Ad space

‘রাক্ষস’ টপকালো ‘প্রেশার কুকার’!

প্রকাশ:
9
Image
caption

ঈদে মুক্তি পাওয়া ছবি ‘প্রেশার কুকার’ মুক্তির এক মাস পরও দর্শক ধরে রেখেছে। মাস পূর্তিতে সিনেপ্লেক্স, ব্লকবাস্টার ও লায়নসহ বিভিন্ন মাল্টিপ্লেক্স মিলিয়ে দৈনিক ১৪টি শো চলছে। দর্শক চাহিদা বাড়ায় কিছু হলে শো সংখ্যাও বাড়ানো হচ্ছে।

একই সময়ে মুক্তি পাওয়া আরেক ছবি ‘রাক্ষস’ বর্তমানে মাল্টিপ্লেক্সগুলোতে ১২টি শো পাচ্ছে। মুক্তির ২৯তম দিনে আয় তুলনা করলে দেখা যায়, ওই দিনে ‘প্রেশার কুকার’-এর সংগ্রহ ছিল প্রায় ৪ লাখ টাকা, আর ‘রাক্ষস’-এর প্রায় ৩ লাখ টাকা। ফলে ২৯তম দিনের হিসাবে মাল্টিপ্লেক্স আয় তালিকায় এগিয়ে আছে ‘প্রেশার কুকার’।চার সপ্তাহ পার হলেও দর্শকের আগ্রহে ভাটা পড়েনি রায়হান রাফী পরিচালিত এই ছবিতে। বরং সময়ের সঙ্গে সঙ্গে ছবিটি নিয়ে আলোচনা ও আগ্রহ বেড়েছে। ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মস প্রযোজিত ‘প্রেশার কুকার’ দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ায় দিন দিন দর্শকসংখ্যা বাড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও পড়ুন

লোড হচ্ছে...