
অভিনয়ে সফল নন কেন তাঁরা?
অভিনয়ে টিকতে না পারলেও খোদ ঢাকা শহরে রয়েছে অনেকের কোটি টাকা দামের ফ্ল্যাট আর দামি গাড়িসহ নানা বিত্তবৈভব। একই সঙ্গে ঘন ঘন বিশ্বের বিভিন্ন দেশে তাঁদের ট্যুরে যেতেও দেখা যায়। এক্ষেত্রে সব শ্রেণির মানুষের ......

একজনের নাম রাদিফা। অন্যজনের নাম আরিয়ান। রাদিফা নারমিন ও আরিয়ান সারোয়ার। আমাদের চলচ্চিত্র পরিবারের নতুন সদস্য। হঠাৎ বৃষ্টির কথা নিশ্চয়ই মনে আছে সবার। ২৭ বছর আগের কথা। আমাদের বাংলা সিনেমায় ব্যাপক আলোচনার ঝড় তুলেছিল উপমহাদেশের নন্দিত চিত্র পরিচালক বাসু চ্যাটজির নতুন সিনেমা হঠাৎ বৃষ্টি। একটি নিটোল প্রেমের সিনেমা। বাঙ্গালী মধ্যবিত্তের জীবন। দর্শকের ব্যাপক আগ্রহ কেড়ে নেয় এই সিনেমা। চলমান প্রথা ভেঙ্গে বাংলাদেশ টেলিভিশন অর্থাৎ বিটিভিতে হঠাৎ বৃষ্টির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন বাংলাদেশের ফেরদৌস, ভারতের কলকাতার প্রিয়াংকা। বলতে গেলে সিনেমায় তারা নতুন তারকা। কিন্তু অভিনয় গুণে আলোচনার শীর্ষে উঠে যান। বাংলাদেশে সাধারনত: হলে মুক্তিপ্রাপ্ত কোনো সিনেমা একটা সময় টেলিভিশন চ্যানেলে প্রচারের সুযোগ পায়। কিন্তু হঠাৎ বৃষ্টির ক্ষেত্রে ঘটে নতুন ঘটনা। টেলিভিশন চ্যানেলে প্রচারের পর সিনেমাটির ব্যাপারে হল মালিকদের ব্যাপক আগ্রহ দেখা দেয়। ঢাকা সহ দেশের প্রত্যন্ত এলাকার সিনেমা হলেও ‘হঠাৎ বৃষ্টি’ দর্শকদের ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। বাংলাদেশে যারা সিনেমা দেখতে পছন্দ করেন, সিনেমার প্রতি যাদের অগাধ ভালোবাসা তারা প্রায় সকলেই আশির্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস এর যৌথ প্রযোজনার এই সিনেমাটি দেখেছেন। আনন্দ পেয়েছেন। সিনেমার প্রতি তাদের নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
হঠাৎ বৃষ্টির এই সাফল্যের পিছনে দর্শকদের ব্যাপক অবদান আছে। কিন্তু দু’জন সিনেমা পাগল মানুষের কথা বিশেষ ভাবে আলোচনার দাবী রাখে। একজনের নাম হাবিবুর রহমান খান, অন্যজন ফরিদুর রেজা সাগর। ২৭ বছর আগে হঠাৎ বৃষ্টির সাফল্যের পিছনে তাদের যৌথ প্রয়াস ইতিহাসের স্বাক্ষী। ২৭ বছর পর একই সিনেমার ব্যাপারে তারা আগ্রহী হয়ে উঠেছেন। রিমেক্স হয়েছে হঠাৎ বৃষ্টি। এবার নতুন চমক, দু’জন তরুণ অভিনেতা, অভিনেত্রী। দু’জনই শিক্ষার্থী। প্রচন্ড মেধাবী তারা। সাধারনত: লেখাপড়ায় এমন মেধাবীরা সিনেমায় অভিনয়ে আগ্রহ দেখায় না। কিন্তু আরিয়ান ও রাদিফা ইতিমধ্যেই বিস্ময়ের সৃষ্টি করেছেন। রিমেক হঠাৎ বৃষ্টি যেন আগের চেয়ে আরও উজ্জ্বল। রাদিফা ও আরিয়ানের অভিনয় সৌকর্য রিমেক হঠাৎ বৃষ্টিকে আরও বেশি আলোচনায় তুলে আনবে বলেই বিশ্বাসের পাল্লাটা দিনে দিনে ভারী হচ্ছে।
আরিয়ান ও রাদিফা লেখাপড়ায় যেমন মেধাবী তেমনই চেহারায় রাজপুত্র ও রাজকন্যার মতোই উজ্জ্বল। আমরা নতুন কোনো ছেলে-মেয়েকে প্রথম দেখলেই অনেকে অভিভূত হয়ে বলি, আহা! কী সুন্দর, রাজপুত্রের মতো, রাজকন্যার মতো চেহারা। আরিয়ান ও রাদিফার ক্ষেত্রেও তাই ঘটেছে। প্রথম দর্শনেই সবার মনযোগ কাড়বে তারা। এবার আসি বৃক্ষ তোমার নাম কি? উত্তর-ফলে পরিচয়। চেহারা সুন্দর হলেই কি সিনেমার অভিনয়ে উতরে যাওয়া সম্ভব? মোটেও না। অভিনয়ের গুণ না থাকলে অভিনয়ে উতরে যাওয়া অলীক কল্পনা ছাড়া কিছুই নয়। কিন্তু রাদিফা ও আরিয়ান অভিনয়েও জাদু দেখিয়েছেন। রিমেক হঠাৎ বৃষ্টিতে রাদিফা ও আরিয়ানের সাবলীল অভিনয় দর্শকদের মাঝে আবার নতুন করে আলোচনার ঝড় তুলবে বলে অনেকে মনে করছেন।
কেন আবার হঠাৎ বৃষ্টি? এর পেছনে ছোট্ট একটা গল্প আছে। চিকিৎসার জন্য তখন ব্যাংককে অবস্থান করছিলেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। ঢাকা থেকে তাকে ব্যাংককে দেখতে যান বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক হাবিবুর রহমান খান। একদিন ব্যাংককের বাসায় বসেই চ্যানেল আইয়ের ব্যাপক জনপ্রিয় সকালের অনুষ্ঠান গান দিয়ে শুরু দেখছিলেন ফরিদুর রেজা সাগর ও হাবিবুর রহমান খান।
