
সবার সেরা স্পেন
শ্রেষ্ঠত্ব ও মর্যাদার লড়াইয়ে তিন বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে পরাস্ত করে ২০২৬ এর বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ১৬ বছর পর এটি স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়। ঐতিহাসিক মেটলাইফ স্টেডিয়ামে.....

ক্রিকেটের একটা জয়ই যেন বাংলাদেশের ক্রিকেটকে অনন্য উচ্চতায় দাঁড় করিয়েছে। ক্রিকেট দুনিয়ায় এখন বাংলাদেশের ক্রিকেট নিয়েই যত আলোচনা। একই সময়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটে একরকম দুর্দিনই নেমে এসেছে যেন! বাংলাদেশের কাছে তারা নিজেদের মাটিতেই হেরে যাবে, তা কে ভেবেছিল! অবিশ্বাস্য এই ঘটনাই ঘটে গেছে ডারউইনে। চিরপ্রতিদ্বন্দ্বীদের এমন অবস্থা নিয়ে ‘লাভ ফর ক্রিকেট’ পডকাস্টে কথা বলেছেন ইংল্যান্ডের দুই সাবেক তারকা স্টিভেন ফিন ও স্টুয়ার্ট ব্রড।
উপস্থাপকের ভূমিকায় ছিলেন সাবেক পেসার ফিন। ব্রডের কাছে তিনি জানতে চান, এটাই কি ২০১০ সালের পর সবচেয়ে খারাপ অস্ট্রেলিয়া দল? উত্তরে একটু মজাই করেন ব্রড, ‘কেন, কী হয়েছে?’ কিছুই না জানার ভান করলেও তাঁর হাসিতেই স্পষ্ট ছিল প্রশ্নটা কেন করা হয়েছে, তা ঠিকই বুঝেছেন তিনি।
ব্রডকে ‘সিরিয়াস’ মুডে আনতে তখন ফিন বলেন, ‘কী অদ্ভুত একটা ম্যাচ!’ এরপরই ব্রড শুরু করেন ম্যাচ নিয়ে আলোচনা, ‘বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে রীতিমতো বিধ্বস্ত হয়ে গেল তারা। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্তই অস্ট্রেলিয়ায় একপ্রকার তুলকালাম কা- ঘটিয়ে দিয়েছে।’

ইংল্যান্ডের বিপক্ষে যদিও অস্ট্রেলিয়ার সাম্প্রতিক ফল বেশ ভালো। গত বছর ডিসেম্বরেই সর্বশেষ অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে হারতে হয়েছে তাদের, প্রায় এক দশক অ্যাশেজ জেতে না ইংল্যান্ড। এই গত মাসেই নিউজিল্যান্ডের কাছেও ঘরের মাঠে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে ইংলিশরা।
নিজেদের কথাটাও তাই বলে নিয়েছেন ব্রড, ‘ইংল্যান্ড ক্রিকেট যে এই মুহূর্তে বিশ্বমানের অবস্থায় আছে, তা কিন্তু নয়। তাই আগামী বছরের অ্যাশেজে কী হতে যাচ্ছে, তা বলা একরকম অনিশ্চিত।’
বাংলাদেশের বিপক্ষে সম্ভাব্য সেরা দলটাকেই খেলিয়েছে অস্ট্রেলিয়া। তবে দলটায় ক্যামেরন গ্রিন ছাড়া আর কেউই ৩০ বছরের নিচে ছিলেন না। ‘বুড়ো’ অস্ট্রেলিয়া দল নিয়েও মজা করেন ব্রড, ‘ক্যামেরন গ্রিন যেন তাঁদের জন্য একটা আশার আলো। কারণ, সে অন্তত দলটির গড় বয়স কমিয়ে পেশাদার কোনো স্পোর্টস টিমের উপযোগী পর্যায়ে নিয়ে এসেছে।’
সর্বশেষ অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে না পারার আফসোসও করেন ফিন ও ব্রড। তবে আসল মজাটা হয় ‘লাভ ফর ক্রিকেট’ পডকাস্টের ইনস্টাগ্রামে ভিডিওটা আপলোড করার পর। তাঁদের জবাব দিতে মন্তব্যের ঘরে হাজির হন দুই অস্ট্রেলীয় ক্রিকেটার উসমান খাজা ও ডেভিড ওয়ার্নার।
খাজার খোঁচাটা ছিল একটু বেশিই তির্যক, ‘আরও খারাপ হতেই পারত। আমরা ইংল্যান্ডের মতো (খারাপ) হয়ে যেতে পারতাম।’
ডারউইন টেস্টে ফক্সের হয়ে ধারাভাষ্য দেওয়া অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ওয়ার্নার বলেন, ‘বাংলাদেশকে ছোট করে দেখো না, স্টিভেন!’ কথাটা তিনি বলেছিলেন ফিনকে উদ্দেশ করেই। ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার ওয়ার্নারকে উত্তরে বলেন, ‘কখনো না। (বাংলাদেশ) টেস্ট চ্যাম্পিয়নশিপের চারে আছে আর ইংল্যান্ড ৭!’
ওয়ার্নারের কথার উত্তর দিয়ে ব্রড পাল্টা খোঁচাও দিয়েছেন। শুরুতে তিনি লিখেছেন, ‘আরে না, পুরোটাই প্রশংসা, বাংলাদেশকে ছোট করার প্রশ্নই আসে না!’
কারণটা ব্যাখ্যা করতে গিয়েই খোঁচাটা দেন ব্রড, ‘এই মুহূর্তে ওরাই তো ক্রিকেট-বিশ্বে আমাদের প্রিয় দল!’ সেটা যে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়ার কারণে, তা বোধ হয় না বললেও চলছে!
পুরো ক্রিকেট-বিশ্বের চোখই এখন অস্ট্রেলিয়ার দিকে। তবে সেই চোখ অস্ট্রেলিয়া দল নয়, অস্ট্রেলিয়ায় থাকা বাংলাদেশ দলের দিকে। ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের জয়ের পর বিশ্বের বিভিন্ন ক্রিকেট খেলুড়ে দেশের শুভেচ্ছা ও অভিনন্দন পাচ্ছে নাজমুল হোসেনের দল।
খেলাধুলা নিয়ে
লোড হচ্ছে...

