
লুক বদলে শরীরের প্রভাব কতখানি?

ইদানিং জনপ্রিয় তারকারা লুক চেঞ্জ করছেন। বিদ্যা সিনহা মিমের লুক চেঞ্জ এর খবর আলোচনায় থাকতে থাকতেই আরেক জনপ্রিয় তারকা কুসুম সিকদারের লুক চেঞ্জ এর খবর প্রচার মাধ্যমে জায়গা করে নিয়েছে। বিদ্যা সিনহা মিম ও কুসুম সিকদার যার যার অবস্থানে অত্যন্ত জনপ্রিয় তারকা। কাজেই তাদের দৈনন্দিন জীবনের অনেক ছোট খবরও ভক্তদের আছে অনেক বড় হয়ে দেখা দেয়। পছন্দের প্রিয় তারকা বলে কথা। কি খায়, কি পড়ে,কোথায় ঘুরতে যায়, তাদের সখ কি? ইত্যাদি নানা বিষয়ে ব্যাপক আগ্রহ ভক্তদের। সে কথা মাথায় রেখেই তারকারাও মাঝে মাঝে খবর তৈরি করেন। খবর ছড়িয়ে দেনও ভক্তদের মাঝে। এতে দুটো লাভ। এক নিজের প্রচার বাড়ে। দুই ,নিজের ইউটিউব চ্যানেলের ভিউ বাড়ে। তারকাদের লুক চেঞ্জ এর ঘটনায় নাটক সিনেমার কতটুক উন্নতি হয় সেটা বলা মুশকিল!বিদ্যা সিনহা মিম নতুন একটি ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তাই ফিল্মের চরিত্রের প্রয়োজনে তিনি লুক বদলেছেন বলে জানিয়েছেন। কুসুম সিকদার লুক বদলের কারণ জানাননি।
তবে চরিত্রের প্রয়োজনেই যে তারকারা লুক বদল করেন তা কিন্তু নয়। অনেক তারকাই সময়কে ধরে রাখার জন্য অথবা নিজের উপস্থিতি জানান দেওয়ার জন্য নিজেই নিজের লুক বদল করেন।
আরও পড়ুন
লোড হচ্ছে...








