
বন্ধুদ্বয়
একটি বইয়ের দুটি কাভার। একটিতে ইমদাদুল হক মিলনের ছবি। অন্যটিতে আফজাল হোসেনের ছবি। বইয়ের নাম, যুবকদ্বয়। লেখালেখির শুরুর দিকে দুই বন্ধু একটি বইয়ের কাভারে এভাবেই নিজেদেরকে হাজির করেছিলেন.....

ইউরোপের তিন দেশে শিশু খাদ্যে ইঁদুর মারার বিষ মেশানোর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অস্ট্রিয়া, চেক ও স্লোভাকিয়ায় বিক্রি হওয়া জারজাত শিশু খাদ্যে বিষাক্ত উপাদান পাওয়ার পর ঘটনাটিকে ব্ল্যাকমেইল হিসেবে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জার্মানির খ্যাতনামা শিশু খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান এইচআইপিপি এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই ঘটনায় ব্ল্যাকমেইলের শিকার। অস্ট্রিয়ার খাদ্য নিরাপত্তা সংস্থা এজিইএস ইতিমধ্যে সতর্কতা জারি করেছে এবং একটি সুপারমার্কেট চেইন সংশ্লিষ্ট পণ্য বাজার থেকে প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে।
পরীক্ষায় দেখা যায়, ১৯০ গ্রাম ওজনের গাজর ও আলুর শিশু খাদ্যে ইঁদুরের বিষ মেশানো হয়েছে। একই অঞ্চলে আরও একটি সন্দেহভাজন জার খোঁজা হচ্ছে। চেকিয়ার ব্রনো শহরের একটি দোকান থেকেও দুটি দূষিত জার উদ্ধার করা হয়েছে। এগুলোতে সাদা স্টিকার ও লাল বৃত্ত চিহ্ন ছিল, যা সন্দেহভাজন ব্যক্তির পাঠানো ইমেইলে উল্লেখ করা হয়েছিল। একই ধরনের একটি জার স্লোভাকিয়ার দুনাইস্কা স্ত্রেদা শহরেও পাওয়া গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব জারে বিষ মেশানো হয়েছে সেগুলোর ঢাকনা ক্ষতিগ্রস্ত ছিল এবং খোলার সময় স্বাভাবিক পপ শব্দ শোনা যায়নি। সাধারণত জারজাত খাবার সিল করার সময় ভেতরে ভ্যাকুয়াম তৈরি হয়, যা খোলার সময় শব্দ করে। এই শব্দ না হলে বোঝা যায় পণ্যটি আগে খোলা হয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি, এসব দূষণ কারখানার বাইরে ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে। পুলিশ ও প্রস্তুতকারী প্রতিষ্ঠান উভয়েই ভোক্তাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে জার খোলার সময় শব্দ, গন্ধ বা কোনো অস্বাভাবিকতা দেখা গেলে তা শিশুদের না খাওয়ানোর এবং দ্রুত স্থানীয় কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
শীর্ষ কাহিনী নিয়ে
লোড হচ্ছে...

একটি বইয়ের দুটি কাভার। একটিতে ইমদাদুল হক মিলনের ছবি। অন্যটিতে আফজাল হোসেনের ছবি। বইয়ের নাম, যুবকদ্বয়। লেখালেখির শুরুর দিকে দুই বন্ধু একটি বইয়ের কাভারে এভাবেই নিজেদেরকে হাজির করেছিলেন.....

সুন্দরবনের অভিভাবক বাঘ। আর বাঘের অভিভাবক দেশের ১৮ কোটি মানুষ। বাঘ বাঁচলে সুন্দরবন বাঁচবে। সুন্দরবন বাঁচলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বাঁচবে। আর তাই বাঘ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রকৃতি

ক্যামেরা যখন তুলির মতো এখন এই কথাটা সহজেই বলা যায়। এখন সবার হাতেই একটি করে ক্যামেরা থাকে। মোবাইল ফোনের কারণে এখন ছবি তোলা খুবই সহজ হয়ে গেছে। ছয় বছরের বাচ্চাও দারুণ করে ছবি তুলতে পারে...

আমাদের দেশে ঈদ উৎসবই বড় উৎসব। আড়াই মাসের ব্যবধানে দুটি ঈদ। ঈদুল ফিতর। ঈদুল আজহা। রমজানের একমাস সিয়াম সাধনার পর, অর্থাৎ একমাস রোজা রাখার পর.....

প্রিয়বন্ধু আফজাল হোসেনের পাশেই বসেছেন দেশখ্যাত কথাসাহিত্যিক, নাট্যকার ইমদাদুল হক মিলন। প্রিয়বন্ধুর ঘাড়ে হাত রেখে পরশ দিচ্ছিলেন আর শুনছিলেন দু’জনেরই .....

ঢাকার ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে এআই প্রযুক্তি। এটা একটা পরিবর্তন। পকেটে টাকা না নিয়ে বাজারে গেলেন। প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনবেন কি করে?

বাংলাদেশকে একসময় বিশ্বের দরিদ্র ও সহায়তানির্ভর দেশ হিসেবে উপস্থাপন করা হতো। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত একটি রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু করা দেশটি আজ উন্নয়ন, দারিদ্র্য.......

৭দিনে ৭সিনেমা ১৩ টেলিফিল্ম ১৬টি নাটকচ্যানেল আইতে ঈদের ৭দিন ব্যপি অনুষ্ঠানমালার আওতায় ৭টি সিনেমা, ১৩টি টেলিফিল্ম, ১০৬টি একক নাটক প্রচার হবে। পাশাপাশি.....