
আমাদের ঈদ উৎসব
আমাদের দেশে ঈদ উৎসবই বড় উৎসব। আড়াই মাসের ব্যবধানে দুটি ঈদ। ঈদুল ফিতর। ঈদুল আজহা। রমজানের একমাস সিয়াম সাধনার পর, অর্থাৎ একমাস রোজা রাখার পর.....

৭দিনে ৭সিনেমা ১৩ টেলিফিল্ম ১৬টি নাটকচ্যানেল আইতে ঈদের ৭দিন ব্যপি অনুষ্ঠানমালার আওতায় ৭টি সিনেমা, ১৩টি টেলিফিল্ম, ১০৬টি একক নাটক প্রচার হবে। পাশাপাশি বিশেষ অনুষ্ঠানমালার আওতায় প্রচার হবে ছোটকাকু সিরিজের ঈদ ধারাবাহিক ‘কিশোরগঞ্জে কিশোর গ্যাং’। প্রতি ঈদের আলোচিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ঈদের রান্না সহ একাধিক নতুন অনুষ্ঠান তো থাকছেই।
৭ দিনে ৭ সিনেমা
ঈদুল আজহা উপলক্ষে চ্যানেল আই এর ৭ দিন ব্যাপি অনুষ্ঠানমালার আওতায় ৭টি পুর্ণদৈর্ঘ্য সিনেমা প্রচার করা হবে।
ঈদের দিন সকাল ১০টা ১৫ মিনিটে নাজিম উদ দৌলার রচনা ও মিঠু খানের পরিচালনায় নতুন সিনেমা ‘নীলচক্র’ এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী।
ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে পুর্ণদৈর্ঘ্য সিনেমা ‘প্রিন্স’। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও তাসনিয়া ফারিন।
ঈদের তৃতীয় দিন সকাল ১০ টা ১৫ মিনিটে প্রচার হবে পুর্ণদৈর্ঘ্য সিনেমা ‘সাবা’। মাকসুদ হোসেনের রচনা ও পরিচালনায় এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।
ঈদের ৪র্থ দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে পুর্ণদৈর্ঘ্য সিনেমা ‘টগর’। আলোক হাসানের রচনা ও পরিচালনায় এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও পুজা চেরী।

ঈদের ৫ম দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে পুর্ণদৈর্ঘ্য সিনেমা ‘জয়া আর শারমিন’। পিপলু আর খান পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও মহসিনা।
ঈদের ৬ষ্ঠ দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে পুর্ণদৈর্ঘ্য সিনেমা ‘বাড়ির নাম শাহানা’। লিসা গাজী পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের, আনান সিদ্দিক, লুৎফর রহমান জর্জ প্রমুখ।
ঈদের ৭ম দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে পুর্ণদৈর্ঘ্য সিনেমা ‘শরতের জবা’। কুসুম সিকদার পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কুসুম সিকদার ও ইয়াশ রোহান।
৭দিনে ১৩টি টেলিফিল্ম
চ্যানেল আইতে ৭দিন ব্যাপি ঈদ অনুষ্ঠানমালার আওতায় ১৩টি টেলিফিল্ম প্রচার হবে।
ঈদের দিন বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে মোস্তফা কামাল রাজের ‘তোমাদের গল্প-২’। অভিনয় করেছেন জোভান, তটিনী, মনিরা মিঠু, গাজী রাকায়েত, দীপা খন্দকার প্রমুখ।
ঈদের দ্বিতীয় দিন বেলা আড়াইটায় প্রচার হবে তৌকির আহমেদের রচনা ও আরিফ খানের পরিচালনায় ‘জহুরা বেগমের ইচ্ছাপত্র’। অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, মামনুর রশীদ, আফজাল হোসেন, তৌকীর আহমেদ, জাকিয়া বারী মম, দীপা খন্দকার ও রওনক হাসান।
ঈদের তৃতীয় দিন প্রচার হবে মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘দ্য অভিযান’। অভিনয় করেছেন খায়রুল বাশার, তটিনী, এ্যালেন শুভ্র, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।
ঈদের ৫ম দিন বেলা ২.৩০টায় প্রচার হবে রাফাত মজুমদার রিংকু পরিচারিত ‘বকুল ফুল’। অভিনয় করেছেন ইয়াশ রোহান, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।
ঈদের ষষ্ঠ দিন বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে স¤্রাট জাহাঙ্গীর পরিচালিত ‘হৃদয়ের ক্যানভাস’। অভিনয় করেছেন জোভান, আইসা খান প্রমুখ।
ঈদের দিন ২টা ৩০ মিনিটে প্রচার হবে ইমরাউল রাফাত পরিচালিত ‘ওয়ারিশ’। অভিনয় করেছেন- তওসিফ, সাফা কবির, ইয়াশ রোহান প্রমুখ।

