Ad space

রব রেইনার ও স্ত্রীর আকস্মিক মৃত্যু, হলিউডে গভীর শোক

প্রকাশ:
19
Image
Click here to add caption

হলিউডের প্রখ্যাত পরিচালক রব রেইনার ও তাঁর স্ত্রী মিশেল রেইনারের রহস্যজনক মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। রোববার (স্থানীয় সময়) রাতে লস অ্যাঞ্জেলেসের নিজ বাড়ি থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। সিএনএন, ভ্যারাইটি, টিএমজেড ও এপি-সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে। পরে পরিবারের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রাথমিকভাবে ঘটনাটিকে সন্দেহজনক হিসেবে তদন্ত করা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ আনুষ্ঠানিকভাবে একে হত্যাকাণ্ড বলে ঘোষণা দেয়নি।এপির এক প্রতিবেদনে বলা হয়, সোমবার বাংলাদেশ সময় ভোরে রব রেইনারের মালিকানাধীন একটি বাড়িতে দুইজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে টিএমজেড নিশ্চিত করে যে, নিহতরা হলেন রব রেইনার ও তাঁর স্ত্রী মিশেল রেইনার।

স্থানীয় সময় রোববার বিকেলে পুলিশ ব্রেন্টউড এলাকার ওই বাড়িতে পৌঁছালেও নিহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে ডেডলাইনের প্রতিবেদনে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৭৮ বছর বয়সী এক পুরুষ ও ৬৮ বছর বয়সী এক নারীর মৃত্যুর তথ্য দিয়েছে, যা রেইনার দম্পতির বয়সের সঙ্গে মিলছে। এ ঘটনায় বিস্তারিত জানাতে শিগগিরই সংবাদ সম্মেলন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

লোড হচ্ছে...