ফরিদুর রেজা সাগর তার প্রিয় মানুষদেরকে তাৎক্ষনিকভাবে চমকে দিতে পছন্দ করেন। চ্যানেল আইতে গান দিয়ে শুরু অনুষ্ঠান চলছে। হাবিবুর রহমান খানের কাছে ফরিদুর রেজা সাগর জানতে চাইলেন- এই মুহূর্তে চ্যানেল আইয়ের অনুষ্ঠানে আপনি কি আপনার পছন্দের কোনো শিল্পীর গান শুনতে ও দেখতে চান? হাবিবুর রহমান খান একটু ভেবে নিয়ে বললেন, হঠাৎ বৃষ্টি ছবির কোনো গান দেখানো সম্ভব? ফরিদুর রেজা সাগর ফোনে ঢাকায় চ্যানেল আইতে গান দিয়ে শুরু অনুষ্ঠানের প্রযোজকের সঙ্গে কথা বললেন। ব্যস, অনেকটা জাদুর মতোই চ্যানেল আই এর পর্দায় ভেসে উঠলো হঠাৎ বৃষ্টি সিনেমার একটি গানের দৃশ্য। হাবিবুর রহমান খানতো অবাক। গান দেখতে দেখতে ‘হঠাৎ বৃষ্টি’কে নিয়েই ভাবনায় ডুবে গেলেন। অনেক বছর তো হয়ে গেল। ‘হঠাৎ বৃষ্টি’কে রিমেক করা যায় না? নিজের ইচ্ছের কথা প্রকাশ করলেন ফরিদুর রেজা সাগরের কাছে। ফরিদুর রেজা সাগর তাৎক্ষনিক ভাবেই বললেন, হ্যা ‘হঠাৎ বৃষ্টি’ রিমেক হতে পারে। ব্যস, শুরু হয়ে গেল হঠাৎ বৃষ্টিকে নিয়ে নতুন ভাবনা। নাম নির্ধারণ হলো- ‘আবার হঠাৎ বৃষ্টি’। নতুন এক জোড়া মুখ চাই। অব্যশই তরুণ মুখ। যারা হবেন ‘আবার হঠাৎ বৃষ্টি’র নায়ক-নায়িকা। খোঁজ শুরু হল। হাবিবুর রহমান খান জহুরির চোখে খুঁজে নিলেন আরিয়ান ও রাদিফাকে। দু’জনই মেধাবী শিক্ষার্থী। আধুনিক মনস্ক তরুণ-তরুণী। চোখে-মুখে মেধা দীপ্ত আলোর আভা। দু’জনেরই চোখে মুখে যেন ভালোবাসার নীল সমদ্রের ঢেউ। অভিনয় যোগ্যতার সবটুকু
নিংড়ে দিয়ে ‘আবার হঠাৎ বৃষ্টি’কে নিয়ে দেশের সিনেমা পাগল দর্শকের কাছে উপস্থিত হতে চান তারা। সিনেমা প্রস্তুত। এখন শুধুই অপেক্ষার পালা...
দর্শকদের প্রতি আমার অনেক আস্থা আছে
ফরিদুর রেজা সাগর
হঠাৎ বৃষ্টি সত্যিকার অর্থে ভালোবাসা ও আবেগ মিশ্রিত একটি ভালো সিনেমা। আজ থেকে ২৭ বছর আগে মূলত: দেশ বরেণ্য চলচ্চিত্র প্রযোজক হাবিবুর রহমান খানের আন্তরিক উদ্যোগের ফলে হঠাৎ বৃষ্টি নির্মিত হয়। পরিচালক ছিলেন উপমহাদেশের বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক বাসু চ্যাটাজির। হাবিব ভাইয়ের আগ্রহের কারণে আমরা ইমপ্রেস টেলিফিল্ম ছবিটার সঙ্গে যুক্ত হই। বিটিভিতে প্রিমিয়ার, এরপর বিভিন্ন সিনেমা হলে ছবিটির মুক্তি, খুব যে সহজ সাধ্যছিল তা নয়। অনেক প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হয়েছে। তবে ছবিটি তার শ্রেষ্ঠত্বের গুণে সকল প্রতিবন্ধকতা উতরে গেছে।
আবারও হঠাৎ বৃষ্টি নামে একই কাহিনীর নতুন ছবি নির্মিত হয়েছে। নাম আবারও হঠাৎ বৃষ্টি। এটিও ইমপ্রেস ও আশীর্বাদ চলচ্চিত্র এর যেথ প্রয়াস। হাবিব ভাই খুব আশাবাদী রিমেক হঠাৎ বৃষ্টির ব্যাপারে। হাবিব ভাইয়ের উপর আমার অনেক আস্থা। একই রকম আস্থা প্রিয় দর্শকদের প্রতিও। আবারও হঠাৎ বৃষ্টির জয় হোক।
আবারও হঠাৎ বৃষ্টি সবাইকে চমকে দিবে
হাবিবুর রহমান খান
হঠাৎ বৃষ্টিকে ঘিরে আমার অন্যরকম একটা আবেগ কাজ করে। ২৭ বছর আগে ছবিটা প্রথম নির্মাণ করা হয়। বাসু চ্যাটাজিরর সিনেমা বলে কথা। নিটোল প্রেমের ছবি। দারুণ হিট হয়েছিল। আমাদের চলচ্চিত্র প্রযোজনা সংস্থা আশীর্বাদ চলচ্চিত্র থেকে অনেক সিনেমা নির্মিত হয়েছে। হঠাৎ বৃষ্টি আমার কাছে একটু যেন আলাদা, অন্যরকম। তাই ছবিটা রিমেক করার সিদ্ধান্ত নেই। এক্ষেত্রে চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরেরও একটি গুরুত্বপুর্ন ভূমিকা আছে। সুদুর ব্যাংককে বসে আমরা এব্যাপারে যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছি। আবারও হঠাৎ বৃষ্টি নির্মাণ করতে গিয়ে দু’জন তরুণ অভিনেতা, অভিনেত্রীর প্রসঙ্গ খুবই গুরুত্বপুর্ন হয়ে ওঠে। আশার কথা, আমরা সম্ভাবনাময় দু’জন তরুণ অভিনয় শিল্পীকে খুঁজে পেয়েছি। তাদের অভিনয় সৌকর্য্যে ‘আবার হঠাৎ বৃষ্টি’ বাংলা সিনেমার ক্ষেত্রে ব্যাপক আলোচনার জন্ম দিবে বলে আমার বিশ্বাস।
আরিয়ান বললেন সবার দোয়া চাই!
আরিয়ান নর্থ সাউথ ইউনির্ভাসিটির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের শিক্ষার্থী। অভিনয়কে ভালোবসেই আবারও হঠাৎ বৃষ্টি সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে যুক্ত হয়েছেন। স্যুটিং এর আগে একবার আগের সিনেমাটি দেখেছেন। ব্যস, তারপর আবারও হঠাৎ বৃষ্টি সিনেমায় অভিনয়ের যাত্রা শুরু। আরিয়ান বললেন আমরা বেশ আনন্দের সঙ্গে সিনেমাটিতে অভিনয় করেছি। পরিচালক, প্রযোজক থেকে শুরু ছবির সিনিয়র অভিনেতা, অভিনেত্রীরা আমাদেরকে দারুণ ভাবে সহযোগিতা করেছেন। এই সিনেমার একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে রাদিফা। ও আমার চেয়ে বয়সে ছোট। কিন্তু অভিনয়ের ক্ষেত্রে দারুণ ভাবে সহযোগিতা করেছে। আমরা সবার কাছে দোয়া চাই।
অভিনয়ে বেশ সিরিয়াস রাদিফা

