Ad space

মণিপুরি থিয়েটারের নাটক ‘ধ্বজো মেস্তরীর মরণ’

প্রকাশ:
34
Image
Click here to add caption

ঢাকার নাট্যমঞ্চে আবারও ফিরে আসছে মণিপুরি থিয়েটারের অন্যতম জনপ্রিয় প্রযোজনা ‘ধ্বজো মেস্তরীর মরণ’। এক প্রান্তিক কারিগরের জীবনের আলো–অন্ধকার, বেদনা-বিসর্জন এবং হারিয়ে যেতে বসা এক ঐতিহ্যের গভীর মানবিক কাহিনি। এই নাটক শুধু একটি মানুষের গল্প নয়; এটি মণিপুরি সমাজের বহু প্রজন্ম ধরে চলে আসা গৃহনির্মাণ শিল্পের ইতিহাস, স্মৃতি ও মূল্যবোধের চলচ্চিত্রায়িত বাস্তব রূপ।প্রায় বিশ বছর আগে, ২০০৫ সালে মঞ্চে প্রথম এসছিলো নাটকটি। সে সময়ই বেশ কয়েকটি শোতে দর্শকের প্রশংসা কুড়িয়েছিল। এবার দীর্ঘ দুই দশক পর দলটি নতুন ভাবনা ও নানান পরিমার্জন, সংযোজনের মধ্য দিয়ে নাটকটিকে দর্শকের সামনে হাজির করছে একেবারে নতুন অবয়বে। মণিপুরি থিয়েটারের পুরোনো শিল্পীদের পাশাপাশি এই নতুন সংস্করণে যুক্ত হয়েছেন একঝাঁক তরুণ অভিনয়শিল্পী। তাদের সঙ্গে অভিজ্ঞ শিল্পীদের মেলবন্ধনে নাটকটি পেয়েছে নতুন ছন্দ, নতুন ভাষ্য এবং আরও পরিপূর্ণ এক মঞ্চরূপ। উল্লেখ্য নাটকটির নির্দেশনা দিয়েছেন বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক শুভাশিস সিনহা

আরও পড়ুন

লোড হচ্ছে...