Ad space

বিশ্বকাপ ফুটবল এবারের লড়াইয়ে অংশ নিবে ৪৮ দেশ!

প্রকাশ:
48
Image

ক্রিকেটের আগে আমাদের দেশে ফুটবলই জনপ্রিয় ছিল। এখনও জনপ্রিয় তাতে সন্দেহ নাই। কিন্তু আমাদের ফুটবল খেলা যেন দেশের গন্ডি ছাড়িয়ে নিজেকে মেলে ধরতে পারছে না। আর মাত্র এক মাসেরও কম সময় পর কযোগে বিশ্বের ৩টি দেশে বিশ্বকাপ ফুটবলের আসর বসবে। গোটা বিশ্ব আবার ফুটবল উম্মাদনায় মেতে উঠবে। বাংলাদেশের ফুটবল প্রেমী মানুষও ফটবুল আনন্দে মেতে উঠবে এটাই স্বাভাবিক। শুধু দুঃখ, ফুটবলের এই বিশ্বমঞ্চে বাংলাদেশের মানুষ শুধুই দর্শক ছাড়া আর কিছুই নয়। কয়েকদিন পর হয়তো রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্সের পতাকা উড়বে। ফুটবল উম্মাদনায় মুখর হবে গোটা দেশ। কল্পনায় একবার ভাবুন তো, বাংলাদেশ খেলছে বিশ্বকাপে। আনন্দ উৎসবের পারদ কোথায় গিয়ে ঠেকবে? অনেকে হয়তো ভারছেন, বাংলাদেশের ফুটবলকে বিশ্বকাপের মঞ্চে দেখতে চাওয়া অলীক কল্পনা ছাড়া আর কিছু নয়। কিন্তু এটা কি সত্যি আলীক স্বপ্ন? ভেদে কুরাসাও নামের দেশটিকে কেউ কি চিনেন? এবার নতুন দেশ হিসেবে ভেদে করাসাও এর পাশাপাশি উজবেকিস্তান জর্ডন ফুটবলের বিশ্ব মঞ্চে জায়গা করে নিয়েছে। সঙ্গত কারনেই প্রশ্নটা করতে হয় ওরা পারলে আমরা কেন পারিনা? কতদিন আমরা শুধু দর্শক হয়ে বিশ্বকাপের ফুটবল খেলা দেখবো? কতদিন অন্যদেশকে সাপোর্ট করে দুধের সাধ ঘোলে মিটাব? এই প্রশ্নের উত্তর আসলে কারও জানা নেই। তবে আমাদের দেশপ্রেমিক প্রধানমন্ত্রী দেশের ক্রীড়ার উন্নয়নে যুগান্তাকারী কিছু পদক্ষেপ নিয়েছেন। আশা করা যায় তাঁর এই পদক্ষেপ গুলোর বাস্তবায়ন করা গেলে সেই দিন বেশী দূরে নয় যেদিন বাংলাদেশের ফুটবল বিশ্বমঞ্চে আলো ছড়াবে।

Image

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ শুরু হতে আর এক মাসেরও কম সময় আছে। ফুটবলের সবচেয়ে বড় এই আসরকে ঘিরে এখন থেকেই বিশ্বজুড়ে উত্তেজনা চরমে। সমর্থকদের মনে বিশ্বকাপ যুদ্ধের দামামা বাজছে। ১১ জুন, মেক্সিকো সিটির বিখ্যাত এস্তাদিও অ্যাজটেকা স্টেডিয়ামে শুরু হবে এই মহাযজ্ঞের প্রথম ম্যাচ। সেই ঐতিহাসিক মাঠেই হবে ফুটবলের সবচেয়ে বড় লড়াইয়ের সূচনা। এ বারের বিশ্বকাপ আয়োজন করছে একসঙ্গে তিনটি দেশ- আমেরিকা, মেক্সিকো এবং কানাডা। এই প্রথম এত বড় মঞ্চ ভাগ করে নিচ্ছে তিন দেশ মিলে। মোট ৪৮টি দল নিয়ে হতে চলেছে এই বিশ্বকাপ। সংখ্যাটা যেমন বড়, তেমনই বাড়ছে প্রতিটি ম্যাচের উত্তেজনা আর স্বপ্ন জয়ের কঠিন লড়াই।

Image

ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ

এ বারের ফিফা বিশ্বকাপ হতে চলেছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। এই প্রথম ৩২ দলের বদলে ৪৮টি দল মাঠে নামবে। অর্থাৎ ৪৮টি দেশ খেলবে বিশ্বকাপে। তাই ম্যাচের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১০৪টিতে। পুরো টুর্নামেন্ট চলবে প্রায় ছয় সপ্তাহ ধরে, যেখানে প্রতিদিনই থাকবে নতুন উত্তেজনা আর রুদ্ধর্শ্বাস লড়াই। নতুন ফরম্যাটে বিশ্বকাপ এবার আরও বড় ও কঠিন হয়েছে। এ বার থাকবে ১২টি গ্রুপ। প্রতিটি গ্রুপে থাকবে ৪টি করে দল। প্রত্যেক দল খেলবে ৩টি ম্যাচ, যেখানে এক-একটা ম্যাচই হয়ে উঠবে ডু ওর ডাই এর লড়াই।

