
সবার সেরা স্পেন
শ্রেষ্ঠত্ব ও মর্যাদার লড়াইয়ে তিন বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে পরাস্ত করে ২০২৬ এর বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ১৬ বছর পর এটি স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়। ঐতিহাসিক মেটলাইফ স্টেডিয়ামে.....

আইস্ক্রিনে ৮ পর্বের ওয়েব সিরিজ ব্রাজেন্টিনা ক্লাব
সারাদেশ যখন বিশ্বকাপের আমেজ চলছে তখন ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকরা একটি শহরের একটি ক্লাব দখল করে নেয় এবং তারা নিজেরা একদল ক্লাবের নাম দেয় আর্জেন্টিনা ক্লাব আর একদল ক্লাবের নাম দেয় ব্রাজিল ক্লাব। ক্লাব নিয়ে টানাটানি এবং ওই এলাকার সমর্থকদের বড় স্ক্রিনে খেলা দেখার আয়োজনের প্রতিযোগিতা নিয়ে ঘটতে থাকেন নানা রকম মজার মজার ঘটনা। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ব্রাজিলের সমর্থক তার স্ত্রী লাবণ্য (তাসনুভা তিশা) আর্জেন্টিনার সমর্থক এবং লাবণ্যর ছোট বোন অর্থাৎ জামাল ভূঁইয়ার শালিকা নোভা (লামীমা লাম) ব্রাজিল এর সমর্থক। এই নিয়ে জামাল ভূঁইয়ার পরিবারের মধ্যে চলতে থাকে নানা রকম নাটকীয়তা যা পরিবার ছাড়িয়ে এলাকার সমর্থকদের মধ্যেও ছড়িয়ে পড়ে। এলাকার দুই দলের সমর্থক মিরাজ (শরাফ আহমেদ জীবন) এবং মিলন (ইশতিয়াক আহমেদ রুমেল) দুজনেই ভালোবাসে নোভাকে এবং দুজনেই নোভাকে মুগ্ধ করতে চায়। এই ভালোবাসার টানাটানিতে এলাকার মধ্যে ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকদের একটা ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ আয়োজন করা হয় যেই ম্যাচের আয়োজন এবং জয় পরাজয়ের টানটান উত্তেজনা নিয়ে এগিয়ে চলে ব্রাজেন্টিনা ক্লাব ওয়েব সিরিজের গল্পটি।
সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন- জামাল ভূঁইয়া, তাসনুভা তিশা, লামিমা লাম, শরাফ আহমেদ জীবন, ইশতিয়াক আহমেদ রুমেল, শহীদ উন নবী, রচনা ও পরিচালনা- তারিক মুহাম্মদ হাসান।
পরিচালক তারিখ মুহাম্মদ হাসান বলেন, চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের আগ্রহ ও পরামর্শের ভিত্তিতেই মূলত: ওয়েব সিরিজ ‘ব্রাজেন্টিনা’ ক্লাবের নির্মাণ কাজ শুরু করি আমরা। তার কার্যকরী নির্দেশনার ফলে দ্রুততম ও সঠিক সময়ের মধ্যে ওয়েব সিরিজ ব্রাজেন্টিনা ক্লাবের নির্মাণ কাজ শেষ হয়েছে।
চ্যানেল আই এর ওটিটি প্লাটফরম আইস্ক্রিণে ওয়েব সিরিজটি মুক্তি পেয়েছে।
আরও পড়ুন
লোড হচ্ছে...

শ্রেষ্ঠত্ব ও মর্যাদার লড়াইয়ে তিন বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে পরাস্ত করে ২০২৬ এর বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ১৬ বছর পর এটি স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়। ঐতিহাসিক মেটলাইফ স্টেডিয়ামে.....

নেইমারের জন্য কান্না নেইমারের কথা দিয়েই লেখাটা শুরু করি। পৃথিবীর কোন প্রান্তে, বাংলাদেশ থেকে ঠিক কত শত, হাজার মাইল দুরে ব্রাজিলের অবস্থান তা অনেকেই জানেন না। তবে নেইমারকে চিনেন বাংলাদেশের অধিকাংশ ফুটবল ভক্ত মানুষ।

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ ব্যবধানে হেরে শিরোপার দৌড় থেকে ছিটকে যাওয়ার পর একটুও রাখঢাক না রেখে নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিলেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে.....

-এ শুরু হয়েগেছে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব ফিফা বিশ্বকাপ ২০২৬। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরকে ঘিরে ইতোমধ্যে সারা বিশ্বের মতো বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ।

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে উন্মোচন করা হয়েছে অফিসিয়াল ম্যাচ বল ‘অ্যাডিডাস ট্রাইওন্ডা’। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে এই বিশ্বকাপের প্রতীকী উপস্থাপন হিসেবেই বলটির নকশা

ফুটবল কেবল একটি খেলা নয়, এটি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের আবেগ, উন্মাদনা এবং সংস্কৃতির এক মহা-উৎসব। আর এই উৎসবের পারদ যখন চড়তে চড়তে চরম সীমায় পৌঁছায়, তখন তাতে বাড়তি রঙ, সুর আর মোহময়তা যোগ করে সংগীত

সারা পৃথিবী এখন ফুটবল জ্বরে ভুগছে। জ্বর শব্দটা আতংকের। শারিরীক অসুস্থতার কারণে শরীরের জ্বর হয়। কিন্তু ফুটবল জ্বর আতংকের কোনো বিষয় নয়। বরং আনন্দ ও উৎসবের উপলক্ষ ফুটবল জ্বর। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে গোটা

কখনও কখনও মনে হয় বাংলাদেশ যদি বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণের সুযোগ পায় তখন আনন্দ আর খুশির আতিশয্যে আসলে কি করবে বাংলাদেশের মানুষ? সারাদেশ আনন্দে মেতে উঠবে। আনন্দ-উৎসবের পর্যরদ সে কোথায় গিয়ে ঠেকাবে