
তাকে আমি ভালোবাসতাম, সে-ও আমাকে ভালোবাসত
সহশিল্পী নায়কদের মধ্যে ববিতার প্রেমের সম্পর্ক জোরালোভাবে উচ্চারিত হয় একজনের সঙ্গে। তিনি জাফর ইকবাল..

ময়ূরপঙ্খী এবং ইন্টারন্যাশনাল প্রফেশনাল একাডেমীর উদ্যোগে জমকালো আয়োজনে ‘২য় আইপা অ্যাওয়ার্ড’ (ইন্টারন্যাশনাল প্রফেশনাল অ্যাচিভার) ঢাকায় অনুষ্ঠিত হয়েছে । স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখা দেশ-বিদেশের বিভিন্ন পেশার স্বনামধন্য ব্যক্তিদের নিয়ে জমকালো এই অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন ইভেন্ট অর্গানাইজার ও ময়ূরপঙ্খী এবং আইপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য হেলেন জেরিন খান, গেস্ট অব অনার হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আক্তার, বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজা, ইউএস বাংলা এয়ারলাইন্সের জিএম মোঃ কামরুল ইসলাম, ম্যারেজ সলুসন বিডির এমডি সাখাওয়াত হোসেন শুভ, গীতিকবি সেলিনা আক্তার উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রিফাত মাহবুব সাকিব, সালমান ফার্সি ।
অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হয় বিশ্ববিখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচ’কে এবং বিশেষ সম্মাননা প্রদান করা হয় জনপ্রিয় সুরকার শওকত আলী ইমন, গীতিকার কবির বকুল, নাট্যপরিচালক চয়নিকা চৌধুরী ও সাবেক ক্রিকেট দলের অধিনায়ক হাবিবুল বাশার’কে ।
অনুষ্ঠানে অভিনেতা তৌসিফ মাহবুব, চিত্রনায়ক জয় চৌধুরী, সজল নূর, নিরব, অভিনেত্রী দীপা খন্দকার, শখ, জেবা জান্নাত, মিষ্টি জান্নাত, আঁচল, চিত্রপরিচালক মেহেদী হাসান হৃদয়, কোরিওগ্রাফার গৌতম সাহা, বারিশা হক, সৈয়দ রুমা, সংগীত শিল্পী সাব্বির জামান, রওজাতুল জান্নাত, নুসরাত নিতি, জেকে শান্ত, উদ্যোক্তা ক্যামেলিয়া নিশান, সংবাদ পাঠিকা ভাবনা আহমেদ, সালমা জিলানী, সাংবাদিক শাহীন আলম জয়, ব্যবসায়ী মোঃ তাকিব হোসেন, এস এম শরীফুল আলম সাকিব, জাকির হোসেন সুমন, ইসমাঈল হোসেন রকী, তাবাসসুম তিন্বী, মাহমুদা আক্তার, জাদুশিল্পী অনিক ও তৃষা, শিশুশিল্পী তাসিন-তাজিম, আলিশা, উদ্যোক্তা মাহমদা আক্তার, জেবুন নেছা, শুভরাজ, রোকসানা আক্তার, রওজা, তাবাসসুম ইমাম, ডাঃ আরিফুল হক, ডিজে নাইরা, সুমাইয়া সুমি, রবিউল ইসলাম, বুশরা কবির, মাসুম বিল্লাল, রুমি করিম, জ ই বুলবুল, ডাঃ মোঃ আবু কাউসার স্বপন, লায়ন হেলেন এ নাসরিন, ডাঃ আরিফুল হক, ডাঃ সায়লা হক, ডাঃ তানজিনাসহ চলচ্চিত্র, নাটক, সংগীত, নৃত্য, ফ্যাশন, রূপসজ্জা, খেলাধুলা, ব্যবসা, উদ্যোক্তা, চিকিৎসা, সমাজসেবা, শিক্ষা, রন্ধনসহ প্রায় ৩০টি সেক্টরের ব্যক্তিদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

