
আমাদের ঈদ উৎসব
আমাদের দেশে ঈদ উৎসবই বড় উৎসব। আড়াই মাসের ব্যবধানে দুটি ঈদ। ঈদুল ফিতর। ঈদুল আজহা। রমজানের একমাস সিয়াম সাধনার পর, অর্থাৎ একমাস রোজা রাখার পর.....

গল্পটা সবার জানা। তবুও বলি। ১২ বছর আগের ঘটনা। চ্যানেল আই এর পর্দায় তারকা কথন অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানের অতিথি ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তী তুল্য তারকা আইয়ুব বাচ্চু ব্যান্ড সঙ্গীতের অতীত, বর্তমান ভাবনার কথা বলছিলেন। প্রসঙ্গক্রমে ওই অনুষ্ঠানে আইয়ুব বাচ্চু ব্যান্ড সঙ্গীত নিয়ে একটি স্বপ্নের কথা তুলে ধরেন। চ্যানেল আই এর কাছে একটা আরজি জানতে চাই। আমি চাই বছরের একটি দিন হবে শুধুই ব্যান্ডের জন্য। তিনি বলেন, চ্যানেল আই এর পক্ষেই সম্ভব এব্যাপারে একটা কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। এই সময় চ্যানেল আইতে নিজের অফিস কক্ষে বসে তারকা কথন অনুষ্ঠানটি দেখছিলেন ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। আইয়ুব বাচ্চুর কথা শুনে তিনি এক মুহূর্ত দেরী করলেন না। তাৎক্ষনিক ভাবে অনুষ্ঠানের উপস্থাপিকাকে বললেন, আইয়ুব বাচ্চুকে বলে দাও তার প্রস্তাব চ্যানেল আই কর্তৃপক্ষ গ্রহণ করেছে। এখন থেকে প্রতি বছর বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিন চ্যানেল আই চত্বরে দিনব্যপি ব্যান্ড সঙ্গীতের উৎসব হবে। আইয়ুব বাচ্চু নিজে ভাবতেও পারেননি এতো দ্রুত তার প্রস্তাবের বাস্তবায়ন ঘটবে। ফরিদুর রেজা সাগরের ঘোষণা শুনে তিনি সেদিন তারকা কথন অনুষ্ঠানে আবেগ আপ্লুত কণ্ঠে বলেছিলেন, সাগর ভাই আপনাকে অনেক ধন্যবাদ। চ্যানেল আইকে ধন্যবাদ। ব্যান্ড সঙ্গীতের জাগরণের ইতিহাসে চ্যানেল আই এর এই উদ্যোগ স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
পরে উৎসবের নাম হয় ব্যান্ড ফেস্ট। ২০১৪ সালে ব্যান্ড ফেস্টের শুরু। মাঝখানে একবার বামবার সহযোগিতায় উৎসবটি ঢাকায় আর্মি স্টেডিয়ামে স্থান পেয়েছিল। ১২তম আসরে আজ ১ ডিসেম্বর চ্যানেল আই এর স্টুডিওতে ১২টি ব্যান্ডের প্রায় ৫০ জন শিল্পী অংশ নিবেন। চ্যানেল আই কর্তৃপক্ষ আশা করছেন আগামী বছর ১৩ তম উৎসবটি হবে বেশ জমকালো। তার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। আজ ১ ডিসেম্বর চ্যানেল আই এর স্টুডিওতে ব্যান্ড ফেস্টের ১২তম আয়োজন শুরু হয়েছে। যৌথভাবে উদ্ধোধন করেন চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, বিশিষ্ট ব্যান্ড শিল্পী মানাম আহমেদ, ফুয়াদ নাসের বাবু, স্পন্সর প্রতিষ্ঠান ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী ও আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান উল্লেখ্য, ব্যান্ড ফেস্ট উপলক্ষে আনন্দ আলো একটি বিশেষ সংখ্যা প্রকাশ করেছে। পত্রিকাটি উদ্ধোধনী অনুষ্টানে দর্শককে দেখানো হয়। চ্যানেল আই দিনব্যাপি অনুষ্টানটি সম্প্রচার করছে।

