
একপাতা,নায়ক মান্না কেন কষ্ট দিয়েছিলেন কাজী হায়াৎকে
অহংকার মানুষকে কোথায় নিয়ে দাঁড় করায়, একজনের অহংকার অন্যজনকে কিভাবে আহত করে তার একটি বাস্তব ঘটনা তুলে ধরলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক......

তারকারা কে কোন দলের সমর্থক
সারা বিশ্বজুড়ে চলছে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। অনেক দেশের চেয়ে এ দেশে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা বেশি। চায়ের দোকান থেকে সর্বত্র এখন খেলা নিয়ে আলোচনা। সেই সঙ্গে চলছে প্রিয় দলের পতাকা টাঙানোর হিড়িক। শোবিজ তারকারাও কোনো না কোনো দল ভালোবাসেন, সমর্থনও করেন।
ব্রাজিলের সমর্থন করেন এমন তারকাদের মধ্যে রয়েছে: আবুল হায়াত, আফসানা মিমি, মোশাররফ করিম, জয়া আহসান, জিয়াউল ফারুক অপূর্ব, আফরান নিশো, অপু বিশ্বাস, আঁখি আলমগীর, আসিফ আকবর, মৌসুমী, ওমর সানী, মিশা সওদাগর, শবনম বুবলী, মোনালিসা, বিদ্যা সিনহা মিম, তাসনিয়া ফারিণ, আইশা খান, লামিমা লাম।
আর্জেন্টিনা সমর্থন করেন এমন তারকাদের মধ্যে রয়েছে: জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, মনির খান, মেহজাবীন চৌধুরী, পরীমণি, পূজা চেরি, খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, মাহিয়া মাহি, রাফিয়াত রশিদ মিথিলা, জায়েদ খান, কর্ণিয়া, মিম মানতাসা, তানহা তাসনিয়া, ঝিলিক।
এছাড়াও আজিজুল হাকিম জার্মানি, সিয়াম আহমেদ স্পেন ছাড়াও বেশ কয়েকজন তারকা বেশ কিছু ভিন্ন দলের সমর্থক রয়েছেন।

অভিনেতা আবুল হায়াতের পছন্দের দল ব্রাজিল। তিনি বলেন, ‘বুঝতে শেখার পর থেকেই ব্রাজিল সমর্থন করি। ভালো লাগে ব্রাজিলের খেলা। এই দলের খেলার ভক্ত বলব না, পোকা বলব; এতটাই পছন্দ করি। আবার আর্জেন্টিনার খেলাও ভালো লাগে, কিন্তু প্রিয় দল কিংবা পছন্দের দল হচ্ছে ব্রাজিল। ইউরোপিয়ান ক্লাবের খেলা নিয়মিত দেখি। বিশ্বকাপ ফুটবলের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করি। ওদের খেলা যখন দেখি, তখন ভাবি কবে যে আমাদের ছেলেরা ওই রকম করে খেলতে পারবে। এবার অপেক্ষা করছি ব্রাজিল যেন ভালো কিছু করে। প্রিয় দলের জন্য শুভকামনা।’
আজিজুল হাকিম সমর্থন করেন জার্মানি। তিনি বলেন, ‘আমি জার্মানির সমর্থক। শুরু থেকেই এই দলটিকে সাপোর্ট করে আসছি। ফুটবলের যে নান্দনিকতা, ফুটবলের যে ছন্দ, তা এই দলের মধ্যে আছে। আমি একসময় ফুটবল খেলতাম। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে খেলেছি একসময়। প্রথম বিভাগে খেলেছি। সেই সময় থেকে জার্মানির খেলা আমাকে মুগ্ধ করে। ওদের খেলার ভক্ত হয়ে যাই, এখনো আছি।’
নোবেল বলেন, অনেক আগে থেকেই আমি ব্রাজিলের সমর্থক। তাদের ফুটবল খেলায় শিল্প থাকে, একটা ছন্দ খুঁজে পাই। তাই ওদের খেলা দেখতেও ভালো লাগে। ফুটবলের সব সৌন্দর্য রয়েছে তাদের খেলায়। আগে বিশ্বকাপ ফুটবল এলেই বন্ধুরা মিলে বড়পর্দায় খেলা দেখার ব্যবস্থা করতাম। এবার কিছু খেলা হয়তো সেভাবে দেখব। তবে মাঝরাতের খেলাগুলো ঘরে পরিবারের সঙ্গে দেখব।
আসিফ আকবর বলেন, আমার প্রিয় দল ব্রাজিল। এ দলের খেলা হলেই বন্ধুবান্ধব মিলে খাওয়া-দাওয়া আর জম্পেশ আড্ডা। যেখানেই থাকি না কেন বন্ধুদের নিয়ে খাওয়া-দাওয়ার আয়োজন থাকবে। ব্রাজিল প্রিয় দল হলেও প্রিয় খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। লাতিন দলগুলোও এবার বিশ্বকাপে ভালো করবে। তবে ব্রাজিলই চ্যাম্পিয়ন হবে আশা করি।
শাকিব খান, ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ফুটবল খেলা উপভোগ করেন। তবে তার পছন্দের দল নিয়ে কখনোই খোলামেলা কিছু বলেননি। আর্জেন্টিনা ও ব্রাজিলের দুই দলেরই জার্সি পরিহিত অবস্থায় দেখা গেছে এই শীর্ষ তারকাকে।
অপু বিশ্বাস: জনপ্রিয় এই নায়িকা ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক। একসময় না বুঝে ব্রাজিল সাপোর্ট করতেন। এখন তিনি সাপোর্ট করেন খেলা বুঝে। এ কথা সম্প্রতি তিনি নিজেই জানান। ছেলে আব্রাম খান জয়কেও ব্রাজিলের জার্সি পরিয়ে বানিয়েছেন দলটির সমর্থক।
পরীমণি: আলোচিত এই নায়িকাও আর্জেন্টিনার সমর্থক। তবে তিনি ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমারকে পছন্দ করেন। এ নিয়ে তার নিজস্ব দর্শন রয়েছে। তিনি বলেন, আমি ফুটবল খেলাটাকে ভালোবাসি। কোনো দলাদলি বা তর্কে যাইনি কখনো। সাপোর্টার তো হতেই পারি, তাই বলে অন্য দল নিয়ে তর্কাতর্কির মধ্যে নেই।

