
সম্পাদকের লেখা
ঈদ আনন্দে সুখ খোঁজার লড়াই এবং একটি মানবিক গল্পের খসড়া,আড়াই মাসের ব্যবধানে দুই ঈদের দুই উৎসব। অনেকের জন্য নাভির্শ্বাস অবস্থা......

বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না। গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত বই পড়েন তারা সুখি মানুষ। বইপড়া মানুষ সাধারণত মন্দ কাজ করেন না। কারণ ভালো বন্ধু হিসেবে একটি ভালো বইয়ের ভূমিকা অনেক। আমাদের দেশে বইয়ের প্রতি আগ্রহ বাড়ে মূলত প্রতিবছর ফেব্রুয়ারি মাসে। অমর একুশে বইমেলা বই প্রকাশ ও কেনাবেচার প্রধান উপলক্ষ্য। ফেব্রুয়ারির এক মাসে যত বই প্রকাশ ও বিক্রি হয় তার সিকিভাগও সারা বছরে প্রকাশ ও বিক্রি হয় না। তাই একুশে বইমেলার জন্য সারাদেশের মানুষ বিশেষ করে পাঠকেরা অপেক্ষায় থাকেন। অথচ এ বছরের একুশে বইমেলা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। বাংলা একাডেমি বলছে, জাতীয় নির্বাচনের তারখি ঘোষণা হলেই একুশে বইমেলার তারখি ঘোষনা করা হবে। তবে এই ঘোষণার ব্যাপারে প্রকাশক ও একাডেমি কর্তৃপক্ষের মনস্তাত্ত্বিক লড়াই চলছে বলে একটি সূত্র দাবি করেছে। আবার প্রকাশকদের মধ্যেও মেলা শুরু করা নিয়ে মতভেদ রয়েছে। ফলে এবারের বইমেলা নিয়ে অনিশ্চয়তা দূর হচ্ছে না। আমরা মনে করি, বইমেলার ব্যাপারে কর্তৃপক্ষের স্বচ্ছ বক্তব্য থাকা উচিত। কারণ একুশে বইমেলা শুধুমাত্র একটি বইয়ের মেলা নয়, একুশে বইমেলা দেশের সাহিত্য সংস্কৃতি বিকাশে একটি গুরুত্বপূর্ণ আয়োজন। কাজেই একুশে বইমেলার ব্যাপারে সময় থাকতেই স্বচ্ছ তথ্য প্রকাশ করা জরুরি।
এবার আনন্দ আলো অনলাইন দৈনিকের ব্যাপারে একটু বলি। দেশের পাশাপাশি বিনোদনের তাবৎ দুনিয়াকে আমরা উদ্ভাসিত করতে চাই। আমাদের সৃজনশীল অনেক পরিকল্পনা আছে। এখন থেকে প্রতি শুক্রবার সাহিত্য গুরুত্ব পাবে এই দৈনিকে। শুরুটা হলো দেশের সাহিত্য নিয়ে। প্রিয় পাঠক, আপনাদের মতামত চাই। হতাশার খবর আমাদের মিথিলা মিম ইউনিভার্সের আসরে চমক জাগিয়েছিল। কিন্তু মাঝপথে থেমে গেলেন তিনি। তবুও মিথিলার জন্য শুভ কামনা। এভাবেই কোনো একদিন হয়তো অন্য এক মিথিলা নিশ্চয় জয়ের মুকুট অর্জন করবে। আশা আছে বলেই মানুষ বাঁচে।
আরও পড়ুন
লোড হচ্ছে...

ঈদ আনন্দে সুখ খোঁজার লড়াই এবং একটি মানবিক গল্পের খসড়া,আড়াই মাসের ব্যবধানে দুই ঈদের দুই উৎসব। অনেকের জন্য নাভির্শ্বাস অবস্থা......

শিশুরাই জাতির ভবিষ্যৎ-কথাটি আমরা সুযোগ পেলেই বলি। কথাটা বলে বাহবা নেই। কিন্তু যে কথা বলি সে কথা মানি কতজন? সাম্প্রতিক সময়ে বাংলাদেশ টেলিভিশনের আলোচিত রিয়েলিটি শো নতুন কুড়ির কথাই যদি বলি........

হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যে ও চলেচ্চিত্রের ক্ষেত্রে একজন কিংবদন্তির নাম। একজন জাদুকরের নাম। তাঁর হাতে ছিল একটি জাদুর কলম। সেই কলম দিয়ে তিনি একেছেন বাংলা ভাষাভাষি মানুষের জীবন সংগ্রাম......

ছোটবেলায় বাবাকে হারিয়েছে মেয়েটি। বাবাহীন জীবন কতটা কষ্টের, কতটা অনিশ্চয়তার তা ভুক্তভোগীরাই জানে। যে হারায় সেই বুঝে হারানোর কষ্ট কেমন! তো, বাবা নেই........

ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের উদ্যোগে ৬ ডিসেম্বর ‘ডিরেক্টরস ডে’ অনুষ্ঠিত হবে। ২২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সংগঠনের ..........

টিভি নাটকের কাহিনী, সংলাপ ও দৃশ্যের ধরণ নিয়ে খোদ পরিচালকদের সংগঠন থেকেই বিতর্ক তোলা হয়েছে। ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের বার্ষিক সাধারণ সভায় সাধারণ সম্পাদক পঠিত ..............

মিডিয়াতে সবাই সবার বন্ধু। তাও অনেক তারকার মুখে শোনা যায়, মিডিয়াতে তার কোনো বন্ধু নেই! যেমন সাম্প্রতিক সময়ের জনপ্রিয় তারকা তানজিম সাইয়ারা তটিনী সম্প্রতি জানালেন মিডিয়াতে তার কোনো বন্ধু নেই............

চলছে বিজয়ের মাস ডিসেম্বর। এরই মধ্যে শেষ প্রথম সপ্তাহ। এক দুই করে হাতের আঙুলে দিন গুনছে বাংলাদেশের মানুষ। ১৬ই ডিসেম্বর, বিজয়ের দিন আসতে আর কতটা বাকি?