Ad space

১৭ মে থেকে মাঠে ‘রইদ’

প্রকাশ:
48
Image

১৭ মে থেকে মাঠে ‘রইদ’

হাওয়ার পর চার বছর বিরতি দিয়ে রইদ নিয়ে ফিরছেন মেজবাউর রহমান সুমন। সিনেমার ট্রেলার ও পোস্টার আলোচনায় এসেছে। প্রশংসা পাচ্ছে সিনেমার গান। পরিচালক জানালেন, ঈদ ঘিরেই তাঁরা পরিকল্পনামাফিক সিনেমার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার সর্বশেষ গান এসেছে। পরিচালক সুমন বলেন, ‘আমরা প্রস্তুত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে সব জায়গায় প্রচারণায় সরব হব আমরা। টানা ঈদ পর্যন্ত চলবে প্রচারণা।’ সিনেমার শেষ মুহূর্তের কিছু পোস্টের কাজ গুছিয়ে নিচ্ছেন এই পরিচালক। এই সিনেমায় প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।

আরও পড়ুন

লোড হচ্ছে...