি কী সৌভাগ্যবান! আফজাল হোসেনের সঙ্গে কাজ করছি! আর আফজাল ভাই সবকিছু এত সহজ করে দেন, বন্ধুর মতো।’ নির্মাতা রিয়াজুল হককে ‘ভীষণ নিবেদিতপ্রাণ’ ও ‘খুঁতখুঁতে’ বলেও উল্লেখ করেন মিমি। চরিত্রের যাত্রা ও শুটিংয়ের নানা বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝগড়াও হয়েছে বলে মজা করে জানান। এখন কাজটি পর্দায় দেখার অপেক্ষায় আছেন এই অভিনেত্রী। আফজাল হোসেনও চিত্রনাট্য পড়েই কাজটি করার সিদ্ধান্ত নেন। তাঁর কাছে গল্পটির বিশেষত্ব এর শান্ত আবেগ। গুণী এই নির্মাতা, অভিনেতা বলেন, ‘আজকাল মানুষের মন মাতানোর জন্য গরম-গরম গল্পের চাহিদা অনেক। এমন সময়ে কেউ যদি ঠান্ডা মেজাজের, শিরশির করা অনুভূতির কোনো গল্প পর্দায় হাজির করতে চায়, সে ভাবনাকে বিশেষ ভাবতেই হয়। সেটা ভেবেই আগ্রহ নিয়ে অভিনয় করা। রঙিন সুরমার আবেগ আশা করি দর্শকের আবেগ স্পর্শ করতে পারবে।’
খবর প্রতিদিন নিয়ে
লোড হচ্ছে...

বাংলাদেশে চলচ্চিত্র নির্মাণের শুরু থেকেই কাজ করিয়ে অনেক শিল্পী ও নির্মাতাকে পারিশ্রমিক না দেওয়ার অসংখ্য অভিযোগ রয়েছে। পরিচালকরা দেন না শিল্পীকে আর অনেক প্রযোজক বকেয়া রাখেন পরিচালকের পারিশ্রমিক...

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘বিহান’। হেমন্ত সাদীকের এই স্বল্পদৈর্ঘ্য ছবিতে অভিনয় করেছেন দিলরুবা দোয়েল। বিহান নারীপ্রধান গল্প। নারীদের বিভিন্ন সমস্যা এখানে তুলে ধরা হয়েছে। অনেকে হয়তো ভাবেন,

আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আগামী ধার্য তারিখ পর্যন্ত শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন আদালত। তিশা একজন নারী এবং শাড়ির দাম কম থাকায়,,,,,

শিশু কিশোরদের নিয়ে চ্যানেল আইতে এক যোগে তিনটি অনুষ্ঠান অর্থাৎ ৩টি রিয়েলিটি শোয়ের কার্যক্রম চলমান। একটি হল বহুল আলোচিত ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ। দ্বিতীয়টি শাপলাকুড়ি ২০২৬,,,,,,

প্রতিথযশা চলচ্চিত্র পরিচালক ও দেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকার সম্পাদক ফজলুল হকের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের ...

নাটক ও চলচ্চিত্র নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে প্রায় ১০ বছরের সংসার ছিল সোহানা সাবার। সেই সংসারে তাঁদের একটি সন্তান রয়েছে.....

দেশের এভিয়েশন খাতে বড় ধরনের সম্প্রসারণের পথে এগোচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস। আগামী দিনে বহরে নতুন করে ২১টি উড়োজাহাজ যুক্ত করার.........

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) দীর্ঘদিন ধরেই শুধু একটি সংগঠন নয়; এটি ব্যবসায়ী সমাজের সবচেয়ে বড় প্রতিনিধি প্রতিষ্ঠান.......