
আইয়ুব বাচ্চু চলে যাওয়ার পর খুব একা লাগে: জেমস
দীর্ঘ এক যুগ পর ১৬ আগস্ট ইতালির রাজধানী রোমে কনসার্ট করতে গেছেন নগরবাউল জেমস। একই দিনে প্রয়াত রক সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুরও জন্মদিন......

দেশে ছিলেন নায়ক বিদেশে হলেন গায়ক!
ঘটনাটা অনেকটা জাদুর মতোই। জাদুকর যেমন নিমিষেই সব কিছু বদলে দেয়। কৌটায় ছিল বালু। হয়ে গেল মুড়ি। ছিল মানুষের মূর্তি। হয়ে গেল জীবন্ত মানুষ। করাত দিয়ে কেটে ফেলা হল একটি মানুষকে। কালো কাপড়ে ঢাকা হল তাকে। কাপড় তুলতেই দেখা গেল বেঁচে আছেন তিনি। হাসছেন, কথা বলছেন।
আমাদের টিভি নাটকের দুর্দান্ত জনপ্রিয় তারকা জিয়াউল হাসান অপূর্ব’র ঘটনাটাও অনেকটা জাদুর মতো। দেশের ব্যাপক জনপ্রিয় অভিনেতা। বিদেশে গিয়ে হয়ে গেলেন জনপ্রিয় গায়ক। নিউইয়র্কে জমকালো আয়োজনে তার গান শুনলেন প্রবাসীরা। গায়ক অপূর্বকে নিয়ে নিউইয়র্কে রীতিমতো হইচই পড়ে গেছে। অধিক মূল্যের টিকিট কিনেও প্রিয় অভিনেতা অপুর্ব’র গান শুনতে এসেছিলেন প্রবাসীরা। গান শোনার চেয়ে প্রিয় অভিনেতাকে কাছ থেকে দেখার বাসনা ছিল অনেকের। যার গানের কথা ইতিপূর্বে তেমন ভাবে শোনা যায়নি। অনেকেই তো গুণগুণ করে গান গায়। অপূর্ব’র ক্ষেত্রেও এমনটাই ধারনা সবার। গানে কতটুকুই বা সাফল্য দেখাবেন? আজ কাল তো গানের শিল্পী হওয়া অনেক সহজ। গান বাজবে ক্যাসেটে। শিল্পী শুধু ঠোঁট মেলাবেন। ব্যস, হয়ে গেল গান। দর্শকের তুমুল হাততালি। মার মার কাট কাট অবস্থা। অপূর্ব’র ক্ষেত্রেও অনেকে তেমনটাই ভেবেছিলেন। গান অত সোজা নয়। ভালো অভিনয় করতে পারলেই যে ভালো গানের শিল্পীও হওয়া যায় এমন নজীর আছে। কিন্তু অপূর্ব তো গানের শিল্পী নন। তিনি জনপ্রিয় অভিনয় শিল্পী। এমন তো নয় যে তিনি দেশে প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে একক ভাবে গান গেয়েছেন। বন্ধু আড্ডায় অপূর্ব গান করেন। তার অভিনীত অনেক নাটকেও গান গেয়েছেন। কিন্তু প্রকাশ্যে গানের অনুষ্ঠান, তাও আবার বিদেশে? দর্শকদের মধ্যে এক ধরনের দোদুল্যমনতা ছিল। তবুও অপূর্ব’র ভক্তরা তার একক গানের অনুষ্ঠানে হাজির হন।
সত্যি বলতে কি, অপূর্ব তার ভক্ত-দর্শকদের মোটেও হতাশ করেননি। বরং অবাক করেছেন। অপূর্ব’র গান শুনে মুগ্ধ দর্শক। প্রশংসায় ভাসছেন অপূর্ব। সবার মন্তব্য- এই না হলে অপূর্ব। টিকিটের মূল্য নিয়ে কিছুটা অসন্তোষ ছিল অনেকের মনে। কিন্তু অপূর্ব’র গান শুনে সেই অসন্তোষ দুর হয়েছে। সবার প্রায় অভিন্ন অনুভূতি- যেমন অভিনয়ে তেমনই গানেও শ্রেণ্ঠ অপূর্ব! অনেক ধন্যবাদ অপূর্বকে।
এক ‘বড় ছেলে’ নামের একটি টিভি নাটক অপূর্ব’র জনপ্রিয়তার বড় পাইপ লাইন। ভালো নাটক, ভালো অভিনয়ের কথা উঠলেই এখনও আড্ডা আলোচনায় বড় ছেলে’র কথা গুরুত্ব পায়। শুধু কি বড় ছেলে? অপূর্বর ক্যারিয়ারে ভালো নাটক, টেলিফিল্ম এর সংখ্যা অনেক। সে কারণে তিনি ব্যাপক জনপ্রিয় অভিনয় তারকা। এবার জনপ্রিয়তার পারদে যুক্ত হল অপূর্ব’র গান। তবে একটা প্রশ্নের উত্তর খুঁজছেন তার ভক্তরা। অপূর্ব প্রকাশ্যে মঞ্চে গান গাইলেন। কিন্তু সেটা বিদেশে কেন? দেশে কবে অপূর্ব’র একক গানের আয়োজন হবে? কবে...

