
মুস্তাফা মনোয়ার শিল্পের মানুষ:ফরিদুর রেজা সাগর
ক্যামেরা যখন তুলির মতো এখন এই কথাটা সহজেই বলা যায়। এখন সবার হাতেই একটি করে ক্যামেরা থাকে। মোবাইল ফোনের কারণে এখন ছবি তোলা খুবই সহজ হয়ে গেছে। ছয় বছরের বাচ্চাও দারুণ করে ছবি তুলতে পারে...

সুন্দরবনের অভিভাবক বাঘ। আর বাঘের অভিভাবক দেশের ১৮ কোটি মানুষ। বাঘ বাঁচলে সুন্দরবন বাঁচবে। সুন্দরবন বাঁচলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বাঁচবে। আর তাই বাঘ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগ ২৫ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা’ ২৬ শীর্ষক ঐতিহাসিক ম্যারাথন। এই আয়োজনের মূল স্পন্সর ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি:। মিডিয়া পার্টনার চ্যানেল আই।
২৫ জুলাই শনিবার ভোর সাড়ে ৫টায় ঢাকার হাতিরঝিল থেকে ৭.৫ কিলোমিটার যাত্রার এই ম্যারাথন শুরু হবে। এই আয়োজনের শ্লোগান নির্ধারণ করা হয়েছে ‘এসো আজ শপথ করি, বাংলার বাঘ রক্ষা করি।’
সম্প্রতি চ্যানেল আই এর স্টুডিওতে এক সাংবাদিক সম্মেলনে প্যানটোনিক্স টাইগার রান এর বিস্তারিত তথ্য তুলে ধরেন। আয়োজক প্রতিষ্ঠান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান, ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান, প্রকৃতি বন্ধু মুকিত মজুমদার বাবু। চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি. এর ব্যবস্থাপনা পরামর্শক ইফতেখারুল ইসলাম, বন্য প্রাণী বিশেষজ্ঞ ড. মো: আনোয়ারুল ইসলাম, সহযোগী অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, প্যানটোনিক্স টাইগার রান ঢাকা ২৬ এর রেডিও পার্টনার- রেডিও ভূমি, প্রিন্ট মিডিয়া পার্টনার- দৈনিক সমকাল, ম্যাগাজিন পার্টনার- প্রকৃতিবার্তা, অ্যাপারেল পার্টনার- ইমপ্রেস ওয়্যার লিমিটেড, ভলান্টিয়ার পার্টনার- আইএক্সপ্রেস লিমিটেড, আউটরিচ পার্টনার- প্রকৃতি ও জীবন ক্লাব, মিউজিক পার্টনার- পিওজে মিউজিক ক্লাব, ওয়েলনেস পার্টনার- প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং রিজুভা ওয়েলনেস, এয়ারলাইন পার্টনার- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, মেডিকেল পার্টনার- ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, ফিজিওথেরাপি পার্টনার- সিআরপি (সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড), সফটওয়্যার পার্টনার- জর গিক এবং নিম্ফ সল্যুশন, ইভেন্ট ম্যানেজমেন্ট- লিমিটলেস সল্যুশন, ইন অ্যাসোসিয়েশন উইথ- রিয়েল ক্যাপিটা গ্রুপ, পোলার এবং কোকাকোলা, ডেস্টিনেশন পার্টনার- দি ফ্যালেস লাক্সারি রিসোর্ট, বাহুবল, ফিটনেস পার্টনার- গ্র্যাভিটি, হসপিটালিটি পার্টনার- হলিডে ইন ঢাকা সিটি সেন্টার, কনটেন্ট পার্টনার- আপসাইট বাংলাদেশ, ট্যুর পার্টনার- ঢাকা ডিনার ক্রুজ, কিট সাপ্লাই পার্টনার- পেসার পালস বাংলাদেশ, চিপ টাইমির্ং পার্টনার- স্পোর্টস বাংলা টাইমিং সল্যুশন।

চ্যানেল আই এর ফুটবল মাঠ এবং কিছু স্বপ্নকথা
একটি ছোট্ট আঙিনাকেও ফুটবলের মাঠে রুপান্তর করা সম্ভব। যার উৎকৃষ্ট উদাহরণ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বানানো চ্যানেল আই এর মিনি ফুটবল মাঠ। চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তা প্রধান, শাইখ সিরাজের পরামর্শে চ্যানেল আই পরিবার ফুটবল মাঠটি তৈরি করে। এবারের বিশ্বকাপ ফুটবল শুরুর দিন থেকেই চ্যানেল আই কার্যালয়ে ঢোকার মুখে একটি ফুটবল মাঠের অস্থিত্ব অনুভব করেছেন সবাই। দেখেই মনে হয়েছে এটি বিশ্বকাপেরই কোনো একটি ফুটবল মাঠ। ছোট্ট গোল পোস্ট। ফুটবলে কিক দিয়ে গোল পোস্টে বল ঢুকাতেই পারলেই মিলবে একটি বিস্কুটের প্যাকেট। কেউ কি ভেবেছিল চ্যানেল আই এর এই অভিনব আয়োজন দেশের ফুটবল পাগল মানুষকে ব্যাপক আনন্দ দিবে? হ্যা, ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ ভেবেছিলেন। আর তাই চ্যানেল আইতে ঢোকার মুখে অতিথিদের একটি বসার জায়গাকে ফুটবল মাঠে রুপান্তর করা হয়। তাদের বিশ্বাস ছিল প্রতীকি এই ফুটবল মাঠটি দেশের ফুটবলের আলোচনাকে অনেক গুরুত্বপুর্ন করে তুলবে। হয়েছেও তাই। চ্যানেল আই এর এই প্রতীকি ফুটবল মাঠ যথার্থ অর্থে দেশের ফুটবলকে এগিয়ে নেয়ার সাহস ও প্রেরণা যুগিয়েছে। মন্ত্রী, এমপি, কর্পোরেট তারকা, শিল্পী সাংবাদিক,

