
আমাদের ঈদ উৎসব
আমাদের দেশে ঈদ উৎসবই বড় উৎসব। আড়াই মাসের ব্যবধানে দুটি ঈদ। ঈদুল ফিতর। ঈদুল আজহা। রমজানের একমাস সিয়াম সাধনার পর, অর্থাৎ একমাস রোজা রাখার পর.....

কাছাকাছি সময়ে চলচ্চিত্রে আগমন ঢাকাই সিনেমার দুই নায়িকা অপু বিশ্বাস ও বিদ্যা সিনহা মিমের। ২০০৫ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় অপু বিশ্বাসের। অন্যদিকে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ দিয়ে ২০০৮ সালে বড় পর্দায় যাত্রা শুরু বিদ্যা সিনহা মিমের। দুজনের ক্যারিয়ারে যুক্ত হয়েছে ব্যবসাসফল অনেক সিনেমার নাম। তবে সাম্প্রতিক সময়ে যেন খেই হারিয়েছেন দুজনেই। ঢাকাই সিনেমায় বিদেশি নায়িকাদের আধিক্যের পাশাপাশি ছোট পর্দার অভিনেত্রীদের ভিড়ে কোণঠাসা হয়ে পড়েছিলেন তাঁরা। গত দুই বছর কোনো নতুন সিনেমার খবর পাওয়া যায়নি তাঁদের। বিরতি কাটিয়ে আবার সিনেমা নিয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন দুজন। অন্যদিকে প্রায় ছয় বছর পর বড় পর্দায় ফেরার জন্য প্রস্তুত এই সময়ের নাটকের নিয়মিত মুখ তানিয়া বৃষ্টি।
’সিক্রেট’ অপুর ফেরাঅপু বিশ্বাস সবশেষ অভিনয় করেন তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত ‘লাল শাড়ি’ সিনেমায়। ২০২২ সালের শেষ দিকে হয়েছিল শুটিং। এটি বানিয়েছিলেন বন্ধন বিশ্বাস। একই পরিচালকের নির্দেশনায় ফিরছেন এই অভিনেত্রী। সিনেমার নাম ‘সিক্রেট’। এতে অপুর বিপরীতে দেখা যাবে আদর আজাদকে। এটি হতে যাচ্ছে এই জুটির প্রথম সিনেমা। ডিসেম্বরেই শুরু হবে শুটিং। নতুন সিনেমার গল্প নিয়ে এখনই কিছু জানাতে চান না নির্মাতা। শুধু জানালেন, গল্পের প্রতিটা মুহূর্ত সিনেমাপ্রেমীদের জন্য উপভোগ্য হবে। বড় পর্দায় ফেরার প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘কাজে ফিরতে প্রস্তুত আমি। নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছি। দর্শকের প্রত্যাশা মেটাতে সর্বোচ্চ চেষ্টা করব।’ শোনা যাচ্ছে, সিক্রেট ছাড়া আরও একটি সিনেমায় যুক্ত হয়েছেন অপু বিশ্বাস। সেই সিনেমায়ও তাঁর সঙ্গে থাকবেন আদর আজাদ।
অ্যাকশন সিনেমায় মিমগত মাসের শেষ দিকে একটি শোরুম উদ্বোধন করতে গিয়ে নতুনভাবে ফেরার ইঙ্গিত দিয়েছেন বিদ্যা সিনহা মিম। জানিয়েছেন, নতুন বছরে দর্শকের সঙ্গে দেখা হবে সিনেমা হলে। সে অনুযায়ী এগোচ্ছেন অভিনেত্রী। ইতিমধ্যে শুরু করেছেন নতুন সিনেমার শুটিং। নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমায় মিমের নায়ক আরিফিন শুভ। এটি এই জুটির তৃতীয় সিনেমা। অ্যাকশন ঘরানায় নতুন সিনেমাটি পরিচালনা করছেন সাইফ চন্দন। ইতিমধ্যে শুটিং সেট থেকে আরিফিন শুভর একটি ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ফাঁস হওয়া সেই ছবিতে দেখা যাচ্ছে লম্বা চুল, রক্তমাখা শরীর আর দুই হাতে রক্তাক্ত কুড়াল নিয়ে তাকিয়ে আছেন অভিনেতা। জানা গেছে, আগামী রোজার ঈদে এই সিনেমার মুক্তির পরিকল্পনা করা হয়েছে। শিগগির আসবে আনুষ্ঠানিক ঘোষণা। সিনেমা ছাড়া নতুন বছরে ওটিটিতে দেখা যাবে মিমকে। ইতিমধ্যে শেষ করেছেন একটি ওয়েব সিরিজের শুটিং। তবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিক ঘোষণার আগে এ নিয়ে বিস্তারিত কথা বলতে চাননি অভিনেত্রী।
আরও পড়ুন
লোড হচ্ছে...

আমাদের দেশে ঈদ উৎসবই বড় উৎসব। আড়াই মাসের ব্যবধানে দুটি ঈদ। ঈদুল ফিতর। ঈদুল আজহা। রমজানের একমাস সিয়াম সাধনার পর, অর্থাৎ একমাস রোজা রাখার পর.....

প্রিয়বন্ধু আফজাল হোসেনের পাশেই বসেছেন দেশখ্যাত কথাসাহিত্যিক, নাট্যকার ইমদাদুল হক মিলন। প্রিয়বন্ধুর ঘাড়ে হাত রেখে পরশ দিচ্ছিলেন আর শুনছিলেন দু’জনেরই .....

ঢাকার ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে এআই প্রযুক্তি। এটা একটা পরিবর্তন। পকেটে টাকা না নিয়ে বাজারে গেলেন। প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনবেন কি করে?

বাংলাদেশকে একসময় বিশ্বের দরিদ্র ও সহায়তানির্ভর দেশ হিসেবে উপস্থাপন করা হতো। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত একটি রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু করা দেশটি আজ উন্নয়ন, দারিদ্র্য.......

৭দিনে ৭সিনেমা ১৩ টেলিফিল্ম ১৬টি নাটকচ্যানেল আইতে ঈদের ৭দিন ব্যপি অনুষ্ঠানমালার আওতায় ৭টি সিনেমা, ১৩টি টেলিফিল্ম, ১০৬টি একক নাটক প্রচার হবে। পাশাপাশি.....

দীর্ঘ সাত বছর পর নতুন করে লাক্স সুপারস্টার পেল বাংলাদেশ। এর আগে এই প্রতিযোগিতার নামের সঙ্গে চ্যানেল আই যুক্ত ছিল........

স্পেনের বার্সেলোনায় “গ্লোবাল সিফুড এক্সপো ২০২৬”- এ অংশগ্রহণ করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক এই প্রদর্শনীতে রপ্তানি উন্নয়ন ব্যুরো এর আর্থিক সহযোগিতায় একটি আকর্ষণীয় প্যাভিলিয়ন নিয়ে দেশের স্বনামধন্য ৮ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

যুক্তরাষ্ট্রে সমাজতন্ত্রী ও কট্টর ইসলামপন্থী অভিবাসীদের নাগরিকত্ব বাতিলের প্রস্তাব মার্কিন কংগ্রেসে নতুন বিল