Ad space

শিশু কিশোর নিয়ে চ্যানেল আইতে ৩টি রিয়েলিটি শো

প্রকাশ:
11
Image

শিশু কিশোরদের নিয়ে চ্যানেল আইতে এক যোগে তিনটি অনুষ্ঠান অর্থাৎ ৩টি রিয়েলিটি শোয়ের কার্যক্রম চলমান। একটি হল বহুল আলোচিত ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ। দ্বিতীয়টি শাপলাকুড়ি ২০২৬ এবং তৃতীয়টি হল শাহীন শিক্ষা পরিবার চ্যানেল আই স্পেলিং স্টার।

নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, শুদ্ধ বাংলা, বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে সপ্তম বারের মতো ইস্পাহানি টি লিমিটেড আয়োজন করছে বাংলা প্রতিযোগিতা ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’।

ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতায় ৪০ নম্বরের সাহিত্য ও ব্যাকরণভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন ও ৩০ নম্বরের অনুধাবনমূলক প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচন করা হয় বিভাগীয় সেরা ২০ প্রতিযোগীকে। পরে বিচারকরা যাচাই করেন প্রতিযোগীদের উচ্চারণ, বানান ও ব্যাকরণের সুষ্ঠ প্রয়োগের ক্ষমতা যার মাধ্যমে সেরা সাত জন নির্বাচিত হয়ে ঢাকায় মূলপর্বে যাবার সুযোগ পায়। এছাড়া অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে ‘সুন্দর হাতের লেখা’ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ীকে দেওয়া হয় যথাক্রমে পাঁচ হাজার, তিন হাজার ও দুই হাজার টাকার আর্থিক পুরস্কার ও সনদপত্র।

Image

উল্লেখ্য, ঢাকায় মূলপর্ব শেষে দেশসেরা বাংলাবিদ জিতে নেবে ১০ লক্ষ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় ও তৃতীয়স্থান অধিকারী পাবে যথাক্রমে ৩ লক্ষ টাকা ও ২ লক্ষ টাকার মেধাবৃত্তি। এছাড়াও প্রথম দশজন প্রতিযোগী পাবে ১ টি ল্যাপটপসহ ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্যে ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি।

শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে শুরু হতে যাচ্ছে নতুন রিয়েলিটি শো ‘শাপলাকুঁড়ি ২০২৬’। বাংলাদেশ জিয়া শিশু একাডেমীর আয়োজনে এবং চ্যানেল আই-এর সম্প্রচারে অনুষ্ঠিত হবে শিশুশিল্পী প্রতিযোগিতার ১৪তম আসর।

‘যেখানে প্রতিভা, সেখানেই আমরা’-এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এবারের প্রতিযোগিতায় ক্বেরাত, আবৃত্তি, অভিনয়, সংগীত, নৃত্য ও যন্ত্রসংগীত-এই ছয়টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

দেশের ১২টি জোনে অনুষ্ঠিত প্রাথমিক পর্বে নির্বাচিত প্রতিযোগীরা বিষয়ভিত্তিক চূড়ান্ত পর্বে অংশ নেবেন। একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটি একক এবং একটি দলীয় বিভাগে অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রতিযোগিতায় ১৫টি একক ও ৩টি দলীয় বিভাগ থাকবে।

প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণের পাশাপাশি দুটি বিভাগে দুইজন ‘শাপলাকুঁড়ি চ্যাম্পিয়ন’ নির্বাচিত হবেন। প্রতিযোগিতার প্রতিটি পর্ব প্রচারিত হবে চ্যানেল আইয়ে।

Image

প্রতিযোগিতার শুভ উদ্বোধন উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বাংলাদেশ জিয়া শিশু একাডেমীর মহাপরিচালক হুমায়ুন কবীর, নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা, ফাতেমা তুজ জোহরা, কণ্ঠশিল্পী বিউটি, লায়লা, মৌমিতা বড়ুয়া, স্বরণসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

বক্তারা বলেন, শিশুদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা বিকাশে বাংলাদেশ জিয়া শিশু একাডেমী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এই উদ্যোগে চ্যানেল আই যুক্ত হওয়ায় আয়োজনটি আরও সমৃদ্ধ হবে। তাঁদের প্রত্যাশা, ‘শাপলাকুঁড়ি ২০২৬’-এর মাধ্যমে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রজন্মের প্রতিভাবান শিল্পীদের উত্থান ঘটবে।

এ রিয়েলিটি শোর প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন রাজু আলীম ।

দেশের স্বনামধন্য শিক্ষা উন্নয়নমূলক প্রতিষ্ঠান শাহীন শিক্ষা পরিবার ও চ্যানেল আই এর যৌথ উদ্যোগে শুরু হতে যাচ্ছে আরো একটি নতুন রিয়েটি শো ‘শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ঝঢ়বষষরহম ঝঃধৎ ২০২৬’। বাংলাদেশের বাংলা ও মাদ্রাসা মাধ্যমের শিক্ষায় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হচ্ছে এই রিয়েলিটি শো। দেশের ৩৫টি ভেনুতে এই কার্যক্রমের প্রাথমিক বাছাই সম্পন্ন করা হবে। সর্বমোট ৩৫০/৪০০ শিক্ষার্থীকে নিয়ে এই প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব বিভাগীয় পর্যায়ে শুরু হবে। বিভাগীয় পর্যায়ের বাছাইয়ের শেষে ১০০ জন শিক্ষার্থী মূল পর্ব অংশ নেবে। এই ১০০ জন শিক্ষার্থীকে নিয়ে চ্যানেল আইতে প্রচার শুরু হবে রিয়েলিটি শোর মূল পর্ব। এই রিয়েলিটি শো’র নিয়ম কানুন ও অন্যান্য তথ্যাধি পাওয়া যাবে চ্যানেল আই ও শাহীন শিক্ষা পরিবারের অফিসিয়াল পেইজ ও ওয়েবসাইটে।

খবর প্রতিদিন নিয়ে

লোড হচ্ছে...