রাদিফা ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী। অভিনয়ের ব্যাপারে বেশ সিরিয়াস। নাট্য ব্যক্তিত্ব জামিল আহমেদের পরিচালনায় নাটকের একাধিক ওয়ার্কসপে কাজ করেছে। ‘গোলমাথা চোখা মাথা’ নাটকের একজন অভিনয় কর্মী সে। প্রসঙ্গ তুলতেই বললো, মায়ের আগ্রহেই আমি মূলত: সিনেমায় অভিনয়ে আগ্রহী হয়েছি। এব্যাপারে হাবিবুর রহমান আংকেলের কাছেও আমার অনেক কৃতজ্ঞতা। আবারও হঠাৎ বৃষ্টিতে অভিনয়ের আগে আমি মাত্র একবার আগের সিনেমাটি দেখেছি। প্রথম দিকে অভিনয়ের ক্ষেত্রে একটু সংকোচ ছিল। পরবর্তিতে সংকোচ কেটে যায়। আমার কো-আর্টিস্ট আরিয়ান ভাইয়া আমাকে দারুণ ভাবে হেল্প করেছেন। আমরা মহা আনন্দে অভিনয়ের কাজটি করেছি। আশাকরি দর্শকদের ভালো লাগবে।
আরও খবর নিয়ে
লোড হচ্ছে...

