
অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ঈদের বিশেষ পর্ব ২০২৬

অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড
ঈদের বিশেষ পর্ব ২০২৬
বিশ্বের নানা প্রান্তের প্রকৃতি ও জীববৈচিত্র্য নিয়ে প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের বিশেষ আয়োজন অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় নানা দেশের প্রকৃতি ও জীববৈচিত্র্যকে তুলে ধরা হচ্ছে এই অনুষ্ঠানে। ঈদের ৩য় দিন থেকে ৫ম দিন পর্যন্ত অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড দেখতে পাবেন চ্যানেল আইতে সন্ধ্যা ৭ টা ২৫ মিনিটে।

১ম পর্ব: মালয়েশিয়া (জু নেগারা)
দক্ষিণ-পূর্ব এশিয়ার এক প্রাকৃতিক বিস্ময়ের দেশ মালয়েশিয়া, যার সীমানা জুড়ে রয়েছে ঘন সবুজ রেইনফরেস্ট এবং সুউচ্চ পর্বতমালা। ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত মালয়েশিয়ার জাতীয় চিড়িয়াখানা ‘জু নেগারা’ দেশটির অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র এবং বন্যপ্রাণী সংরক্ষণের একটি আদর্শ স্থান। এখানে রয়েছে বিশালাকার অ্যাকোয়ারিয়াম, সরীসৃপ পার্ক এবং পাখিশালা। অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের ১ম পর্বে থাকবে মালয়েশিয়ার জু নেগারা নিয়ে কিছু তথ্য ও চিত্র। প্রচারিত হবে ঈদের ৩য় দিন।
২য় পর্ব: সিঙ্গাপুর (বার্ড প্যারাডাইস)
এশিয়ার অন্যতম চমৎকার এক পাখিশালা সিঙ্গাপুরের ‘বার্ড প্যারাডাইস’। জুড়ং বার্ড পার্কের ৫০ বছরের বর্ণাঢ্য ইতিহাস সাথে নিয়ে, ২০২৩ সালে মান্ডাই ওয়াইল্ডলাইফ রিজার্ভে আধুনিক রূপে চালু হয়েছে পাখির এই স্বর্গরাজ্য। এখানে পাখিদের প্রাকৃতিক আবাসের আদলে তৈরি আটটি ভিন্ন ভিন্ন থিমযুক্ত এলাকা রয়েছে, যা পাখিপ্রেমীদের এক অনন্য অভিজ্ঞতা দেয়। অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের ২য় পর্বে থাকবে সিঙ্গাপুরের ‘বার্ড প্যারাডাইস’ নিয়ে কিছু তথ্য ও চিত্র। পর্বটি দেখতে পাবেন ঈদের ৪র্থ দিন।
৩য় পর্ব: সিঙ্গাপুর (ওশেনারিয়াম)
সমুদ্রের তলদেশে রয়েছে এক রহস্যময় ও রোমাঞ্চকর পৃথিবী। সেই রোমাঞ্চকর জগতের অভিজ্ঞতা পেতে সিঙ্গাপুরের সেন্টোসা দ্বীপে অবস্থিত ওশেনারিয়াম হতে পারে চমৎকার একটি গন্তব্য। এই ওশেনারিয়ামটি বিশ্বের অন্যতম বৃহত্তম এবং আধুনিক অ্যাকোয়ারিয়াম হিসেবে স্বীকৃত। এটি সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা এবং সাগর সংরক্ষণের বিষয়ে আমাদের সচেতন করে তোলে। অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের ৩য় পর্বে থাকবে সিঙ্গাপুরের ওশেনারিয়াম নিয়ে কিছু তথ্য ও চিত্র। প্রচারিত হবে ঈদের ৫ম দিন।
আরও পড়ুন
লোড হচ্ছে...








