
ফাইনালের হাফটাইমে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা ও বিটিএস
ফুটবল আর সংগীত-দুটি ভিন্ন জগৎ। কিন্তু বিশ্বকাপ এলে এই দুই জগৎ যেন একসুতোয় গাঁথা পড়ে। আর এবার সেই সংযোগকে আরও বড় পরিসরে নিয়ে যাচ্ছে ফিফা।.....

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বিলাসবহুল জীবনযাপন নিয়েও নিয়মিত আলোচনায় থাকেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার সংগ্রহের তালিকায় আরও একটি দুর্লভ গাড়ি যোগ করে শিরোনাম হলেন।
পর্তুগিজ মহাতারকা সম্প্রতি কিনেছেন বিশেষভাবে তৈরি একটি মার্সিডিজ-এএমজি জি৬৩ ক্যাব্রিওলেট। গাড়িটির মূল্য প্রায় ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটির বেশি।
বিশ্বজুড়ে এই মডেলের মাত্র ২০টি গাড়ি তৈরি করা হয়েছে। বিশেষ প্রতিষ্ঠান রিফাইন্ড মার্কেস রোনালদোর জন্য গাড়িটি আলাদাভাবে তৈরি করেছে। বড় আকর্ষণ হল এর বিশেষ নকশা। এটি সফট-টপ কনভার্টেবল এসইউভি এবং পেছনের দরজাগুলো উল্টো দিকে খোলে।
গাড়িটি রাঙানো হয়েছে আল-নাসেরের হলুদ ও নীল রঙে। দরজার পাশে বসানো হয়েছে ‘সিআর৭’ লেখা বিশেষ প্লেট। রোনালদোর গাড়ির সংগ্রহ আগেই বিশ্বজুড়ে আলোচিত। তার গ্যারেজে আছে বুগাত্তি, ফেরারি ও ল্যাম্বরগিনির মতো বিলাসবহুল ব্র্যান্ডের একাধিক গাড়ি
আরও পড়ুন
লোড হচ্ছে...

ফুটবল আর সংগীত-দুটি ভিন্ন জগৎ। কিন্তু বিশ্বকাপ এলে এই দুই জগৎ যেন একসুতোয় গাঁথা পড়ে। আর এবার সেই সংযোগকে আরও বড় পরিসরে নিয়ে যাচ্ছে ফিফা।.....

ক্রিকেটের আগে আমাদের দেশে ফুটবলই জনপ্রিয় ছিল। এখনও জনপ্রিয় তাতে সন্দেহ নাই। কিন্তু আমাদের ফুটবল খেলা যেন দেশের গন্ডি ছাড়িয়ে নিজেকে মেলে ধরতে পারছে না....

বিশ্বখ্যাত ক্রিকেটার তামিম ইকবাল এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। তাকে ঘিরে বাংলাদেশের ক্রিকেটের নব জাগরণ আশা করছেন দেশের ক্রিকেট প্রেমী মানুষ....

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টুয়েন্টির জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা করে নিয়েছেন বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন ও পেসার রিপন মন্ডল। বয়সভিত্তিক এবং ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতার পুরস্কার পেলেন দুজন। তাদের দলের নেয়ার পেছনের কারণ জানিয়েছে বিসিবি।

এক-দুজন নয়, প্রথমবারের মতো একসঙ্গে পাঁচ ক্রিকেটারকে নাগরিকত্ব দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই ক্রিকেটারদের দলে নিয়ে আজ নেপালের বিপক্ষে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে নামছে মধ্যপ্রাচ্যের দেশটি।


সেঞ্চুরির পথে মাত্র একটি ডট, বাবর আজমের রেকর্ড