আই কর্তৃপক্ষ মনে করে যদি লক্ষ্য থাকে অটুট তাহলে জয় হবেই হবে।শুধুই কী ব্যান্ড ফেস্ট, সঙ্গীতের অন্যান্য ধারাও চ্যানেল আই এর ভূমিকা বিশেষ ভাবে প্রশংসনীয়। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড শুধু দেশেই নয় আন্তর্জাতিক পরিসরেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের ১৯ তম আসরের কার্যক্রম চলছে দুর্বার গতিতে।খেয়াল উৎসবের কথা নিশ্চয়ই আমরা ভুলে যাইনি। প্রতি বছর একটি নির্দিষ্ট দিনে খেয়াল উৎসব পালন করে চ্যানেল আই কর্তৃপক্ষ। বিশিষ্ট সঙ্গীতজ্ঞ আজাদ রহমান চ্যানেল আই কর্তৃপক্ষের নিকট এই উৎসবের প্রস্তাব তুলেছিলেন। তিনি বেঁচে নেই। অথচ প্রতি বছর খেয়াল উৎসব পালিত হচ্ছে।ক্ষুদে গান রাজ, চ্যানেল আই সেরাকণ্ঠ সহ গান নিয়ে একাধিক রিয়েলিটি শোয়ের জনক চ্যানেল আই। আমাদের সঙ্গীতাঙ্গনে এখন যে তারুণ্যের জোয়ার চলছে তার প্রায় পুরোটাই চ্যানেল আই থেকে শক্তি পেয়েছে।
আরও পড়ুন
লোড হচ্ছে...

আমাদের দেশে ঈদ উৎসবই বড় উৎসব। আড়াই মাসের ব্যবধানে দুটি ঈদ। ঈদুল ফিতর। ঈদুল আজহা। রমজানের একমাস সিয়াম সাধনার পর, অর্থাৎ একমাস রোজা রাখার পর.....

প্রিয়বন্ধু আফজাল হোসেনের পাশেই বসেছেন দেশখ্যাত কথাসাহিত্যিক, নাট্যকার ইমদাদুল হক মিলন। প্রিয়বন্ধুর ঘাড়ে হাত রেখে পরশ দিচ্ছিলেন আর শুনছিলেন দু’জনেরই .....

ঢাকার ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে এআই প্রযুক্তি। এটা একটা পরিবর্তন। পকেটে টাকা না নিয়ে বাজারে গেলেন। প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনবেন কি করে?

বাংলাদেশকে একসময় বিশ্বের দরিদ্র ও সহায়তানির্ভর দেশ হিসেবে উপস্থাপন করা হতো। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত একটি রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু করা দেশটি আজ উন্নয়ন, দারিদ্র্য.......

৭দিনে ৭সিনেমা ১৩ টেলিফিল্ম ১৬টি নাটকচ্যানেল আইতে ঈদের ৭দিন ব্যপি অনুষ্ঠানমালার আওতায় ৭টি সিনেমা, ১৩টি টেলিফিল্ম, ১০৬টি একক নাটক প্রচার হবে। পাশাপাশি.....

দীর্ঘ সাত বছর পর নতুন করে লাক্স সুপারস্টার পেল বাংলাদেশ। এর আগে এই প্রতিযোগিতার নামের সঙ্গে চ্যানেল আই যুক্ত ছিল........

স্পেনের বার্সেলোনায় “গ্লোবাল সিফুড এক্সপো ২০২৬”- এ অংশগ্রহণ করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক এই প্রদর্শনীতে রপ্তানি উন্নয়ন ব্যুরো এর আর্থিক সহযোগিতায় একটি আকর্ষণীয় প্যাভিলিয়ন নিয়ে দেশের স্বনামধন্য ৮ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

যুক্তরাষ্ট্রে সমাজতন্ত্রী ও কট্টর ইসলামপন্থী অভিবাসীদের নাগরিকত্ব বাতিলের প্রস্তাব মার্কিন কংগ্রেসে নতুন বিল