ঈদের তৃতীয় দিন বেলা ২টা ৩০ মিনিটে প্রচার হবে জোবায়ের হোসেন পরিচালিত ‘খেয়ালি বাতাস’। অভিনয় করেছেন জোভান, আইশা খান প্রমুখ।
ঈদের ৪র্থ দিন বিকাল ৪টা ৩০মিনিটে প্রচার হবে সাগর জাহান পরিচালিত ‘পাল্লু বিল্লুর বিয়ে’। অভিনয় করেছেন- জোভান ও কেয়া পায়েল।
ঈদের ষষ্ঠ দিন বেলা ২০টা ৩০ মিনিটে প্রচার হবে মোহন আহমেদ পরিচালিত ‘যতেœ থেকো’। অভিনয় করেছেন ইয়াশ রোহান, কেয়া পায়েল প্রমুখ।
ঈদের ৭৭ম দিন বিকাল ৪টা ৩০মিনিটে প্রচার হবে জাহিদুল ইসলাম সুজন পরিচারিত ‘অমরপ্রেম’। অভিনয় করেছেন পার্থ শেখ, তটিনী প্রমুখ।
ঈদের ৫ম দিন বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে মাহিন খান পরিচালিত ‘অপবাদ’। অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদী, নুসরাত ইয়ুমনা, আব্দুল্লাহ রানা প্রমুখ।
ঈদের ৭ম দিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে রুবাইয়াত হোসেন পরিচালিত জামাই শ্বশুর। অভিনয় করেছেন মোশাররফ করিম, তাসনোভা তিশা প্রমুখ।
৭দিনে ১৬টি নাটক
চ্যানেল আইতে ঈদের ৭দিন ব্যাপি অনুষ্ঠানমালার আওতায় ১৬টি নাটক প্রচার করা হবে। ঈদের আগের দিন সন্ধ্যে ৭টা ৫০ মিনিটে প্রচার হবে রেজানুর রহমানের নাটক ‘এক ভাগ কোরবানী’। অভিনয় করেছেন শাহাদাৎ হোসেন, হাফিজুর রহমান সুরুয, সৈয়দ মোশারফ, শিশু শিল্পী তানায আজিম প্রমুখ।
ঈদের দিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে রুবেল হাসানের রচনা ও পরিচালনায় ‘তার চোখের মায়ায়’। অভিনয় করেছেন তওসিফ ও আইশা খান।

ঈদের দ্বিতীয় দিন রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে বৃন্দাবন দাসের রচনা ও সালাহউদ্দিন লাভুলুর পরিচালনায় ‘নামে নামে প্রেমে টানে’। অভিনয় করেছেন- চঞ্চল চৌধুরী, সাইয়ারা আক্তার জাহান, পাভেল ও সালাহউদ্দিন লাভলু।
ঈদের তৃতীয় দিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে রুবেল হাসান পরিচালিত নাটক ‘লাভ গেম’। অভিনয় করেছেন- খায়রুল বাশার ও তটিনী।
ঈদের ৪র্থ দিন সন্ধ্যে ৭টা ৫০ মিনিটে প্রচার হবে সাজ্জাদ হোসেন বাপ্পী পরিচালিত নাটক ‘নোটবুক’। অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাশার প্রমুখ।
ঈদের ৫ম দিন রাত ৯টা ৩৫ মিনিটে মাঈদুল রাকিব পরিচালিত নাটক ‘দালাল’ প্রচার হবে। অভিনয় করেছেন- মোশাররফ করিম, হিমি প্রমুখ।
ঈদের ৭ম দিন সন্ধ্যে ৭টা ৫০ মিনিটে মাহিম খান পরিচালিত নাটক ‘মিতব্যয়ী’ প্রচার হবে। অভিনয় করেছেন- নিলয় আলমগীর, হিমি, শিরিন আলম প্রমুখ।
ঈদের দিন সন্ধ্যে ৭টা ৫০ মিনিটে প্রচার হবে রাবেয়া খাতুনের রচনা ও আবুল হায়াতের পরিচালনায় নাটক ‘ভালোবেসেছিলাম’। অভিনয় করেছেন জাকিয়া বারী মম, রওনক হাসান, ডলি জহুর, আবুল হায়াত।

