
এবার মিস ওয়ার্ল্ডের প্রতিযোগিতায় বাংলাদেশের সামানজার
ওর নাম সামানজার। নামটাই যেন অন্যরকম। ৭৫তম মিস ওয়ার্ল্ডে বাংলাদেশের প্রতনিধিত্ব করবেন তিনি। আসুন দেখি কে এই সামানজার।‘ছোটবেলা থেকেই সুন্দরী প্রতিযোগিতা দেখতে ভালো লাগত......

ভোরের আলো তখনো পুরোপুরি ফুটেনি। যান্ত্রিক শহর ঢাকার হাতিরঝিলে এক অন্যরকম উৎসবমুখরতা। ভোরের স্নিগ্ধ বাতাসে হাজারো মানুষের পদচারণা। কিন্তু এটি আর দশটা সাধারণ ছুটির দিনের সকালের রান বা ফিটনেস ক্যাম্পেইন না; এটি এক মহৎ অঙ্গীকারের দৌড় ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা ২০২৬’।
বিশ্ব বাঘ দিবস (২৯ জুলাই) উপলক্ষে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের (চঙঔঋ) উদ্যোগে আয়োজিত এই ম্যারাথনের মূল স্লোগান ছিল “এসো আজ শপথ করি, বাংলার বাঘ রক্ষা করি”। আমাদের জাতীয় অহংকার, শৌর্য ও বীরত্বের প্রতীক বেঙ্গল টাইগার আজ অস্তিত্বের সংকটে। সুন্দরবন না বাঁচলে যেমন বাঘ বাঁচবে না, তেমনি বাঘ না থাকলে টিকবে না সুন্দরবনের বাস্তুসংস্থান। এই সহজ কিন্তু সুদূরপ্রসারী সত্যটি নাগরিক জীবনের ব্যস্ত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই আয়োজন করা হয়েছিল ৭.৫ কিলোমিটারের এই মিনি-ম্যারাথন। পুরো আয়োজনটিতে সঞ্চালক হিসেবে ছিলেন ইফাতারা ইরা এবং ধারা বর্ণনায় ছিলেন মোঃ সামসুল ইসলাম।
গত ২৫ জুলাই শনিবার, ভোর ৫:০০টা বাজতেই হাতিরঝিলে জড়ো হতে শুরু করেন পেশাদার অ্যাথলেট, তরুণ-তরুণী, চাকরিজীবী থেকে শুরু করে পরিবেশপ্রেমী সাধারণ মানুষ। ভোর সাড়ে ৫.৩০ টায় যখন বাঁশি বাজল, তখন সারিবদ্ধ শত শত মানুষের এক প্রবল তরঙ্গ বয়ে গেল হাতিরঝিলের লেক ধরে। প্রতিটি পদক্ষেপে ছিল প্রকৃতির প্রতি ভালোবাসা আর সুন্দরবন রক্ষার সম্মিলিত প্রতিজ্ঞা। চমৎকার এই আয়োজনটি শুধুমাত্র দৌড়েই সীমাবদ্ধ ছিল না। দৌড় চলাকালীন মনমাতানো সাংস্কৃতিক আয়োজনে মুখরিত ছিল হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটার প্রাঙ্গণ। চ্যানেল আই সেরাকন্ঠের মেজবাহ বাপ্পী, পিওজে মিউজিক ক্লাবের তানভীর তরী, সুমন কুমার, রিংকু সরকার ও তরু শাহরিয়ার স্বর্গ দলগত ও একক সংগীত পরিবেশন করেন এবং পপসম্রাট আজম খানের জনপ্রিয় গান “অনামিকা চুপ” ও “আলাল ও দুলাল”