জিয়াউল ফারুক অপূর্ব পছন্দ করেন ব্রাজিলের খেলা। তার প্রিয় দল ব্রাজিল। তিনি বলেন, ‘ব্রাজিলের খেলার মধ্যে একটা ছন্দ আছে। ব্রাজিল একটু অন্য রকম খেলে। খুব পছন্দ করি। এই দলের জন্য অনেক অনেক ভালোবাসা।’
সজল খেলা খুব পছন্দ করেন। হোক ক্রিকেট কি ফুটবল। আর ফুটবলে তার প্রিয় দল আর্জেন্টিনা। তিনি বলেন, ‘দেখতে দেখতে আবারও চলে এল বিশ্বকাপ ফুটবল খেলা। অনেক কারণেই আর্জেন্টিনাকে সমর্থন করি। তার মধ্যে অন্যতম হচ্ছে ম্যারাডোনার জন্য। খুব ছোটবেলায় প্রিয় খেলোয়াড়ের খেলা দেখার স্মৃতি আজও মনে পড়ে।’
দর্শকপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী মোনালিসা সমর্থন করেন আর্জেন্টিনা। মোনালিসা বলেন, ‘প্রিয় দলের জন্য ভালোবাসা। প্রিয় দল বিশ্বকাপ ঘরে তুলবে, এটাই চাওয়া।’
চলচ্চিত্র নায়ক ইমন আর্জেন্টিনার সমর্থক। নায়ক ওমর সানী অবশ্য ব্রাজিলের সমর্থক। অপু বিশ্বাস ব্রাজিলের সমর্থক। ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের প্রিয় দল আর্জেন্টিনা।
বিদ্যা সিনহা মিম সমর্থন করেন ব্রাজিলকে। তিনি বলেন, ‘ব্রাজিল আমার পছন্দের দল। ফুটবলের জাদুকর পেলের দেশ ব্রাজিল। ছোটবেলা থেকেই ওদের খেলা পছন্দ করি। এবার বিশ্বকাপে প্রিয় দল ভালো করবে, সেই প্রত্যাশা করছি।’
জাকিয়া বারী মম: বিশ্বকাপ ফুটবলের বেশিরভাগ খেলাই দেখার চেষ্টা করব। এবার সবার খেলা খুব স্পিডি এবং ভালো হবে। আমি আর্জেন্টিনার সমর্থক। প্রিয় দল হারার পর ভালো লাগে জার্মানির খেলা।
মেহজাবীন চৌধুরী: জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীনের পছন্দের দল ব্রাজিল। তিনি বলেন, ব্রাজিলের প্রতিটি খেলোয়াড় দারুণ খেলেন। তাদের একেকজনের খেলার ধরন একেক রকম। আশা করছি এবারের বিশ্বকাপে জয় করবে ব্রাজিল।
বুবলী: ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলকেই ভালো লাগে বুবলীর। তিনি বলেন, ছোটবেলা থেকে ফুটবল খেলা দেখি। তখন থেকে যে দলই ভালো খেলে, সে দলকেই সমর্থন করি।
চলচ্চিত্র নায়ক সিয়াম আহমেদ সমর্থন করেন স্পেন। তিনি বলেন, ‘স্পেনের খেলা আমাকে ভীষণ টানে, ভালো লাগে। শুরু থেকেই স্পেন সমর্থন করি। কখনোই নিজ দল থেকে সমর্থন প্রত্যাহার করিনি। দেখা গেছে, বেশির ভাগ মানুষ ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থন করলেও আমার পছন্দের দল স্পেন। ওদের খেলা খুব ভালো লাগে। খুব উপভোগ করি। অন্য রকম ছন্দ নিয়ে খেলে ওরা, যা আমাকে মুগ্ধ করে। এবার কোন দল জিতবে কেউ জানি না, কিন্তু আমার প্রত্যাশা স্পেন ভালো কিছু করুক।’
রাফিয়াত রশীদ মিথিলা সমর্থন করেন আর্জেন্টিনা। তিনি বলেন, ‘শুরু থেকেই আর্জেন্টিনা সমর্থন করি। ম্যারাডোনার দেশ আর্জেন্টিনা। কোনো কারণ নেই, ওদের খেলা ভালো লাগে। বিশ্বকে ওরা নান্দনিক খেলা উপহার দিয়ে যাচ্ছে বহু বছর ধরে। আমি ম্যারাডোনার খেলা যেমন ভালোবাসি, মেসির খেলাও ভালোবাসি। এই বিশ্বকাপে প্রিয় দল ভালো কিছু করুক, রেকর্ড করুক, সেটাই চাওয়া।’