উত্তরাধিকার এবং আইয়ুব বাচ্চু
‘রুপালি গিটার’, ‘নীল বেদনা’, ‘মাধবী’, ‘সেই তুমি’, ‘কষ্ট পেতে ভালোবাসি’-আইয়ুব বাচ্চুর গাওয়া শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেওয়া এমন ২০টি গান এবার শোনা যাবে একটি অ্যালবামে। দেশের ৮টি ব্যান্ড ও ১২ জন শিল্পী গেয়েছেন গানগুলো, যা অ্যালবাম আকারে প্রকাশিত হয়েছে। ডাবল সিডি ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে ‘উত্তরাধিকার’ নামের এ অ্যালবাম। এ প্রকল্প থেকে পাওয়া অর্থ ব্যয় করা হবে আইয়ুব বাচ্চু মিউজিয়াম তৈরির কাজে।
‘উত্তরাধিকার’ অ্যালবামে আইয়ুব বাচ্চুর গাওয়া ২০টি গান নতুন সংগীতায়োজনে গাইবেন দেশের পরিচিত ব্যান্ড ও একক শিল্পীরা। ব্যান্ডগুলোর মধ্যে রয়েছে দলছুট, আরবোভাইরাস, সোনার বাংলা সার্কাস, শুভযাত্রা, ক্যালিপসো, রকসল্ট, ডোপামিন ও এ কে রাহুল। অন্যদিকে একক শিল্পীদের মধ্যে আছেন বাবনা করিম, রাসেল আলী, রোমেল আলী, চন্দন জামান আলী-মেনন, কানিজ সুবর্ণা, সাজ্জাদ, পলাশ, জয় শাহরিয়ার, অদিত, বখতিয়ার হোসেন, আতিকা ইয়ামিন ও অটামনাল মুন। সব কটি গানগুলোর মাস্টারিং করেছেন ইকবাল আসিফ জুয়েল।
‘উত্তরাধিকার’ অ্যালবামে দলছুট গেয়েছে ‘রুপালি গিটার’, আরবোভাইরাস ‘নীল বেদনা’, সোনার বাংলা সার্কাস ‘গতকাল রাতে’, শুভযাত্রা ‘চলো বদলে যাই’, ক্যালিপসো ‘চাঁদ মামা’, রকসল্ট ‘অচেনা জীবন’, ডোপামিন ‘মাধবী’এবং এ কে রাহুল গেয়েছে ‘মন চাইলে মন’। একক শিল্পীদের মধ্যে বাবনা করিম ও রাসেল আলী গেয়েছেন ‘হাসতে দেখো’, রোমেল আলী ‘এখন অনেক রাত’, চন্দন জামান আলী-মেনন ‘মেয়ে’, কানিজ সুবর্ণা ও সাজ্জাদ ‘কষ্ট পেতে ভালোবাসি’, পলাশ ‘আপন কেহ নাই’, জয় শাহরিয়ার ‘কষ্ট কাকে বলে’, অদিত ‘ঘুমন্ত শহরে’, বখতিয়ার হোসেন ‘রাতের তারা’, আতিকা ইয়ামিন ‘ফেরারি এই মন’, অটামনাল মুন ‘হকার’, কনক আচার্য্য ‘নীরবে’ এবং তওফিক-এবি-মেনন ‘বাংলাদেশ’ গেয়েছেন।

আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ‘চলো বদলে যাই’ গানটি নতুন করে গেয়েছে শুভযাত্রা। ব্যান্ডটির ভোকাল শুভ বলেন, ‘সত্যি বলতে, এটা একটা ইমোশনাল জার্নি। বাচ্চু ভাইয়ের গান এমনিতে কাভার করা একরকম বিষয়, কিন্তু আনুষ্ঠানিকভাবে জানানোর পর কিছুটা ভয় লাগছিল। চন্দনা ভাবী বললেন, ‘“চলো বদলে যাই” গানটা তুমি ভালো করবে।’ এরপর আমরা নেমে পড়লাম। টানা পাঁচ দিনে গানটি নতুন সংগীতায়োজনে তৈরি করেছি। জানি না শ্রোতাদের কেমন লাগবে, তবে আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না।’
মিউজিয়াম তৈরির স্বপ্ন
আইয়ুব বাচ্চুর গিটারপ্রেমের কথা তাঁর ভক্তদের অজানা নয়। অস্ট্রিয়া থেকে যুক্তরাষ্ট্র-বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নামী ব্র্যান্ডের গিটার সংগ্রহ করতেন তিনি। তাঁর স্মৃতিবিজড়িত ‘ফেন্ডার স্ট্রাটোকাস্টার’, আইভানেজের ‘জেম সেভেনটি সেভেন’সহ প্রায় ৫০টি গিটার নিয়ে আইয়ুব বাচ্চু মিউজিয়াম তৈরির পরিকল্পনা করে তাঁর পরিবার ও আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। বর্তমানে মগবাজারের বাসায় সংরক্ষিত আছে গিটারগুলো। আইয়ুব বাচ্চুর স্ত্রী ও আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেরদৌস আক্তার যতেœ আগলে রেখেছেন এসব স্মারক। বছর তিনেক আগে পরিবারের উদ্যোগে আইয়ুব বাচ্চুর কয়েকটি গিটার নিয়ে ঢাকা ও চট্টগ্রামে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।
প্রায় আট বছর ধরে আইয়ুব বাচ্চুর গিটার, এবি কিচেনের বিভিন্ন যন্ত্রপাতি, ব্যবহৃত ক্যাপ, টি-শার্টসহ নানা স্মারক নিয়ে একটি মিউজিয়াম তৈরির স্বপ্ন দেখছে পরিবার। গিটারগুলোর সংরক্ষণ সম্পর্কে ফেরদৌস আক্তার বলেন, ‘যে তাপমাত্রায় রাখা হলে গিটারগুলো ঠিক থাকবে, আমরা সেভাবেই রেখেছি। আইয়ুব বাচ্চুর গিটার তাঁর আরেকটি অস্তিত্বের অংশ। সেটি যতেœ রাখার জন্য যা যা করণীয়, করে যাচ্ছি। যত দিন মিউজিয়াম বা মিউজিক্যাল লাউঞ্জ করতে না পারি, তত দিন এভাবেই যতেœ রাখব।’
স্বপ্ন পূরণের পথে