অভিনয়ে টিকতে না পারলেও খোদ ঢাকা শহরে রয়েছে অনেকের কোটি টাকা দামের ফ্ল্যাট আর দামি গাড়িসহ নানা বিত্তবৈভব। একই সঙ্গে ঘন ঘন বিশ্বের বিভিন্ন দেশে তাঁদের ট্যুরে যেতেও দেখা যায়। এক্ষেত্রে সব শ্রেণির মানুষের ......

ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি) আয়োজিত ‘চতুর্থ আইসিসি ইমার্জিং এশিয়া ব্যাংকিং কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬’-এ দুটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে পূবালী ব্যাংক পিএলসি। ‘বেস্ট ব্যাংক-বাংলাদেশ’....

গুণী মানুষের আত্মজীবনী প্রজন্ম থেকে প্রজন্মের জন্য প্রেরণার বাতিঘর হিসেবে কাজ করে। ছাপা অক্ষরে আত্মজীবনী ও ক্যামেরার ফ্রেমে বন্দি আত্মজীবনীর মধ্যে অনেক পার্থক্য। ক্যামেরার ফ্রেমে বন্দী আত্মজীবনী...

বাংলাদেশে জনস্বাস্থ্য নিয়ে আলোচনা হলেই পরিবার পরিকল্পনা, মাতৃমৃত্যু, শিশুমৃত্যু কিংবা জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয়গুলো সামনে আসে। কিন্তু জনস্বাস্থ্যের এই প্রচলিত আলোচনার বাইরে আরও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র রয়েছে,

অভিনেত্রী জয়া আহসান ও রুনা খানের ফটোশুট নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা নতুন কিছু নয়। এবার এই বিষয়টি নিয়ে নিজের মতামত জানালেন অভিনেত্রী ফারজানা চুমকি.....

যুগটাই এখন চমক দেখানোর। যার যত চমক দেখানোর ক্ষমতা তার তত পরিচিতি। এক অর্থে চমকও এক ধরনের যোগ্যতা। সে কারণে অনেক জনপ্রিয় তারকাও তার অবস্থান ধরে ...

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে চ্যানেল আই বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। হৃদয়ে লাল সবুজ বিজয়ের ৫৪ বছর শীর্ষক এই অনুষ্ঠানে.............

৪০ মিনিটের নাটকে ৮০-এর অধিক বার ধূমপানের দৃশ্য দেখঅনো হয়েছে। এই ধরনের উদ্যোগ রাষ্ট্রীয় আইনের চরম লঙ্ঘন বলে দাবি করছেন ..............