
সম্পাদকের লেখা
ঈদ আনন্দে সুখ খোঁজার লড়াই এবং একটি মানবিক গল্পের খসড়া,আড়াই মাসের ব্যবধানে দুই ঈদের দুই উৎসব। অনেকের জন্য নাভির্শ্বাস অবস্থা......

শিশুরাই জাতির ভবিষ্যৎ-কথাটি আমরা সুযোগ পেলেই বলি। কথাটা বলে বাহবা নেই। কিন্তু যে কথা বলি সে কথা মানি কতজন? সাম্প্রতিক সময়ে বাংলাদেশ টেলিভিশনের আলোচিত রিয়েলিটি শো নতুন কুড়ির কথাই যদি বলি, তাহলে প্রশ্নটার উত্তর খুঁজে পাওয়া সহজ হবে। কে না জানে বিটিভির নতুন কুড়ি অনুষ্ঠানের গুরুত্ব কতখানি। আজ যারা মিডিয়ায় বয়োজ্যেষ্ঠ তারকা তাদের অধিকাংশরাই নতুন কুড়ি থেকে উঠে এসেছেন।অতীত ঐতিহ্যের ধারাবাহিকতায় অনেক বছর বিটিভি ‘নতুন কুড়ি’ প্রতিযোগিতার আয়োজন করে। সারাদেশে একটা হৈছৈ পড়ে যায়। হাজার-হাজার শিশু-কিশোর এই প্রতিযোগিতায় অংশ নেয়।
অতি সম্প্রতি ‘নতুন কুড়ি’র ফাইনাল পর্ব শেষ হয়েছে। অর্থাৎ ক এবং খ শাখায় শ্রেষ্ঠ প্রতিযোগিদের নাম চূড়ান্ত করা হয়েছে। এক অনুষ্ঠানে মাননীয় প্রধান উপদেষ্টা তাদের হাতে ক্রেস্ট তুলে দিয়েছেন। এই সংবাদ দেশের প্রচার মাধ্যমে খুব একটা গুরুত্ব পায়নি। অথচ একটা সময় নতুন কুড়ির শ্রেষ্ঠ তারকার খবর প্রকাশের জন্য হৈচৈ পড়ে যেত। এবার কেন তা হলো না এই প্রশ্ন তুলেছেন অনেকে। প্রচার মাধ্যমের বক্তব্য, বিষয়টি নিয়ে খোদ বিটিভিরই খুব একটা আন্তরিকতা লক্ষ্য করা যায়নি। দেশের দুই প্রতিভাবান শিশু শ্রেষ্ঠ হলো। অথচ তাদের দু’জনের ছবিও প্রচার মাধ্যমে সরবারহ করা হয়নি। কেন এই উদাসীনতা তার কোনো জবাব খুঁজে পাইনি আমরা।
প্রকৃত অর্থে শিশু-কিশোরদের কল্যাণে এই দেশে কার্যকর কোনো পদক্ষেপ নাই। দেশে এখন ৪০টি টিভি চ্যানেল। একমাত্র চ্যানেল আই ছাড়া শিশুদের জন্য তেমন কোনো উল্লেখযোগ্য আয়োজন চোখে পড়ে না। চ্যানেল আই এর ‘ক্ষুদে গান রাজ’ শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের অনেক বড় মাধ্যম। ক্ষুদে গান রাজ থেকে যারা বেরিয়েছে তারাই এখন মিডিয়ায় তরুণ প্রজন্মের প্রতিনিধি। প্রতি ঈদে চ্যানেল আই প্রচার করে ফরিদুর রেজা সাগরের লেখা ও আফজাল হোসেনের পরিচালনায় বহুল আলোচিত গোয়েন্দা সিরিজ ছোটকাকু অবলম্বনে ধারাবাহিক নাটক ছোটকাকু।
আমরা মনে করি, শিশুদের ভবিষ্যৎ নিয়ে কথা আর কাজের মধ্যে মিল থাকা জরুরি। স্কুলে গানের শিক্ষক পদটি এখন আর থাকছে না। এটা মোটেও শুভ খবর নয়। এমন পরিস্থিতিতে শিশুদের কল্যাণে আসলে আমরা কী ভাবছি তা পরিস্কার হওয়া দরকার।
আরও পড়ুন
লোড হচ্ছে...

ঈদ আনন্দে সুখ খোঁজার লড়াই এবং একটি মানবিক গল্পের খসড়া,আড়াই মাসের ব্যবধানে দুই ঈদের দুই উৎসব। অনেকের জন্য নাভির্শ্বাস অবস্থা......

হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যে ও চলেচ্চিত্রের ক্ষেত্রে একজন কিংবদন্তির নাম। একজন জাদুকরের নাম। তাঁর হাতে ছিল একটি জাদুর কলম। সেই কলম দিয়ে তিনি একেছেন বাংলা ভাষাভাষি মানুষের জীবন সংগ্রাম......

ছোটবেলায় বাবাকে হারিয়েছে মেয়েটি। বাবাহীন জীবন কতটা কষ্টের, কতটা অনিশ্চয়তার তা ভুক্তভোগীরাই জানে। যে হারায় সেই বুঝে হারানোর কষ্ট কেমন! তো, বাবা নেই........

ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের উদ্যোগে ৬ ডিসেম্বর ‘ডিরেক্টরস ডে’ অনুষ্ঠিত হবে। ২২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সংগঠনের ..........

টিভি নাটকের কাহিনী, সংলাপ ও দৃশ্যের ধরণ নিয়ে খোদ পরিচালকদের সংগঠন থেকেই বিতর্ক তোলা হয়েছে। ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের বার্ষিক সাধারণ সভায় সাধারণ সম্পাদক পঠিত ..............

বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না। গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত বই পড়েন তারা সুখি মানুষ। বইপড়া মানুষ সাধারণত মন্দ কাজ করেন না। কারণ ভালো বন্ধু হিসেবে একটি ভালো বইয়ের ভূমিকা অনেক...........

মিডিয়াতে সবাই সবার বন্ধু। তাও অনেক তারকার মুখে শোনা যায়, মিডিয়াতে তার কোনো বন্ধু নেই! যেমন সাম্প্রতিক সময়ের জনপ্রিয় তারকা তানজিম সাইয়ারা তটিনী সম্প্রতি জানালেন মিডিয়াতে তার কোনো বন্ধু নেই............

চলছে বিজয়ের মাস ডিসেম্বর। এরই মধ্যে শেষ প্রথম সপ্তাহ। এক দুই করে হাতের আঙুলে দিন গুনছে বাংলাদেশের মানুষ। ১৬ই ডিসেম্বর, বিজয়ের দিন আসতে আর কতটা বাকি?