
সম্পাদকের লেখা
ঈদ আনন্দে সুখ খোঁজার লড়াই এবং একটি মানবিক গল্পের খসড়া,আড়াই মাসের ব্যবধানে দুই ঈদের দুই উৎসব। অনেকের জন্য নাভির্শ্বাস অবস্থা......

টিভি নাটকের কাহিনী, সংলাপ ও দৃশ্যের ধরণ নিয়ে খোদ পরিচালকদের সংগঠন থেকেই বিতর্ক তোলা হয়েছে। ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের বার্ষিক সাধারণ সভায় সাধারণ সম্পাদক পঠিত বার্ষিক প্রতিবেদনে বলা হয়, শিল্পী, লেখক, নির্মাতা এখন স্বাধীন। কিন্তু অতি স্বাধীনতার কারণে কেউ কেউ ভুলে যাচ্ছেন সৃজনশীলতা, সামাজিকতা, দায়িত্ববোধ এবং জবাবদিহিতার কথা। বর্তমান সময়ে কিছু কিছু নাটকের সংলাপ ও দৃশ্যের ধরণ এতোই দৃষ্টিকটূ ও আপত্তিকরভাবে তুলে ধরা হয়েছে যে, পারিবারিকভাবে নাটকগুলো দেখা বিব্রতকর। পরিবার সমাজ ও রাষ্ট্রের মুল্যবোধের ওপর এইসব নাটক নেতিবাচক প্রভাব ফেলছে।’
ডিরেক্টরস গিল্ডকে ধন্যবাদ সময়ের বাস্তবতায় কঠিন এবং নিষ্ঠুর সত্যকে সবার সামনে তুলে ধরার জন্য। আমরা স্বীকার করি না করি টিভি নাটকের দর্শক আগের তুলনায় কমে গেছে। এর একটিই কারণ সময়কে ধারণ করতে না পারার ব্যর্থতা। ‘তুমি আমি সে’র পুরনো কাহিনী সমৃদ্ধ সেই নাটক এখন আর চলে না। নাটক সিনেমা আসলে দেখার এবং উপলব্ধি করার বিষয়।
কিন্তু বর্তমান সময়ে টিভি নাটক খাওয়ার বিষয়েও পরিণত হয়েছে। অনেকে হয়তো প্রশ্ন করবেন নাটক কী খাওয়ার জিনিস। হ্যাঁ কারো কারো কাছে নাটক খাওয়ার জিনিসও বটে । রগরগে কাহিনী, শারিরীক উত্তেজনাপূর্ণ সংলাপ নাটককে খাওয়ার বিষয়ে পরণিত করেছে। ‘কি নাটক বানাইছো, এইসব নাটক দর্শক খাইবো নাকি?’ পরিচালক ও টেলিভিশন চ্যানেলের কোনো কোনো কর্মকর্তার মুখে এই ধরণের সংলাপ অনেকটা স্বাভাবিক এখন। এইসব নাটক পারিবারিকভাবে দেখা যায় না। তবে নাটকগুলোর ভিউ বেশি। ভিউ বাড়ানোর জন্য অনেক নির্মাতা কাহিনীতে যৌন সুরসুরি আছে এমন নাটক করতে অতিমাত্রায় আগ্রহী। নিজেকে প্রগতিশীল এবং বাস্তববাদী প্রমাণ করার জন্য অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীও আপত্তিকর দৃশ্যে অভিনয় করছেন।
তবে এক্ষেত্রে পারিশ্রমিকের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। ‘ফেল কড়ি মাখো তেল’ এই আদর্শে বিশ্বাসী তারা। অনেক তারকা আপত্তিকর দৃশ্যে অভিনয় ও যৌন উদ্দীপক সংলাপ বলতে কাপর্ন্য করেন না। বরং নিজেদের আধুনিক ভাবেন। তাদের অনেকের একটাই কথা নাচতে নেমে ঘোমটা দেওয়ার কোনো মানে হয় না। অনেকে বিদেশি টিভি চ্যানেলেরও উদাহরণ দেন। তাদের বক্তব্য আকাশ সংস্কৃতি এখন উন্মুক্ত। ঘোমটা পরার দিন শেষ। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে হলে আমাদের ধ্যান ধারণা ও মানসিকতার পরিবর্তন দরকার।
এই কথার মধ্যে যুক্তি আছে। তাই বলে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আমরা কতটা আধুনিক হবো, তা ভেবে দেখা জরুরি।
আরও পড়ুন
লোড হচ্ছে...

ঈদ আনন্দে সুখ খোঁজার লড়াই এবং একটি মানবিক গল্পের খসড়া,আড়াই মাসের ব্যবধানে দুই ঈদের দুই উৎসব। অনেকের জন্য নাভির্শ্বাস অবস্থা......

শিশুরাই জাতির ভবিষ্যৎ-কথাটি আমরা সুযোগ পেলেই বলি। কথাটা বলে বাহবা নেই। কিন্তু যে কথা বলি সে কথা মানি কতজন? সাম্প্রতিক সময়ে বাংলাদেশ টেলিভিশনের আলোচিত রিয়েলিটি শো নতুন কুড়ির কথাই যদি বলি........

হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যে ও চলেচ্চিত্রের ক্ষেত্রে একজন কিংবদন্তির নাম। একজন জাদুকরের নাম। তাঁর হাতে ছিল একটি জাদুর কলম। সেই কলম দিয়ে তিনি একেছেন বাংলা ভাষাভাষি মানুষের জীবন সংগ্রাম......

ছোটবেলায় বাবাকে হারিয়েছে মেয়েটি। বাবাহীন জীবন কতটা কষ্টের, কতটা অনিশ্চয়তার তা ভুক্তভোগীরাই জানে। যে হারায় সেই বুঝে হারানোর কষ্ট কেমন! তো, বাবা নেই........

ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের উদ্যোগে ৬ ডিসেম্বর ‘ডিরেক্টরস ডে’ অনুষ্ঠিত হবে। ২২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সংগঠনের ..........

বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না। গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত বই পড়েন তারা সুখি মানুষ। বইপড়া মানুষ সাধারণত মন্দ কাজ করেন না। কারণ ভালো বন্ধু হিসেবে একটি ভালো বইয়ের ভূমিকা অনেক...........

মিডিয়াতে সবাই সবার বন্ধু। তাও অনেক তারকার মুখে শোনা যায়, মিডিয়াতে তার কোনো বন্ধু নেই! যেমন সাম্প্রতিক সময়ের জনপ্রিয় তারকা তানজিম সাইয়ারা তটিনী সম্প্রতি জানালেন মিডিয়াতে তার কোনো বন্ধু নেই............

চলছে বিজয়ের মাস ডিসেম্বর। এরই মধ্যে শেষ প্রথম সপ্তাহ। এক দুই করে হাতের আঙুলে দিন গুনছে বাংলাদেশের মানুষ। ১৬ই ডিসেম্বর, বিজয়ের দিন আসতে আর কতটা বাকি?