বুদ্ধিজীবি, খেলোয়াড়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিদেশী রাষ্ট্রদূতসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রতিদিন চ্যানেল আইতে এসে এই ফুটবল মাঠে দাঁড়িয়ে দেশের ফুটবল নিয়েই কথা বলেছেন। কত স্বপ্ন, কত কথা। সবটাই ফুটবলকে ঘিরে। স্বপ্নটা এমন- দেখিস আমরাও একদিন...
সবার মুখে চ্যানেল আই এর জন্য প্রশংসাও ছিল। অভিন্ন সুর- চ্যানেল আই এর এই নান্দনিক আয়োজন দেশের ফুটবলের জাগরণে ব্যাপক ভূমিকা রাখবে। এই নান্দনিক উদ্যোগের সহযোগী ছিল এসএমসির মনি বিস্কুট।
আমাদের দেশেও ফুটবল এক সময় ব্যাপক জনপ্রিয় খেলা ছিল। নানা কারণে ফুটবল পিছিয়েছে। আশাকরি বিশ্বকাপ ফুটবলের এবারের প্রেরণা বাংলাদেশের ফুটবলকে জাগিয়ে তুলবে। চ্যানল আই এর মিনি ফুটবল স্টেডিয়ামটিও প্রেরণার উৎসব হয়ে থাকবে বলে সবার বিশ্বাস।

৩১ জুলাই প্রিয়জন আপনজন এর প্রকাশনা উৎসব
শিশু সাহিত্য সহ নানা ধরনের লেখার পাশাপাশি ফরিদুর রেজা সাগর তাঁর জীবন চলার পথে চল”্চত্রি, পত্রিকা, সাহিত্য , টেলিভিশনের যে সকল বিখ্যাত ব্যক্তির সংস্পর্সে এসেছেন তাঁদের নিয়ে লিখেছেন বিভিন্ন সময়ে। তাঁদের মধ্য থেকে বাছাইকরা একশ ব্যক্তিত্বকে এক সাথে করে প্রকাশিত হতে যাচ্ছে ‘প্রিয়জন আপনজন’ শীর্র্ষক একটি গ্রন্থ। খ্যাতিমান চিত্রশিল্পী আফজাল হোসেন গ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন। আনন্দের সংবাদ ৩১ জুলাই শুক্রবার সন্ধ্যে ৭টায় হোটেল ওয়েস্টিনের বলরুমে এই গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্টিত হবে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন কিংবদন্তি কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ফারজানা ব্যাউনিয়া। উল্লেখ্য , গ্রন্থটি প্রকাশ করেছে দেশের শীর্ষ স্থানীয় প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশ।
আরও পড়ুন
লোড হচ্ছে...

ক্যামেরা যখন তুলির মতো এখন এই কথাটা সহজেই বলা যায়। এখন সবার হাতেই একটি করে ক্যামেরা থাকে। মোবাইল ফোনের কারণে এখন ছবি তোলা খুবই সহজ হয়ে গেছে। ছয় বছরের বাচ্চাও দারুণ করে ছবি তুলতে পারে...

আমাদের দেশে ঈদ উৎসবই বড় উৎসব। আড়াই মাসের ব্যবধানে দুটি ঈদ। ঈদুল ফিতর। ঈদুল আজহা। রমজানের একমাস সিয়াম সাধনার পর, অর্থাৎ একমাস রোজা রাখার পর.....

প্রিয়বন্ধু আফজাল হোসেনের পাশেই বসেছেন দেশখ্যাত কথাসাহিত্যিক, নাট্যকার ইমদাদুল হক মিলন। প্রিয়বন্ধুর ঘাড়ে হাত রেখে পরশ দিচ্ছিলেন আর শুনছিলেন দু’জনেরই .....

ঢাকার ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে এআই প্রযুক্তি। এটা একটা পরিবর্তন। পকেটে টাকা না নিয়ে বাজারে গেলেন। প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনবেন কি করে?

বাংলাদেশকে একসময় বিশ্বের দরিদ্র ও সহায়তানির্ভর দেশ হিসেবে উপস্থাপন করা হতো। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত একটি রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু করা দেশটি আজ উন্নয়ন, দারিদ্র্য.......

৭দিনে ৭সিনেমা ১৩ টেলিফিল্ম ১৬টি নাটকচ্যানেল আইতে ঈদের ৭দিন ব্যপি অনুষ্ঠানমালার আওতায় ৭টি সিনেমা, ১৩টি টেলিফিল্ম, ১০৬টি একক নাটক প্রচার হবে। পাশাপাশি.....

দীর্ঘ সাত বছর পর নতুন করে লাক্স সুপারস্টার পেল বাংলাদেশ। এর আগে এই প্রতিযোগিতার নামের সঙ্গে চ্যানেল আই যুক্ত ছিল........

স্পেনের বার্সেলোনায় “গ্লোবাল সিফুড এক্সপো ২০২৬”- এ অংশগ্রহণ করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক এই প্রদর্শনীতে রপ্তানি উন্নয়ন ব্যুরো এর আর্থিক সহযোগিতায় একটি আকর্ষণীয় প্যাভিলিয়ন নিয়ে দেশের স্বনামধন্য ৮ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।