তানজিকা আমিন সমর্থন করেন আর্জেন্টিনা। তিনি বলেন, ‘কোনো কথা হবে না, শুধুই আর্জেন্টিনা। আসলে ফুটবল নিয়ে গল্প করলে বা তর্ক করলে ঘণ্টার পর ঘণ্টা করা সম্ভব। যার যার পছন্দের দল থাকতেই পারে। পছন্দের দল থাকাটাই স্বাভাবিক। সেভাবেই আমার পছন্দের দলও আর্জেন্টিনা। আমি খুব করে চাই প্রিয় দল এবার বিশ্বকাপ জিতুক। প্রিয় দল ভালো কিছু করুক।’
চঞ্চল চৌধুরীর ভক্ত রয়েছে দুই বাংলাজুড়ে। দেখা যাক, ফুটবল বিশ্বকাপে চঞ্চল চৌধুরী কোন দল সমর্থন করেন? তিনি বলেন, ‘আমার প্রিয় দল আর্জেন্টিনা। আমার পছন্দের ও ভালোবাসার দল আর্জেন্টিনা। বুঝতে শেখার পর থেকেই এই দলের প্রতি আমার ভালোবাসা জন্মেছে। আমি যেমন আর্জেন্টিনা সমর্থন করি, আমার পুত্রও তাই করে। দুজনের পছন্দের দল এবারের বিশ্বকাপে ভালো কিছু করুক-এটাই প্রত্যাশা।’

সজল খেলা খুব পছন্দ করেন। হোক ক্রিকেট কি ফুটবল। আর ফুটবলে তার প্রিয় দল আর্জেন্টিনা। তিনি বলেন, ‘দেখতে দেখতে আবারও চলে এল বিশ্বকাপ ফুটবল খেলা। অনেক কারণেই আর্জেন্টিনাকে সমর্থন করি। তার মধ্যে অন্যতম হচ্ছে ম্যারাডোনার জন্য। খুব ছোটবেলায় প্রিয় খেলোয়াড়ের খেলা দেখার স্মৃতি আজও মনে পড়ে।’