২০১৮ সালের ১৮ অক্টোবর ৫৬ বছর বয়সে মারা যান আইয়ুব বাচ্চু। তাঁর চলে যাওয়ার পরও তাঁর গান, গিটারবাদন ও সৃষ্টির মধ্য দিয়ে ভক্তদের কাছে তিনি আজও প্রাসঙ্গিক। মৃত্যুর আগে নিজের কিছু স্বপ্নের কথাও জানিয়েছিলেন এই শিল্পী। তাঁর সেই স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয় ২০২০ সালে। আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয় গত বছরের ৯ জুলাই। ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেরদৌস আক্তার গত বছরের অক্টোবরে প্রথম আলোকে বলেছিলেন, ‘বাচ্চুর স্বপ্ন পূরণ করতে পারলেই আমি নিজেকে সার্থক মনে করব। চেষ্টা চালিয়ে যাচ্ছি। কবে তা পূরণ হবে, এখনো বুঝতে পারছি না। কারণ যে স্বপ্ন আইয়ুব বাচ্চু দেখেছেন, তা পূরণে পৃষ্ঠপোষকতা খুব জরুরি।’
এবার সেই স্বপ্ন পূরণের পথেই নেওয়া হয়েছে ‘উত্তরাধিকার’ প্রকল্প। প্রকল্পটির সমন্বয়ক চিশতি ইকবাল জানান, কিছুদিন আগে ফেরদৌস আক্তার তাঁকে ফোন করে ১৬ আগস্ট আইয়ুব বাচ্চুর জন্মদিনে বিশেষ কিছু করার ইচ্ছার কথা জানান। এরপর তাঁর গাওয়া কয়েকটি গান নতুন সংগীতায়োজনে করার প্রস্তাব আসে। আলোচনা শেষে ২০টি গান নিয়ে তৈরি হয় ‘উত্তরাধিকার’

ফাহমিদা নবীর নতুন গান, একসঙ্গে ৪০টি
গানের ডালি নিয়ে একসঙ্গে হাজির হচ্ছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী ও সংগীত পরিচালক সজীব দাস।
সেই গানের সংখ্যা ১০টা বা ২০টা নয়; তারা ৪০টি নতুন গান নিয়ে আসছেন।
সম্প্রতি গানগুলোর অডিও রেকর্ড শেষ হয়েছে। সেগুলো এখন মিউজিক ভিডিও তৈরি করে ধারাবাহিকভাবে প্রকাশের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ফাহমিদা নবী।
গানগুলোর মধ্যে শুরুতেই আসছে গোলাম মোরশেদের কথায় ‘ভালোবাসা চাইতে গেলে’ শিরোনামের একটি গান। ভিডিও দৃশ্যধারণ শেষে গানটি শিগগিরই ‘গান জানালা’ ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে বলে জানিয়েছেন সংগীতশিল্পী

তিনি বলেন, “লাকী আখান্দ ভাইয়ের শিষ্য সজীব একজন প্রচ্ছন্ন গানপাগল মানুষ। প্রচারের আড়ালে থেকে কাজ করে যেতে ভালোবাসেন তিনি। তার সঙ্গে আমার মিউজিক্যাল বোঝাপড়া দারুণ। ৪০টি গান নিয়ে আমরা দুজনেই খুব আশাবাদী।”
সুরকার সজীব দাস বলেন, “ফাহমিদা আপার মত গুণী শিল্পী আমার ওপর আস্থা রাখছেন, এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি। সব সময় তার জন্য সেরা সুরটা উপহার দেওয়ার চেষ্টা করি। আশা করছি, এই নতুন গানগুলোও শ্রোতাদের মন ছুয়ে যাবে।”
এর আগেও এই জুটির সুর ও কণ্ঠে ২০টি গান প্রকাশিত ও প্রশংসিত হয়েছে। যার মধ্যে ২০১৯ সালের ‘চোখের কার্নিশে’ বেশ আলোচিত ছিল। এছাড়াও ‘ভুল করে ভালোবেসেছি’, ‘বকুল চাঁপা’, ‘মুক্তি আলোয়’, ‘মেঘ হয়ে লুকাও’ ও ‘চোখের জলে’সহ বেশ কিছু গান রয়েছে।

