
২৭ বছর পরও শীর্ষে শাকিব খান
ঢাকাই চলচ্চিত্রে যুগে যুগে নায়ক এসেছেন, গেছেন। কেউ কয়েক বছর আলো ছড়িয়েছেন, কেউ এক যুগ রাজত্ব করেছেন, আবার সময়ের স্রোতে হারিয়েও গেছেন। কিন্তু একটা নাম দুই যুগের বেশি সময় ধরে বারবার ফিরে এসেছে দর্শকের মুখে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অভিজ্ঞ পরিচালক খালেদ মাহমুদ হঠাৎ করেই পদত্যাগ করেছেন, যা দেশের ক্রিকেট মহলে আলোড়ন সৃষ্টি করেছে। প্রায় ১২ বছর ধরে বিসিবির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা এই সাবেক অধিনায়ক, নানা বিতর্ক ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে থেকেও বোর্ডের অন্যতম শক্তিশালী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। যদিও তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন, কিন্তু ভেতরের দ্বন্দ্ব ও বর্তমান সভাপতি ফারুক আহমেদের সংস্কার নীতি তার এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
বিসিবির পরিচালক থাকা অবস্থায় খালেদ মাহমুদ বিভিন্ন ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন, যা বিসিবির নীতিমালার পরিপন্থী ছিল এবং ‘স্বার্থের সংঘাত’ সৃষ্টি করেছে। এর ফলে ঘরোয়া ক্রিকেটের মাঠে আম্পায়ার ও ম্যাচ রেফারিদের ওপর প্রভাব বিস্তারের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। এ ছাড়াও, তিনি একাধিক দায়িত্ব পালন করে বিসিবি থেকে মোটা অঙ্কের সম্মানী নিয়েছেন। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে একটি হোম সিরিজে দলের প্রধান কোচ হিসেবে কাজ করে তিনি প্রায় ১৫ লাখ টাকা সম্মানী পেয়েছিলেন।
ফারুক আহমেদ সভাপতির দায়িত্ব নেওয়ার পর, তিনি বিসিবিতে স্বার্থের সংঘাতের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন, যা মাহমুদের কোচিং ক্যারিয়ার চালিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করে। এসব কারণে বোর্ড থেকে সরে যাওয়াটা ছিল তার জন্য স্বাভাবিক পরিণতি।
আরও পড়ুন
লোড হচ্ছে...

ঢাকাই চলচ্চিত্রে যুগে যুগে নায়ক এসেছেন, গেছেন। কেউ কয়েক বছর আলো ছড়িয়েছেন, কেউ এক যুগ রাজত্ব করেছেন, আবার সময়ের স্রোতে হারিয়েও গেছেন। কিন্তু একটা নাম দুই যুগের বেশি সময় ধরে বারবার ফিরে এসেছে দর্শকের মুখে

বাংলাদেশ শিল্পকলা একাডেমির বার্ষিক সাংস্কৃতিক কর্মকান্ডের অংশ হিসেবে অতি সম্প্রতি নন্দিত লেখক, পরিচালক হুমায়ূন আহমেদের কর্মময় জীবন নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হুমায়ূনের সিনেমার প্রদর্শনীর পাশাপাশি

বাংলাদেশে ফুটবলকে বিষয় করে মাত্র দুটি সিনেমা নির্মিত হয়েছে। এর মধ্যে ফরিদুর রেজা সাগরের লেখা কাহিনী অবলম্বনে রায়হান রাফি পরিচালিত ‘দামাল’ ব্যাপক আলোচিত সিনেমা। ইমপ্রেস প্রযোজিত এই সিনেমাটি শুধু ফুটবল নয় ফুটবলকে

শিল্পী মানেই ভালোবাসা আর সম্মানের কাঙাল। জীবনে কখনোই অর্থ-বিত্তের হিসাব করিনি, চেয়েছি শুধু মানুষের ভালোবাসা। সেই ভালোবাসাই আমাকে আজকের আমি বানিয়েছে। পরিবার, দেশের মানুষ, দেশের বাইরে ছড়িয়ে

শিল্পীরা সম্মান চান। দর্শকের ভালোবাসা, সহকর্মীদের শ্রদ্ধা আর কাজের স্বীকৃতিই একজন শিল্পীর সবচেয়ে বড় সম্পদ। আর সেই সম্মান যখন নিঃস্বার্থ ভালোবাসা, আন্তরিকতা এবং হৃদয়ের গভীর থেকে উঠে আসে কৃতজ্ঞতার মোড়কে,

চন্দ্রমুখী না পার্বতী? কে দেবদাসকে বেশি ভালোবাসে? কিংবা দেবদাসই বা কাকে বেশি ভালোবেসেছিলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই হয়তো শত বছর পরও বাঙালির হৃদয়ে বেঁচে আছে ‘দেবদাস’

আমাদের সিনেমা, সঙ্গীত ও নাটকের অঙ্গনে এক ঝাঁক মহিলা তারকা আছেন যারা আপন সহোদর অর্থাৎ আপন বোন। তেমনি শোবিজের জনপ্রিয় ছোট- বড় আদরের বোনদের নিয়েই বিশেষ প্রতিবেদন ‘তারকা বোনদের গল্প

গত মাস থেকেই আলোচনায় রকস্টার। শুরুতেই প্রকাশ পায় সিনেমার লুক। এরপর আলোচনায় আসে অ্যানিমেশন টিজার। দর্শক ভিন্ন এক শাকিব খানকে দেখেন..