Ad space

শিশুদের জন্য প্রাপ্তবয়স্কদের নাটক!

প্রকাশ:
22
Image
Click here to add caption

ছোটদের নাটকে বড়দের অভিনয়। একটু যেন গোলমেলে ব্যাপার। তবে এই মঞ্চ নাটকে গোলমাল এর কোন সুযোগ নাই। নাটকের নাম ‘গার্ডিয়ানস অফ দ্যা গডস ‘। ছোটদের এই নাটকে ছোটদের পাশাপাশি বড়রাও অভিনয় করেন। সম্প্রতি বাংলাদেশের শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে প্রাচ্যনাট এই নাটকের বিশেষ প্রদর্শনী আয়োজন করে। নাটকে শিশুরা বড়দের কিভাবে দেখে, কিভাবে তারা বড়দের বিশ্বাস করে, কিভাবে ভয় পাই কিভাবে সবার কাছ থেকে শিখে এই ব্যাপারগুলো নাটকটিতে গুরুত্ব পেয়েছে।প্রাচ্যনাট জানায়, এই প্রযোজনাটি ২০২৫ সাল জুড়ে পাঁচ মহাদেশের ২৫টি দেশে মঞ্চায়িত হয়েছে যার বৈশ্বিক প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছিল ৩০ মে তুরস্কের দিয়ারবাকর শহরে। এরই ধারাবাহিকতায় নাটকটি ২০২৫-এর সেপ্টেম্বরে বাংলাদেশে প্রিমিয়ার হয়। নাটকটি ‘দ্য চাইল্ডহুড প্রজেক্ট’-এর একটি অংশ—যা মূলত বাংলাদেশ থেকে শুরু করে ফিনল্যান্ড পর্যন্ত অংশগ্রহণকারী থিয়েটারগুলোর একটি যৌথ আন্তর্জাতিক প্রয়াস। এর মূল লক্ষ্য বিশ্বব্যাপী শিশু ও তরুণদের জন্য সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করা।

পাঁচ মহাদেশের ১১টি দেশের শিশু ও প্রাপ্তবয়স্কদের সাক্ষাৎকারের ভিত্তিতে এরিক উডেনবার্গের লেখা এবং গুস্তাভ দাইনফের নির্দেশিত এই নাটকটি তৈরি হয়েছে। ২০২৫ জুড়ে এই নাটকটি ঐ ১১টি দেশে তাদের নিজ নিজ ভাষায়ও মঞ্চস্থ হচ্ছে। নাটকটি প্রসঙ্গে নির্দেশকের বক্তব্য এমন, ‘এই অসাধারণ নাটকটি বিশ্বব্যাপী শিশুদের কণ্ঠস্বর তুলে ধরে। দর্শকদের জন্যে এটি হতে পারে একাধারে অনুপ্রেরণামূলক ও শক্তিশালী অভিজ্ঞতা। যার সুযোগ জীবনে হয়তো একবারই আসে।’

এরিক উডেনবার্গ-এর রচনা থেকে বাংলা রূপান্তর করেছেন প্রজ্ঞা তাসনুভা রুবাইয়াত।

মূল নাট্যকারের বক্তব্য এমন, ‘‘সারা বিশ্বের মানুষের জন্যেই একটি সার্বজনীন প্রশ্ন হতে পারে- ‘শিশুরা কীভাবে বড়দের জগতে মানিয়ে চলে’। আর এই প্রশ্নের মাধ্যমে পৃথিবীর নানা প্রান্তের মানুষকে একসূত্রে বাঁধতে পারা আমার জন্যে অত্যন্ত তৃপ্তিদায়ক একটি অভিজ্ঞতা।’’

আরও পড়ুন

লোড হচ্ছে...