দর্শকপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী মোনালিসা সমর্থন করেন আর্জেন্টিনা। মোনালিসা বলেন, ‘প্রিয় দলের জন্য ভালোবাসা। প্রিয় দল বিশ্বকাপ ঘরে তুলবে, এটাই চাওয়া।’
চলচ্চিত্র নায়ক ইমন আর্জেন্টিনার সমর্থক। নায়ক ওমর সানী অবশ্য ব্রাজিলের সমর্থক। অপু বিশ্বাস ব্রাজিলের সমর্থক। ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের প্রিয় দল আর্জেন্টিনা।
বিদ্যা সিনহা মিম সমর্থন করেন ব্রাজিলকে। তিনি বলেন, ‘ব্রাজিল আমার পছন্দের দল। ফুটবলের জাদুকর পেলের দেশ ব্রাজিল। ছোটবেলা থেকেই ওদের খেলা পছন্দ করি। এবার বিশ্বকাপে প্রিয় দল ভালো করবে, সেই প্রত্যাশা করছি।’
জাকিয়া বারী মম: বিশ্বকাপ ফুটবলের বেশিরভাগ খেলাই দেখার চেষ্টা করব। এবার সবার খেলা খুব স্পিডি এবং ভালো হবে। আমি আর্জেন্টিনার সমর্থক। প্রিয় দল হারার পর ভালো লাগে জার্মানির খেলা।
মেহজাবীন চৌধুরী: জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীনের পছন্দের দল ব্রাজিল। তিনি বলেন, ব্রাজিলের প্রতিটি খেলোয়াড় দারুণ খেলেন। তাদের একেকজনের খেলার ধরন একেক রকম। আশা করছি এবারের বিশ্বকাপে জয় করবে ব্রাজিল।
জীবনযাপন নিয়ে
লোড হচ্ছে...

অহংকার মানুষকে কোথায় নিয়ে দাঁড় করায়, একজনের অহংকার অন্যজনকে কিভাবে আহত করে তার একটি বাস্তব ঘটনা তুলে ধরলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক......

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাংবাদিক, লেখক ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা কাজী জেসিন। দীর্ঘদিন সাংবাদিকতা, টেলিভিশন অনুষ্ঠান.....

ময়ূরপঙ্খী এবং ইন্টারন্যাশনাল প্রফেশনাল একাডেমীর উদ্যোগে জমকালো আয়োজনে ‘২য় আইপা অ্যাওয়ার্ড’ (ইন্টারন্যাশনাল প্রফেশনাল অ্যাচিভার) ঢাকায় অনুষ্ঠিত হয়েছে । স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখা দেশ-বিদেশের,,,,

আনন্দ আলো: কেমন আছেন? দীপ্তি চৌধুরী: ভালো আছি। আনন্দ আলো: জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। কেমন চলছে? দীপ্তি চৌধুরী: প্রত্যাশার চেয়ে বেশি ভালো। মাঝে মাঝে মনে হয় অনন্তকাল এরকম একসাথে আছি; কখনো আবার মনে হয় এই তো সেদিন এক হলাম। আনন্দ আলো: বিয়ে আপনার কাছে কি?

সোশ্যাল মার্কেটিং কোম্পানির (এসএমসি) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম উদ্দিন খান বাংলাদেশের জনস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একজন পেশাজীবী। দীর্ঘ সময় ধরে....

বাংলাদেশের করপোরেট জগতে এমন কিছু মানুষ আছেন, যাদের পরিচয় শুধু একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সীমাবদ্ধ নয়; বরং তারা সময়, সমাজ, অর্থনীতি এবং ভোক্তা মনস্তত্বকেও গুরুত্বপুর্ন করে তোলার ক্ষেত্রেও ইগলুর প্রধান

ইচ্ছে ঘুড়ি বলে একটা কথা আছে। নাটাই আমার হাতে। আকাশে উড়িয়ে দিলাম ঘুড়ি। এই আনন্দ একাও করা যায়। আবার অন্যদের নিয়েও করা যায়। তবে একার আনন্দের চেয়ে বন্ধু, শুভাকাঙ্খী, স্বজনদের নিয়ে আনন্দ করার মজাই আলাদা

দেশের সামগ্রিক অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনা অতিব জরুরি। এজন্য স্থবির হয়ে পড়া আবাসন খাতকে পুনরুজ্জীবিত করা অত্যাবশ্যক বলে মনে করছেন খাতসংশ্লিষ্ট উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা