Ad space

নীরব প্রচারণা চলছে পিনিক এর

প্রকাশ:
Image

নীরব প্রচারণা চলছে পিনিক এর

আদর আজাদ ও শবনম বুবলী অভিনীত পিনিক সিনেমাটির গত ঈদেই আসার কথা ছিল। পরে বড় তারকা ও হল সংখ্যার কথা ভেবে মুক্তি থেকে সরে যান প্রযোজক। ঘোষণা দেন ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দেবেন। কিন্তু এখনো সিনেমাটি কোনো প্রচারণায় নেই। তাহলে কি এবারও মুক্তি পাবে না? প্রশ্নের উত্তরে পরিচালক জাহিদ জুয়েল বলেন, ‘নীরব রয়েছি, তবে প্রচারণা দিয়েই সরব হব। হল সংখ্যা যাই হোক, এবার আমরা কোনোভাবেই সিনেমাটির মুক্তি থেকে সরে যাচ্ছি না।’ সেভাবেই প্রযোজকের সঙ্গে কথা বলেছেন। আগামীকাল থেকে তাঁরা নিয়মিত গান, টিজার ট্রেলার দিয়ে প্রচারণায় যুক্ত হবেন।

আরও পড়ুন

লোড হচ্ছে...