
আলোচনায় ‘রকস্টার’
গত মাস থেকেই আলোচনায় রকস্টার। শুরুতেই প্রকাশ পায় সিনেমার লুক। এরপর আলোচনায় আসে অ্যানিমেশন টিজার। দর্শক ভিন্ন এক শাকিব খানকে দেখেন..

বনলতার ভবিষ্যৎ কি?
গত বছরই বনলতা সেন মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু মুক্তি পায়নি। এ বছর সবার আগে তারাই মুক্তির ঘোষণা দিয়েছে। কিন্তু এখনো কোনো প্রচার-প্রচারণা নেই। সিনেমার পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল বৃহস্পতিবার প্রথম আলোকে বললেন, ‘কিছু কারণে আমরা এখনো প্রচারণায় যেতে পারিনি। তবে আমাদের সব প্রস্তুত হচ্ছে। এখনো অফিশিয়াল ঘোষণা দিইনি। হল নিয়ে কিছু ভাবনার বিষয় রয়েছে।

কারণ, সন্ধ্যা সাতটা পর্যন্ত সিনেমা হল খোলা। এর মধ্যে কতটা শো কাভার দিতে পারব, ভাবছি। সময়টা জুতসই না। এ জন্য আমাদের আরও দু–তিনটা মিটিং করতে হবে। পরেই আমরা সিদ্ধান্ত নেব। তবে এখনো আমরা আশাবাদী।’ সরকারি অনুদানে নির্মিত ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। সিনেমায় কবি জীবনানন্দ দাশ হয়েছেন খায়রুল বাসার।
আরও পড়ুন
লোড হচ্ছে...

গত মাস থেকেই আলোচনায় রকস্টার। শুরুতেই প্রকাশ পায় সিনেমার লুক। এরপর আলোচনায় আসে অ্যানিমেশন টিজার। দর্শক ভিন্ন এক শাকিব খানকে দেখেন..

হাওয়ার পর চার বছর বিরতি দিয়ে রইদ নিয়ে ফিরছেন মেজবাউর রহমান সুমন। সিনেমার ট্রেলার ও পোস্টার আলোচনায় এসেছে। প্রশংসা পাচ্ছে সিনেমার গান...

নাকফুলের কাব্য’ কী আসছে দুই বছর আগেই সেন্সর সনদ পায় নাকফুলের কাব্য। কিন্তু নানা কারণে প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাটি মুক্তি দেয়নি।

শুটিং শেষ। এখন চলছে শেষ মুহূর্তের পোস্টের কাজ। আগামী সপ্তাহে সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন সনদের জন্য জমা দিতে চান পরিচালক সাইফ চন্দন...

গত বছর শুরু হয় বিদায়-এর শুটিং। সিনেমাটির প্রায় ৯৭ ভাগ শুটিংই শেষ। অল্প কিছু অংশের শুটিং শিগগির মালয়েশিয়ায় হবে, জানালেন প্রযোজক শাহরীন আক্তার..

নীরব প্রচারণা চলছে পিনিক এর আদর আজাদ ও শবনম বুবলী অভিনীত পিনিক সিনেমাটির গত ঈদেই আসার কথা ছিল। পরে বড় তারকা ও হল সংখ্যার কথা..

প্রায় পাঁচ বছর আগে শুরু হয়েছিল মাসুদ রানার শুটিং। টানা শুটিং হওয়ার কথা থাকলেও পরে নানা জটিলতা দেখা যায়। হঠাৎ করে এ বছর ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ...

ঈদের সিনেমা মুক্তির মিছিলে সংখ্যা যখন ৮ ঈদের সিনেমা বলে কথা। যদিও দেশের আগের মতো সিনেমা হল নাই.....