
অভিনয়ে সফল নন কেন তাঁরা?
অভিনয়ে টিকতে না পারলেও খোদ ঢাকা শহরে রয়েছে অনেকের কোটি টাকা দামের ফ্ল্যাট আর দামি গাড়িসহ নানা বিত্তবৈভব। একই সঙ্গে ঘন ঘন বিশ্বের বিভিন্ন দেশে তাঁদের ট্যুরে যেতেও দেখা যায়। এক্ষেত্রে সব শ্রেণির মানুষের ......

যুগটাই এখন চমক দেখানোর। যার যত চমক দেখানোর ক্ষমতা তার তত পরিচিতি। এক অর্থে চমকও এক ধরনের যোগ্যতা। সে কারণে অনেক জনপ্রিয় তারকাও তার অবস্থান ধরে রাখার জন্য চমকের আশ্রয় নেন। নতুন কিছু করে দেখানো হবে। তার মানে চেহারার পরিবর্তন আনা জরুরি। চুলের স্টাইল বদল করা জরুরি। এক কথায় নতুন লুক চাই। দেখে যেন মনে হয় নতুন চেহারা। কেনরে ভাই নতুন চেহারা? উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো একটা আছে। তা না হলে কেন এতো ফটোশূট?
বিদ্যা সিনহা মিম। লাক্স চ্যানেল আই তারকা তিনি। মিম বললেই বাংলাদেশের সবাই তাকে চিনে। সেই জনপ্রিয় তারকা বিদ্যা সিনহা মিমেরও হঠাৎ মনে হয়েছে চেহারার লুক পরিবর্তন করা দরকার। এজন্য ফটোশুট করেছেন। তার নতুন চেহারার অনেক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। একাধিক পত্রিকা,প্রচার মাধ্যম ইতিমধ্যে মিমের নতুন লুকের এক্সক্লুসিভ ছবি প্রকাশ করেছে। পত্রিকার শিরোনাম হয়েছে ,নতুন লুকে আসছেন মিম। ফলে মিমের ব্যাপারে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে দর্শকের। কেন লুক পরিবর্তন করলেন মিম? এটা কি নতুন কোন সিনেমার জন্য? নাকি ওয়েব ফিল্মের জন্য?
হ্যাঁ, চমকটা এখানেই। নতুন একটি ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন বিদ্যা সিনহা মিম। এই খবরটা জানানোর জন্যই নতুন লুকে আসছেন মিম। যাতে দর্শকদের আগ্রহ আরো বেশি বাড়ে এমন চেষ্টা রয়েছে নির্মাতার। ওয়েব ফিল্মের নাম এখনো চূড়ান্ত হয়নি। অথচ ইতিমধ্যে ওয়েব ফিল্মটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রচারের এটাই কারিশমা। প্রচারেই প্রসার। কিন্তু গতানুগতিক ধারার প্রচারে কাজ হয় না। প্রচারেও চমক চাই। মিমের নতুন লুকের উদ্যোগ নতুন ওয়েব ফিল্মের প্রচারের একটি অংশ বটে।
নতুন ওয়েব ফিল্মের গল্প পছন্দ হয়েছে মিমের। অভিনয়ের প্রস্তুতি নিতে শুরু করেছেন। এই ফিল্মে কাজ করবেন বলে অন্য কাজের অফার ফিরিয়ে দিচ্ছেন। নতুন লুকে মিমের নতুন যাত্রা কেমন হয় এখন সেটাই দেখার অপেক্ষা। অনেক শুভকামনা বিদ্যা সিনহা মিমের জন্য।
আরও খবর নিয়ে
লোড হচ্ছে...

অভিনয়ে টিকতে না পারলেও খোদ ঢাকা শহরে রয়েছে অনেকের কোটি টাকা দামের ফ্ল্যাট আর দামি গাড়িসহ নানা বিত্তবৈভব। একই সঙ্গে ঘন ঘন বিশ্বের বিভিন্ন দেশে তাঁদের ট্যুরে যেতেও দেখা যায়। এক্ষেত্রে সব শ্রেণির মানুষের ......

একজনের নাম রাদিফা। অন্যজনের নাম আরিয়ান। রাদিফা নারমিন ও আরিয়ান সারোয়ার। আমাদের চলচ্চিত্র পরিবারের নতুন সদস্য। হঠাৎ বৃষ্টির কথা নিশ্চয়ই মনে আছে সবার। ২৭ বছর আগের কথা.......

ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি) আয়োজিত ‘চতুর্থ আইসিসি ইমার্জিং এশিয়া ব্যাংকিং কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬’-এ দুটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে পূবালী ব্যাংক পিএলসি। ‘বেস্ট ব্যাংক-বাংলাদেশ’....

গুণী মানুষের আত্মজীবনী প্রজন্ম থেকে প্রজন্মের জন্য প্রেরণার বাতিঘর হিসেবে কাজ করে। ছাপা অক্ষরে আত্মজীবনী ও ক্যামেরার ফ্রেমে বন্দি আত্মজীবনীর মধ্যে অনেক পার্থক্য। ক্যামেরার ফ্রেমে বন্দী আত্মজীবনী...

বাংলাদেশে জনস্বাস্থ্য নিয়ে আলোচনা হলেই পরিবার পরিকল্পনা, মাতৃমৃত্যু, শিশুমৃত্যু কিংবা জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয়গুলো সামনে আসে। কিন্তু জনস্বাস্থ্যের এই প্রচলিত আলোচনার বাইরে আরও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র রয়েছে,

অভিনেত্রী জয়া আহসান ও রুনা খানের ফটোশুট নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা নতুন কিছু নয়। এবার এই বিষয়টি নিয়ে নিজের মতামত জানালেন অভিনেত্রী ফারজানা চুমকি.....

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে চ্যানেল আই বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। হৃদয়ে লাল সবুজ বিজয়ের ৫৪ বছর শীর্ষক এই অনুষ্ঠানে.............

৪০ মিনিটের নাটকে ৮০-এর অধিক বার ধূমপানের দৃশ্য দেখঅনো হয়েছে। এই ধরনের উদ্যোগ রাষ্ট্রীয় আইনের চরম লঙ্ঘন বলে দাবি করছেন ..............