এক যুগ পর রোমে গান গাইবেন জেমস
দীর্ঘ ১২ বছর পর ইতালির রাজধানী রোমে আবারও কনসার্টে মঞ্চ মাতাতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় রকস্টার ও ‘নগরবাউল’ খ্যাত জেমস। প্রবাসী দর্শকদের বহুল প্রতীক্ষিত এই কনসার্টকে সামনে রেখে রোমে অনুষ্ঠিত হয়ে গেল এক বিশেষ গেট টুগেদার ও সংবাদ সম্মেলন।
বুধবার (১২ আগস্ট) বিকেলে রোমের একটি অভিজাত হোটেলের হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজক হোসাইন আহমেদ মোয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে দেশটিতে কর্মরত বাংলাদেশি সাংবাদিক, বিভিন্ন পৃষ্ঠপোষক (স্পন্সর) ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত সাংবাদিক ও অতিথিদের নানা প্রশ্নের জবাব দেন জেমস। দীর্ঘ এক যুগ পর রোমের মাটিতে গান পরিবেশন করার সুযোগ পেয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন নগরবাউল।

এত সুন্দর ও সুশৃঙ্খল প্রস্তুতির জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান তিনি। সংবাদ সম্মেলনে জেমস বাংলাদেশের প্রয়াত সংগীত কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের ধারাবাহিক ভালোবাসা ও সমর্থনের কথা তুলে ধরে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে দেশের নতুন প্রজন্মের শিল্পীরা বাংলা সংস্কৃতিকে বিশ্ব দরবারে আরো বহুদূর এগিয়ে নিয়ে যাবেন। জেমসের আগমন ঘিরে পুরো ইতালিপ্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ইতোমধ্যেই বইছে উৎসবের আমেজ।
প্রিয় শিল্পীর কালজয়ী ও জনপ্রিয় গানগুলো সরাসরি শোনার জন্য মুখিয়ে আছেন রোমের সংগীতপ্রেমী দর্শকরা। আয়োজকরা জানিয়েছেন, প্রবাসী শ্রোতাদের একটি স্মরণীয় সন্ধ্যা উপহার দিতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সুর সঙ্গীত নিয়ে
লোড হচ্ছে...

দীর্ঘ এক যুগ পর ১৬ আগস্ট ইতালির রাজধানী রোমে কনসার্ট করতে গেছেন নগরবাউল জেমস। একই দিনে প্রয়াত রক সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুরও জন্মদিন......

আটলান্টিকের ওপারে এক গানের সন্ধ্যার জন্য নেমে এসেছিল শান্তিনিকেতনের আবহ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে নিউ ইয়র্কের জুইস সেন্টারে অনুষ্ঠিত হলো বিশেষ সাংস্কৃতিক আয়োজন ......

চ্যানেল আই আয়োজিত ‘ব্যান্ড ফেস্ট’ এবার ১২ বছরে পা দিয়েছে। বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে নিঃসন্দেহে .................

কাজ করেন ভারতে। কিন্তু তার খ্যাতি, জনপ্রিয়তা বিশ্বজুড়ে। তিনি এ আর রাহমান। সংগীত দুনিয়ায় ভারতীয় বিস্ময়। জিতেছেন দুটি অস্কারসহ বহু দেশি—বিদেশি পুরস্কার ও সম্মাননা। তার সৃষ্ট গান,,,,,,,

কাওয়ালি সংগীতের অন্যতম পুরোধা নুসরাত ফতেহ আলী খানের ভক্তদের জন্য এক বিশেষ খবর নিয়ে হাজির হয়েছে রিয়েল ওয়ার্ল্ড রেকর্ডস। প্রখ্যাত এই সংগীতশিল্পীর মৃত্যুর ২৭ বছর পর তাঁর হারানো ......

বাংলা গানের অন্যতম সেরা কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন তাঁর জীবনের একটি বিশেষ স্মৃতি শেয়ার করেছেন, যেখানে তিনি সংগীত জগতের আরেক কিংবদন্তি, লতা মঙ্গেশকরের সামনে গান গাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করেন.......

শেরপুর জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফাহিম হাসনাঈন র্যাপার আলী হাসানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে........

আজম খানের মৃত্যুর ১৪ বছর পর আবার শুরু হয়েছে তাঁর গড়া ব্যান্ড উচ্চারণের কার্যক্রম। দেশ-বিদেশে কনসার্টসহ ব্যান্ডের সব কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে আজম খানের পরিবার.............