শ্রেষ্ঠত্ব ও মর্যাদার লড়াইয়ে তিন বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে পরাস্ত করে ২০২৬ এর বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ১৬ বছর পর এটি স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়। ঐতিহাসিক মেটলাইফ স্টেডিয়ামে.....

নেইমারের জন্য কান্না নেইমারের কথা দিয়েই লেখাটা শুরু করি। পৃথিবীর কোন প্রান্তে, বাংলাদেশ থেকে ঠিক কত শত, হাজার মাইল দুরে ব্রাজিলের অবস্থান তা অনেকেই জানেন না। তবে নেইমারকে চিনেন বাংলাদেশের অধিকাংশ ফুটবল ভক্ত মানুষ।

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ ব্যবধানে হেরে শিরোপার দৌড় থেকে ছিটকে যাওয়ার পর একটুও রাখঢাক না রেখে নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিলেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে.....

-এ শুরু হয়েগেছে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব ফিফা বিশ্বকাপ ২০২৬। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরকে ঘিরে ইতোমধ্যে সারা বিশ্বের মতো বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ।

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে উন্মোচন করা হয়েছে অফিসিয়াল ম্যাচ বল ‘অ্যাডিডাস ট্রাইওন্ডা’। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে এই বিশ্বকাপের প্রতীকী উপস্থাপন হিসেবেই বলটির নকশা

ফুটবল কেবল একটি খেলা নয়, এটি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের আবেগ, উন্মাদনা এবং সংস্কৃতির এক মহা-উৎসব। আর এই উৎসবের পারদ যখন চড়তে চড়তে চরম সীমায় পৌঁছায়, তখন তাতে বাড়তি রঙ, সুর আর মোহময়তা যোগ করে সংগীত

সারা পৃথিবী এখন ফুটবল জ্বরে ভুগছে। জ্বর শব্দটা আতংকের। শারিরীক অসুস্থতার কারণে শরীরের জ্বর হয়। কিন্তু ফুটবল জ্বর আতংকের কোনো বিষয় নয়। বরং আনন্দ ও উৎসবের উপলক্ষ ফুটবল জ্বর। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে গোটা

কখনও কখনও মনে হয় বাংলাদেশ যদি বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণের সুযোগ পায় তখন আনন্দ আর খুশির আতিশয্যে আসলে কি করবে বাংলাদেশের মানুষ? সারাদেশ আনন্দে মেতে উঠবে। আনন্দ-উৎসবের পর্যরদ সে কোথায় গিয়ে ঠেকাবে