
মঞ্চই কি প্রকৃত অভিনেতার জন্মভূমি
ক্যামেরার সামনে কয়েক সেকেন্ডের একটি দৃশ্য। প্রয়োজন হলে বারবার শট নেওয়া যায়, সংলাপ ভুল হলে সংশোধনের সুযোগ থাকে, সম্পাদনার মাধ্যমে অনেক দুর্বলতাও ঢেকে দেওয়া সম্ভব। কিন্তু মঞ্চে?

প্রিয়বন্ধু আফজাল হোসেনের পাশেই বসেছেন দেশখ্যাত কথাসাহিত্যিক, নাট্যকার ইমদাদুল হক মিলন। প্রিয়বন্ধুর ঘাড়ে হাত রেখে পরশ দিচ্ছিলেন আর শুনছিলেন দু’জনেরই আরেক প্রিয়বন্ধু ফরিদুর রেজা সাগর সম্পর্কে গুণীজনদের কথা। সাগর, মিলন, আফজাল হোসেনদের বন্ধু ভাগ্য অনেক ভালো। তাদের বন্ধুর সংখ্যা অনেক। শাইখ সিরাজ, সানাউল আরেফিন, আব্দুর রহমান, সুবর্না মুস্তাফা থেকে শুরু করে তাদের বন্ধুদের তালিকাটা বেশ দীর্ঘ। ফরিদুর রেজা সাগর এক্ষেত্রে ব্যতিক্রম। তাঁর বন্ধু, স্বজন, শুভাকাঙ্খীর সংখ্যা শুধু দীর্ঘই নয় অনেক বিস্তৃত। গুণে শেষ করা যাবে না।
এই বিস্তৃত, বিশাল তালিকা থেকে ১০০ জনকে নিয়ে তিনি লিখেছেন একটি নতুন বই। যার শিরানাম ‘প্রিয়জন আপনজন’। দেশের শীর্ষ স্থানীয় প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশ বইটি প্রকাশের দায়িত্ব নিয়েছে। আনন্দের খবর, বইটি প্রকাশের আগেই বইটির প্রচ্ছদ উন্মোচন করা হলো নগরীর একটি আন্তর্জাতিক মানের হোটেলে। বাংলাদেশের প্রকাশনা জগতে এটি একটি ব্যতিক্রমী ঘটনা। সাধারনত বই প্রকাশের পর বইয়ের পাশাপাশি প্রচ্ছদ নিয়ে কথা হয়। কিন্তু ফরিদুর রেজা সাগরের ‘প্রিয়জন আপনজন’ বই আকারে প্রকাশের আগেই এর প্রচ্ছদ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এর সঙ্গত কারণও আছে। ‘প্রিয়জন আপনজন’ এর প্রচ্ছদ এঁকেছেন গুণী অভিনেতা, নির্মাতা, চিত্রশিল্পী আফজাল হোসেন। তিনি ফরিদুর রেজা সাগরের শুধু আপনজনই নন প্রিয় বন্ধুও বটে। ফরিদুর রেজা সাগর ও আফজাল হোসেন দু’জনই আমাদের শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। এক বন্ধু বই লিখেছেন, তারই প্রিয় বন্ধু প্রচ্ছদ এঁকেছেন। কাজেই শুধুমাত্র প্রচ্ছদ নিয়েই একটি অনুষ্ঠান তো হতেই পারে। আর তাই বই প্রকাশের আগেই প্রথমবারের মতো বইয়ের প্রচ্ছদ উন্মোচনের নান্দনিক ঘটনার স্বাক্ষী হল বাংলাদেশের সাহিত্য ও সাংস্কৃতিক জগৎ।

শিশুসাহিত্যের বাইরেও সাহিত্যের অন্যান্য শাখাতেও সমান পারদর্শি ফরিদুর রেজা সাগরের টেলিভিশনের সঙ্গে সম্পর্ক দীর্ঘ ৬০ বছরের। এই দীর্ঘ পথ যাত্রার সহযাত্রী হয়েছেন বহু গুণীজন। সেই দীর্ঘ তালিকা থেকে একশ জনকে তুলে ধরেছেন তাঁর নতুন বই ‘প্রিয়জন আপনজন’ এর বিশাল আঙিনায়। বিশিষ্ট শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, আনিসুল হক, মানবজমিন এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক হাবিবুর রহমান খান, গণমাধ্যম ব্যক্তিত্ব জিল্লুর রহমান, বিশিষ্ট সাংবাদিক আব্দুর রহমান, নারী উদ্যোক্তা কনা রেজা, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, মাহবুবা চৌধুরী সহ নগরীর বিভিন্ন অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সঙ্গীত পরিবেশন করেন গুণী সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ফারজানা ব্রাউনিয়া।