বনফুল গ্রুপের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী
দেশের খ্যাতনামা খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান বনফুল গ্রুপের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী গত ১৭আগস্ট ২০২৬ সোমবার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বনফুল এন্ড কোং লিমিটেড এবং কিষোয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম বলেন, “ব্যবসায়িক প্রসারের চেয়ে গ্রাহকের স্বাস্থ্য ও সার্বিক কল্যাণকেই বেশি অগ্রাধিকার দিয়ে থাকে বনফুল। যুগের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক মান বজায় রেখে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করায় বনফুল আজ গ্রাহকের বিশ্বাসের প্রতীকে পরিণত হয়েছে। তাই ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে আমরা সর্বদা নিরাপদ ও উচ্চগুণসম্পন্ন পণ্য বাজারজাতকরণে সচেষ্ট থাকব।”
তিনি আরও বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন মুহূর্তে গ্রাহক, শুভানুধ্যায়ী, পরিবেশক ও কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা জানাচ্ছি। ভবিষ্যতের পথচলায় আমাদের আরও সচেতনতার সাথে কার্যক্রম পরিচালনা করতে হবে।

মহাব্যবস্থাপক আমানুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনফুল এন্ড কোম্পানির পরিচালক এম এ শুক্কুর, প্রধান নির্বাহী কর্মকর্তা আব্বাস উদ্দিন, মহাব্যবস্থাপক শাহ কামাল মোস্তফা, মহাব্যবস্থাপক (বিপণন) কামাল হোসেন, কিষোয়ান গ্রুপের মহাব্যবস্থাপক কফিল উদ্দিন চৌধুরী, মহাব্যবস্থাপক (হিসাব) রাকিব উদ্দিন, মহাব্যবস্থাপক (বিপণন) জহির আহমদ মজুমদার, বনফুল এন্ড কোম্পানির মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ রিদোয়ান, উপ-মহাব্যবস্থাপক আরিফুর রহমান ও সহ-মহাব্যবস্থাপক মো. আলাউদ্দিন প্রমুখ।
প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য, প্রতিষ্ঠাতা ও সংশ্লিষ্টদের দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোহাম্মদ সলিমুল্লাহ।
জীবনযাপন নিয়ে
লোড হচ্ছে...

সহশিল্পী নায়কদের মধ্যে ববিতার প্রেমের সম্পর্ক জোরালোভাবে উচ্চারিত হয় একজনের সঙ্গে। তিনি জাফর ইকবাল..

যুক্তরাজ্যে ১৫ মাসের বেশি সময়ের চিকিৎসা শেষে সম্প্রতি দেশে ফিরেছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক এবং ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। দেশে ফেরার এক দিন পরই তাঁকে দেখতে ....

অহংকার মানুষকে কোথায় নিয়ে দাঁড় করায়, একজনের অহংকার অন্যজনকে কিভাবে আহত করে তার একটি বাস্তব ঘটনা তুলে ধরলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক......

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাংবাদিক, লেখক ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা কাজী জেসিন। দীর্ঘদিন সাংবাদিকতা, টেলিভিশন অনুষ্ঠান.....

আনন্দ আলো: কেমন আছেন? দীপ্তি চৌধুরী: ভালো আছি। আনন্দ আলো: জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। কেমন চলছে? দীপ্তি চৌধুরী: প্রত্যাশার চেয়ে বেশি ভালো। মাঝে মাঝে মনে হয় অনন্তকাল এরকম একসাথে আছি; কখনো আবার মনে হয় এই তো সেদিন এক হলাম। আনন্দ আলো: বিয়ে আপনার কাছে কি?

সোশ্যাল মার্কেটিং কোম্পানির (এসএমসি) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম উদ্দিন খান বাংলাদেশের জনস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একজন পেশাজীবী। দীর্ঘ সময় ধরে....

বাংলাদেশের করপোরেট জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের পরিচয় শুধু একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সীমাবদ্ধ নয়; বরং তারা সময়, সমাজ, অর্থনীতি এবং ভোক্তা মনস্তত্বকেও গুরুত্বপুর্ন করে তোলার ক্ষেত্রেও ইগলুর প্রধান

ইচ্ছে ঘুড়ি বলে একটা কথা আছে। নাটাই আমার হাতে। আকাশে উড়িয়ে দিলাম ঘুড়ি। এই আনন্দ একাও করা যায়। আবার অন্যদের নিয়েও করা যায়। তবে একার আনন্দের চেয়ে বন্ধু, শুভাকাঙ্খী, স্বজনদের নিয়ে আনন্দ করার মজাই আলাদা