পরিবেশন করেন দুলাল জোহা ও পেয়ারু খান। সকাল ৭:০০টার পর বিজয়ী রানারদের পুরস্কৃত করার পাশাপাশি অনুষ্ঠিত হয় সচেতনতামূলক আলোচনা ও আকর্ষণীয় র্যাফেল ড্র। ম্যারাথনের পুরুষ ক্যাটাগরিতে প্রথম হয়েছেন মোঃ আল আমিন, দ্বিতীয় হয়েছেন মোঃ আশিক আহমেদ এবং তৃতীয় হয়েছেন মাহবুবুর রহমান হৃদয়। নারীদের ক্যাটাগরিতে প্রথম হয়েছেন প্রীতি আক্তার, দ্বিতীয় হয়েছেন স্মৃতি আক্তার, তৃতীয় হয়েছেন হামিদা আক্তার জেবা। উভয় ক্যাটাগরিতেই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীরা পেয়েছেন যথাক্রমে ৫০ হাজার টাকা, ৩০ হাজার টাকা এবং ২০ হাজার টাকা পুরষ্কার। এছাড়াও উভয় ক্যাটাগরিতে চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রত্যেকে পেয়েছেন ৫ হাজার টাকা পুরষ্কার। র্যাফেল ড্র তে অংশগ্রহণকারীদের জন্য ছিল বিশেষ আকর্ষণ! বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পক্ষ থেকে ছিল ঢাকা-কাঠমান্ডু-ঢাকা এবং ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকিট। দি প্যালেস লাক্সারি রিসোর্টের পক্ষ থেকে ছিল তাদের রিসোর্টে একজন সঙ্গীসহ বিনামূল্যে থাকার সুযোগ। হলিডে ইন ঢাকা সিটি সেন্টার এর পক্ষ থেকে ছিল একজন সঙ্গীসহ ডাইনিং এবং থাকার আকর্ষনীয় প্যাকেজ। ঢাকা ডিনার ক্রুজ এর পক্ষ থেকে ছিল একজন সঙ্গীসহ ডিনার ক্রুজ প্যাকেজ।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এধরনের আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত। এ আয়োজনে হাজারো মানুষের এই উদ্দীপনা প্রমাণ করেছে, পরিবেশ রক্ষা কেবল সরকারের বা নির্দিষ্ট কোনো সংস্থার দায়িত্ব নয়; সমাজের প্রতিটি স্তরের মানুষ যদি এগিয়ে আসে, তবে সচেতনতার আলো ছড়িয়ে পড়া কেবল সময়ের ব্যাপার।
সুন্দরবনের বাঘের রাজকীয় গর্জনকে বাঁচিয়ে রাখার যে ডাক হাতিরঝিল থেকে উঠেছিল, তা যেন ছড়িয়ে পড়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া। কারণ, বাঘ বাঁচলে বাঁচবে সুন্দরবন, আর সুন্দরবন বাঁচলেই সুরক্ষিত থাকবে আমাদের বাংলাদেশ।
আয়োজনটিতে সহযোগী হিসেবে যারা ছিলেন-
টাইটেল স্পন্সর: ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড
মিডিয়া পার্টনার: চ্যানেল আই
রেডিও পার্টনার: রেডিও ভূমি ৯২.৮ এফএম
প্রিন্ট মিডিয়া পার্টনার: দৈনিক সমকাল
ম্যাগাজিন পার্টনার: প্রকৃতিবার্তা
অ্যাপারেল পার্টনার: ইমপ্রেস ওয়্যার লিমিটেড
ভলান্টিয়ার পার্টনার: আই এক্সপ্রেস লিমিটেড
আউটরিচ পার্টনার: প্রকৃতি ও জীবন ক্লাব
মিউজিক পার্টনার: পিওজে মিউজিক ক্লাব
ওয়েলনেস পার্টনার: প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং রিজুভা ওয়েলনেস
এয়ারলাইন পার্টনার: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
মেডিকেল পার্টনার: ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড
ফিজিওথেরাপি পার্টনার: সেন্টার ফর দ্য রিহাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড (সিআরপি)
সফটওয়্যার পার্টনার: জর গিক এবং নিম্ফ সলিউশনস
ইভেন্ট ম্যানেজমেন্ট: পার্টনার লিমিটলেস সল্যুশনস
ইন অ্যাসোসিয়েশন উইথ: পোলার, রিয়েল ক্যাপিটা গ্রুপ, কোকাকোলা
ডেস্টিনেশন পার্টনার: দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট
ফিটনেস পার্টনার: গ্রাভিটি
হসপিটালিটি পার্টনার: হলিডে ইন
কন্টেন্ট পার্টনার: আপসাইট বাংলাদেশ
ট্যুর পার্টনার: ঢাকা ডিনার ক্রুজ
কিট সাপ্লাই: পেসার পালস বাংলাদেশ
চিপ টাইমিং: স্পোর্টস বাংলা
এই নগরে নিয়ে
লোড হচ্ছে...

ওর নাম সামানজার। নামটাই যেন অন্যরকম। ৭৫তম মিস ওয়ার্ল্ডে বাংলাদেশের প্রতনিধিত্ব করবেন তিনি। আসুন দেখি কে এই সামানজার।‘ছোটবেলা থেকেই সুন্দরী প্রতিযোগিতা দেখতে ভালো লাগত......

একজন উদ্যোক্তার পরিচয় কেবল তাঁর ব্যবসা-বাণিজ্যের পরিসরে সীমাবদ্ধ থাকে না। সমাজ, রাষ্ট্র, সংস্কৃতি, ক্রীড়া কিংবা জনকল্যাণের ক্ষেত্রেও একজন সফল মানুষের চিন্তা ও ভূমিকা তাঁর অবস্থানকে আলাদা মাত্রা দেয়....

বাংলাদেশের অর্থনীতিতে তরুণ জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ানো এবং কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করা এখন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। প্রতিবছর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিপুলসংখ্যক

বাংলাদেশের ব্যাংকিং খাত এমন একটা সময় অতিক্রম করছে, যখন প্রতিটি আর্থিক প্রতিষ্ঠানের সামনে একই সঙ্গে সুযোগ ও চ্যালেঞ্জ উপস্থিত। খেলাপি ঋণের চাপ, মূলধন সংরক্ষণের বাধ্যবাধকতা, প্রযুক্তিগত রূপান্তর, গ্রাহকের......

পুর্ণিমা, এই তিনটি অক্ষরই তাঁর পরিচয়ের জন্য যথেষ্ট। দেশের ব্যাপক জনপ্রিয় চিত্রনায়িকা, সেরা উপস্থাপক। সবচেয়ে বড় কথা, একজন ভালো মানুষ। ভালো বন্ধু। ভালো মা। বন্ধুসম স্ত্রী......

করপোরেট নেতৃত্বের অভিজ্ঞতা যখন জনস্বাস্থ্য ও সামাজিক দায়বদ্ধতার সঙ্গে মিলিত হয়, তখন তা একটি প্রতিষ্ঠানের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। সেই পথেই এগিয়েছেন সায়েফ উদ্দিন নাসির....

বাংলাদেশের অর্থনীতির বিকাশে উদ্যোক্তাদের ভূমিকা সব সময়ই গুরুত্বপূর্ণ। শিল্পায়ন, আর্থিক অন্তর্ভুক্তি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলার পেছনে যেসব উদ্যোক্তা দীর্ঘ সময় ধরে অবদান রেখে....

রাশিয়ান জনকূটনীতির ১০০তম বার্ষিকী এবং বাংলাদেশের বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে রাজধানীর রবীন্দ্রসরোবরে আয়োজন করা হয়েছে ‘হারমোনি অব ফ্রেন্ডশিপ’ শীর্ষক অনুষ্ঠানের।