গ্রুপ পর্ব শেষে শীর্ষ দুই দল সরাসরি চলে যাবে নকআউট পর্বে। তার সঙ্গে যোগ হবে সেরা আটটি তৃতীয় স্থানের দলও। সব মিলিয়ে তৈরি হবে ৩২ দলের নতুন নকআউট রাউন্ড, যেখানে শুরু হবে আসল ট্রফি জয়ের যুদ্ধ।

Image

তিন দেশ একসঙ্গে

প্রথম বারের মতো তিনটি দেশ একসঙ্গে বিশ্বকাপ আয়োজন করছে- আমেরিকা, মেক্সিকো এবং কানাডা। মোট ১৬টি শহরে ম্যাচ হবে। এর মধ্যে আমেরিকায় ১১টি, মেক্সিকোতে ৩টি এবং কানাডায় ২টি শহর রয়েছে। এই আয়োজনকে ইতিহাসের সবচেয়ে বড় ও বিস্তৃত বিশ্বকাপ হিসেবে ধরা হচ্ছে।

নতুন দলগুলোর সুযোগ

এ বারের বিশ্বকাপে কয়েকটি দেশ প্রথম বার খেলতে চলেছে। এর মধ্যে আছে কাবো ভের্দে, কুরাসাও, উজবেকিস্তান এবং জর্ডন। তাই এ বারের বিশ্বকাপ আরও বেশি বৈচিত্র্যময় হতে চলেছে।

মেক্সিকোর প্রসঙ্গ

এই নিয়ে তৃতীয় বার বিশ্বকাপ আয়োজন করতে চলেছে মেক্সিকো। এর আগে ১৯৭০ ও ১৯৮৬ সালে তারা এই টুর্নামেন্ট আয়োজন করেছিল। এই প্রথম কোনও দেশ তৃতীয় বার ফিফা বিশ্বকাপের আয়োজন করছে। যা বিশ্ব ফুটবলে ইতিহাস।

ফাইনাল, চ্যাম্পিয়ন ও অন্যান প্রসঙ্গ

ফাইনাল ম্যাচ হবে ২০ জুলাই, নিউ জার্সির, মেটলাইফ স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে প্রায় ৮২,৫০০ দর্শক বসে খেলা দেখতে পারবেন। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তারা ২০২২ সালে শিরোপা জিতেছিল। এ বার তারা চেষ্টা করবে টানা দ্বিতীয় বার বিশ্বকাপ জেতার, যা খুবই বিরল একটি রেকর্ড হবে হয়তো।

সব মিলিয়ে ৪৮টি দল, ১০৪টি ম্যাচ এবং ১৬টি শহর নিয়ে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ হতে চলেছে ইতিহাসের সবচেয়ে বড় ও জমজমাট আসর।

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। ৩১ মার্চ রাতে ইউরোপিয়ান ও আন্তমহাদেশীয় প্লে-অফ শেষে চূড়ান্ত হয়েছে গ্রুপিং ও সূচি। ১১ জুন রাতে মেক্সিকো সিটিতে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। ২৮ জুন শেষ হবে প্রথম পর্ব। ওই দিনই শুরু হয়ে যাবে নকআউট পর্ব। শেষ ৩২, শেষ ১৬, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে ফাইনাল ২০ জুলাই।

Image

কোন দেশ কোন গ্রুপে

গ্রুপ ‘এ’ মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র

গ্রুপ ‘বি’ কানাডা, বসনিয়া, কাতার ও সুইজারল্যান্ড

গ্রুপ ‘সি’ ব্রাজিল, মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড

গ্রুপ ‘ডি’ যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও তুরস্ক

গ্রুপ ‘ই’ জার্মানি, কুরাসাও, আইভরিকোস্ট ও ইকুয়েডর

গ্রুপ ‘এফ’ নেদারল্যান্ডস, জাপান, সুইডেন ও তিউনিসিয়া

গ্রুপ ‘জি’ বেলজিয়াম, মিসর, ইরান ও নিউজিল্যান্ড

গ্রুপ ‘এইচ’ স্পেন, কেপভার্দে, সৌদি আরব ও উরুগুয়ে

গ্রুপ ‘আই’ ফ্রান্স, সেনেগাল, ইরাক ও নরওয়ে

গ্রুপ ‘জে’ আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান

গ্রুপ ‘কে’ পর্তুগাল, গণপ্রজাতন্ত্রী কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়া

গ্রুপ ‘এল’ ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা

আরও পড়ুন

লোড হচ্ছে...