শিশুসাহিত্যই ফরিদুর রেজা সাগরের লেখার প্রধান উপজীব্য বিষয়। শিশুর মতো দুষ্টুমিভরা চোখ তাঁর। সারাক্ষণ আনন্দে থাকতে ভালোবাসেন। সবার সাথে কুইজ, গল্প, কৌতুক করতে পছন্দ করেন। দেশ-বিদেশে ভ্রমণ তাঁর প্রিয়। প্রাণীজগতের প্রতি তাঁর প্রচ- ভালোবাসা। মেঘনা রেজা ও মোহনা রেজা তাঁর দুই কন্যা। মায়রা ও মায়রন দুই নাতি নাতনি এবং স্ত্রী কনা রেজা। এর বাইরেও ভাইবোন আত্মীয়স্বজনসহ বেশ বড়সড় তাঁর পরিবার। আত্মীয়, স্বজন ও বন্ধু বান্ধবের মধ্যে কোনো পার্থক্য আছে বলে তিনি মনেই করেন না। তাই তাঁর ‘প্রিয়জন আপনজন; কোনোমতেই একশতে সীমিত হওয়ার মতো নয়। প্রকাশনার সীমাবদ্ধতার জন্যই এরকম একটা সংখ্যা বেছে নিতে হলো। এই মন্তব্য বইটির প্রকাশকের।

বইয়ের প্রচ্ছদ খুবই গুরুত্বপুর্ন
আবদুল্লাহ আবু সায়ীদ
প্রচ্ছদ যদি অতো গুরুত্বপুর্ন না হতো তাহলে তো আজকের এই অনুষ্ঠানই হতো না। বইয়ের প্রচ্ছদ খুবই গুরুত্বপুর্ন। বইয়ের প্রচ্ছদ ডাক দেয়। প্রচ্ছদ পাঠককে টেনে নেয়। প্রচ্ছদ বলে এসো। তারপরে না বই। সাগরের এই বইয়ের প্রচ্ছদ এঁকেছেন গুণী শিল্পী আফজাল হোসেন। তাঁকে অনেক ধন্যবাদ। প্রচ্ছদটি আমার খুব পছন্দ হয়েছে।
এখন বুঝতে পারি সাগর কেন একা একা কথা বলতো
কনা রেজা
মাঝে মাঝে দেখতাম সাগর একা একা কথা বলছে। সাগর কিছু একটা করছে। গভীর মনোযোগ দিয়ে লিখছে। এখন বুঝতে পারছি সবই সে করেছে ‘প্রিয়জন আপনজন’ নামের এই বইটির জন্য। গভীর মনোযোগ সব কাহিনী গুলো সে লিখেছে, বলেছে, রেকর্ড করেছে। আমি বইটি পড়ার অপেক্ষায় আছি।
আশাকরি দ্বিতীয় খন্ডও প্রকাশ হবে
মাজহারুল ইসলাম
বইটির আকার এবং কিছু কিছু সীমাবদ্ধতার কারণে প্রথম পর্যায়ে একশ জনকে নিয়ে বইটি প্রকাশ হচ্ছে। আমি আশা করব পরবর্তিতে লেখক আমাদেরকে আরেকটি সুযোগ দিবেন ‘প্রিয়জন আপনজন’ এর দ্বিতীয় খন্ড প্রকাশ করার।
আমি বইটি পড়ার অপেক্ষায় আছি
ইমদাদুল হক মিলন
আমার ৫৩ বছরের লেখক জীবনে কখনও দেখিনি মূল বই প্রকাশের আগে বইয়ের প্রচ্ছদ উন্মোচন অনুষ্ঠান হয়। বইয়ের সঙ্গে দেখা নেই অথচ তার প্রচ্ছদ উন্মোচন হল। এটি সত্যি একটি অভিনব পরিকল্পনা। এটি আমাদের সাহিত্য ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হবে। আমি বইটি পড়ার অপেক্ষায় আছি।
তাই মনে হলো প্রচ্ছদটাই প্রথমে সামনে আসুক
ফরিদুর রেজা সাগর
আফজাল হোসেন এ পর্যন্ত আমার প্রায় ৩০টি বইয়ের প্রচ্ছদ এঁকেছেন। প্রত্যেকটা কাজে তিনি দেরী করেছেন। কিন্তু ‘প্রিয়জন আপনজন’ এর ক্ষেত্রে উল্টোটা ঘটেছে। প্রচ্ছদ চলে এসেছে ৩ মাস আগে। এখনও বই বের হয়নি। সুতরাং মনে হল কেন না প্রচ্ছদটাই প্রথম সবার সামনে নিয়ে আসা হোক। সেই সুযোগটা অন্যপ্রকাশ করে দেয়ায় অনেক ধন্যবাদ জানাচ্ছি।
বইয়ের প্রচ্ছদ ভালো হওয়া উচিৎ
আফজাল হোসেন
বইয়ের প্রচ্ছদকে বিশেষ ভাবে গুরুত্ব দেয়ার কারণে বেশ ভালো লাগছে। আমি মনে করি একটি রতœ ভান্ডারকে যদি বস্তায় ভরে কাউকে দেয়া হয় তিনি কিন্তু ওই রতœ ভান্ডারও ছুঁতে চাইবেন না। বইয়ের প্রচ্ছদ ভালো হওয়া উচিৎ বলে আমি বিবেচনা করি।
একটি বইয়ের জন্য এতো উত্তেজনা আগে দেখিনি
শীর্ষ কাহিনী নিয়ে
লোড হচ্ছে...