ঈদের দ্বিতীয় দিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে মীর আরমান হোসেন পরিচালিত নাটক ‘অপরাজিতা’। অভিনয় করেছেন খায়রুল বাশার ও কেয়া পায়েল।
ঈদের তৃতীয় দিন সন্ধ্যে ৭টা ৫০ মিনিটে প্রচার হবে তাইফুর জামান আশিক পরিচালিত নাটক ত্যাড়া জামাই। অভিনয় করেছেন মোশাররফ করিম ও হিমি।
ঈদের ৪র্থ দিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে মাহিন খান পরিচালিত নাটক- ‘মীমাংসা’। অভিনয় করেছেন নীলয় আলমগীর ও হিমি।
ঈদের ৫ম দিন সন্ধ্যে ৭টা ৫০মিনিটে প্রচার হবে রুবেল হাসান পরিচালিত নাটক ‘ট্রিপ টু সিডনি’। অভিনয় করেছেন খায়রুল বাশার ও তটিনী।
ঈদের ষষ্ঠ দিন রাত ৯টা ৫০ মিনিটে প্রচার হবে হাসিব হোসাইন রাখি পরিচাতি নাটক ‘অবাক ভালোবাসা’। অভিনয় করেছেন ফারহান ও সাফা কবির।
ঈদের আগের দিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে তানভীর তন্ময় পরিচালিত নাটক ‘অদ্বিতীয়’। অভিনয় করেছেন- নিজœন নাওহেল, তিস্তা পাল।
ঈদের ষষ্ঠ দিন সন্ধ্যে ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ফেরদৌস হাসান পরিচালিত নাটক ‘ম্যাচমেকার’। অভিনয় করেছেন- জুনায়েদ বোগদাদী, নুসরাত ইয়ুমনা, আবদুল্লাহ রানা।
ঈদের দ্বিতীয় দিন কৃষকের ঈদ আনন্দ

গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের ফার্মারস গেইম শো কৃষকের ঈদ আনন্দ চ্যানেল আইতে প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন বিকেল সাড়ে ৪টায়। এবার কৃষকের ঈদ অনুষ্ঠানের স্যুটিং হয়েছে----।
ঈদের দিন রাবেয়া খাতুনের নাটক
চ্যানেল আইতে ঈদের দিন সন্ধ্যে ৭টা ৫০ মিনিটে প্রচার হবে বিশিষ্ট কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে বিশেষ নাটক- ভালোবেসেছিলাম। নাটকটি পরিচালনা করেছেন বিশিষ্ট নাট্যজন আবুল হায়াত। অভিনয় করেছেন আবুল হায়াত, জাকিয়া বারী মম, রওনক হাসান, ডলি জহুর প্রমুখ।

কিশোরগঞ্জের কিশোর গ্যাং
প্রতি ঈদের মতো এবারও চ্যানেল আই এর ঈদ অনুষ্ঠানমালার আওতায় ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজের নতুন টিভি ধারাবাহিক ‘কিশোরগঞ্জের কিশোর গ্যাং’ প্রচার হবে ঈদের দিন থেকে টানা ৭দিন। মাসুম রেজার নাট্যরুপ ও আফজাল হোসেনের পরিচালনায় কিশোরগঞ্জের কিশোর গ্যাং’ প্রচার হবে ঈদের ৭দিন সন্ধ্যে ৬টা ১০ মিনিটে।
আরও পড়ুন
লোড হচ্ছে...

আমাদের দেশে ঈদ উৎসবই বড় উৎসব। আড়াই মাসের ব্যবধানে দুটি ঈদ। ঈদুল ফিতর। ঈদুল আজহা। রমজানের একমাস সিয়াম সাধনার পর, অর্থাৎ একমাস রোজা রাখার পর.....

প্রিয়বন্ধু আফজাল হোসেনের পাশেই বসেছেন দেশখ্যাত কথাসাহিত্যিক, নাট্যকার ইমদাদুল হক মিলন। প্রিয়বন্ধুর ঘাড়ে হাত রেখে পরশ দিচ্ছিলেন আর শুনছিলেন দু’জনেরই .....

ঢাকার ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে এআই প্রযুক্তি। এটা একটা পরিবর্তন। পকেটে টাকা না নিয়ে বাজারে গেলেন। প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনবেন কি করে?

বাংলাদেশকে একসময় বিশ্বের দরিদ্র ও সহায়তানির্ভর দেশ হিসেবে উপস্থাপন করা হতো। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত একটি রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু করা দেশটি আজ উন্নয়ন, দারিদ্র্য.......

দীর্ঘ সাত বছর পর নতুন করে লাক্স সুপারস্টার পেল বাংলাদেশ। এর আগে এই প্রতিযোগিতার নামের সঙ্গে চ্যানেল আই যুক্ত ছিল........

স্পেনের বার্সেলোনায় “গ্লোবাল সিফুড এক্সপো ২০২৬”- এ অংশগ্রহণ করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক এই প্রদর্শনীতে রপ্তানি উন্নয়ন ব্যুরো এর আর্থিক সহযোগিতায় একটি আকর্ষণীয় প্যাভিলিয়ন নিয়ে দেশের স্বনামধন্য ৮ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

যুক্তরাষ্ট্রে সমাজতন্ত্রী ও কট্টর ইসলামপন্থী অভিবাসীদের নাগরিকত্ব বাতিলের প্রস্তাব মার্কিন কংগ্রেসে নতুন বিল

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন করেছে সরকার। মেডিকেল কলেজটির নতুন নাম রাখা হয়েছে, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ। মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।