ক্যামেরার সামনে কয়েক সেকেন্ডের একটি দৃশ্য। প্রয়োজন হলে বারবার শট নেওয়া যায়, সংলাপ ভুল হলে সংশোধনের সুযোগ থাকে, সম্পাদনার মাধ্যমে অনেক দুর্বলতাও ঢেকে দেওয়া সম্ভব। কিন্তু মঞ্চে?

একটি বইয়ের দুটি কাভার। একটিতে ইমদাদুল হক মিলনের ছবি। অন্যটিতে আফজাল হোসেনের ছবি। বইয়ের নাম, যুবকদ্বয়। লেখালেখির শুরুর দিকে দুই বন্ধু একটি বইয়ের কাভারে এভাবেই নিজেদেরকে হাজির করেছিলেন.....

সুন্দরবনের অভিভাবক বাঘ। আর বাঘের অভিভাবক দেশের ১৮ কোটি মানুষ। বাঘ বাঁচলে সুন্দরবন বাঁচবে। সুন্দরবন বাঁচলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বাঁচবে। আর তাই বাঘ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রকৃতি

ক্যামেরা যখন তুলির মতো এখন এই কথাটা সহজেই বলা যায়। এখন সবার হাতেই একটি করে ক্যামেরা থাকে। মোবাইল ফোনের কারণে এখন ছবি তোলা খুবই সহজ হয়ে গেছে। ছয় বছরের বাচ্চাও দারুণ করে ছবি তুলতে পারে...

আমাদের দেশে ঈদ উৎসবই বড় উৎসব। আড়াই মাসের ব্যবধানে দুটি ঈদ। ঈদুল ফিতর। ঈদুল আজহা। রমজানের একমাস সিয়াম সাধনার পর, অর্থাৎ একমাস রোজা রাখার পর.....

ঢাকার ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে এআই প্রযুক্তি। এটা একটা পরিবর্তন। পকেটে টাকা না নিয়ে বাজারে গেলেন। প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনবেন কি করে?

বাংলাদেশকে একসময় বিশ্বের দরিদ্র ও সহায়তানির্ভর দেশ হিসেবে উপস্থাপন করা হতো। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত একটি রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু করা দেশটি আজ উন্নয়ন, দারিদ্র্য.......

৭দিনে ৭সিনেমা ১৩ টেলিফিল্ম ১৬টি নাটকচ্যানেল আইতে ঈদের ৭দিন ব্যপি অনুষ্ঠানমালার আওতায় ৭টি সিনেমা, ১৩টি টেলিফিল্ম, ১০৬টি একক নাটক প্রচার হবে। পাশাপাশি.....