
২৭ বছর পরও শীর্ষে শাকিব খান
ঢাকাই চলচ্চিত্রে যুগে যুগে নায়ক এসেছেন, গেছেন। কেউ কয়েক বছর আলো ছড়িয়েছেন, কেউ এক যুগ রাজত্ব করেছেন, আবার সময়ের স্রোতে হারিয়েও গেছেন। কিন্তু একটা নাম দুই যুগের বেশি সময় ধরে বারবার ফিরে এসেছে দর্শকের মুখে

কাল অভিনেতা রওনক হাসান ভাইকে ফোন দিলাম। ফোন ধরেই তিনি বললেন, কামরুল, কেমন আছো?
বললাম, ভালো আছি, ভাই। আমি তো আবার আনন্দ আলোতে যোগ দিয়েছি। যোগ দিয়ে তো বিপদে পড়েছি। ২০০৯-১০ সালেও আমি এখানে কাজ করতাম। তখন নায়করাজ রাজ্জাক, এটিএম শামসুজ্জামান, আলী যাকেরসহ বড় বড় তারকাদের যাকেই ফোন দিতাম ফোন ধরতেন। আপনাদের জেনারেশনের কারো সাথেই আমাদের যোগাযোগের দূরত্ব ছিল না। কিন্তু এখন কী দিন এলো! নতুন যারা এসেছেন তারা ফোনই ধরেন না। রওনক ভাই উপহাসের হাসি হাসলেন। বললেন, যারা ফোন ধরে না তারা কেমন আর্টিস্ট আমি জানি না। তারা কোন জগতে বাস করেন কে জানে!
জিজ্ঞেস করলাম, সামগ্রিকভাবে মিডিয়ার অবস্থা কী দেখছেন? তিনি বলললেন, মিডিয়ার অবস্থা তো যা-তা। এটা কোনো মিডিয়াই না। আশি ভাগ কাজ বন্ধ। ইউটিউবের কিছু কাজ চলছে। সবাই এক ধরনের অনিশ্চয়তার মধ্যে আছে। বিনিয়োগ বন্ধ। মিডিয়াতে তো কোনো বিনিয়োগ নেই। এখন নির্বাচনের আগে আর নতুন বিনিয়োগও কেউ করবে না, কাজেও গতি আসবে না। বেশির ভাগ প্রোফেশনাল আর্টিস্ট-এর অবস্থা খারাপ। অনেকে কাজ ছেড়ে দিয়ে অন্য কিছু করার চেষ্টা করছে।
বললাম, আপনি কী করছেন?
বললেন, আমি করছি কিছু কিছু। দু-চারটা নাটক করছি। গতকাল করলাম ‘বাহাদুর হিমু’ নামে একটা একঘণ্টার নাটক। একটা ধারাবাহিক নাটক করার চেষ্টা করছি। আরেকটা ফিল্মের স্ক্রিপ্ট লিখেছি এর মধ্যে।
বললাম, ফিল্মের স্ক্রিপ্ট লিখেছেন, এটা কি আপনিই পরিচালনা করবেন না কি কাউকে দিবেন?
তিনি বললেন, এটা এখন বলব না। একটু রহস্য থাকুক।
তারপর আমরা দেশের চলমান রাজনীতি-সংস্কৃতি নিয়েও কিছুক্ষণ কথা বললাম। তার কণ্ঠে ছিল হতাশার সুর। বাংলাদেশের শিল্প-সংস্কৃতির ভবিষ্যৎ তিনি আসলেই উদ্বিগ্ন।
আরও পড়ুন
লোড হচ্ছে...

ঢাকাই চলচ্চিত্রে যুগে যুগে নায়ক এসেছেন, গেছেন। কেউ কয়েক বছর আলো ছড়িয়েছেন, কেউ এক যুগ রাজত্ব করেছেন, আবার সময়ের স্রোতে হারিয়েও গেছেন। কিন্তু একটা নাম দুই যুগের বেশি সময় ধরে বারবার ফিরে এসেছে দর্শকের মুখে

বাংলাদেশ শিল্পকলা একাডেমির বার্ষিক সাংস্কৃতিক কর্মকান্ডের অংশ হিসেবে অতি সম্প্রতি নন্দিত লেখক, পরিচালক হুমায়ূন আহমেদের কর্মময় জীবন নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হুমায়ূনের সিনেমার প্রদর্শনীর পাশাপাশি

বাংলাদেশে ফুটবলকে বিষয় করে মাত্র দুটি সিনেমা নির্মিত হয়েছে। এর মধ্যে ফরিদুর রেজা সাগরের লেখা কাহিনী অবলম্বনে রায়হান রাফি পরিচালিত ‘দামাল’ ব্যাপক আলোচিত সিনেমা। ইমপ্রেস প্রযোজিত এই সিনেমাটি শুধু ফুটবল নয় ফুটবলকে

শিল্পী মানেই ভালোবাসা আর সম্মানের কাঙাল। জীবনে কখনোই অর্থ-বিত্তের হিসাব করিনি, চেয়েছি শুধু মানুষের ভালোবাসা। সেই ভালোবাসাই আমাকে আজকের আমি বানিয়েছে। পরিবার, দেশের মানুষ, দেশের বাইরে ছড়িয়ে

শিল্পীরা সম্মান চান। দর্শকের ভালোবাসা, সহকর্মীদের শ্রদ্ধা আর কাজের স্বীকৃতিই একজন শিল্পীর সবচেয়ে বড় সম্পদ। আর সেই সম্মান যখন নিঃস্বার্থ ভালোবাসা, আন্তরিকতা এবং হৃদয়ের গভীর থেকে উঠে আসে কৃতজ্ঞতার মোড়কে,

চন্দ্রমুখী না পার্বতী? কে দেবদাসকে বেশি ভালোবাসে? কিংবা দেবদাসই বা কাকে বেশি ভালোবেসেছিলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই হয়তো শত বছর পরও বাঙালির হৃদয়ে বেঁচে আছে ‘দেবদাস’

আমাদের সিনেমা, সঙ্গীত ও নাটকের অঙ্গনে এক ঝাঁক মহিলা তারকা আছেন যারা আপন সহোদর অর্থাৎ আপন বোন। তেমনি শোবিজের জনপ্রিয় ছোট- বড় আদরের বোনদের নিয়েই বিশেষ প্রতিবেদন ‘তারকা বোনদের গল্প

গত মাস থেকেই আলোচনায় রকস্টার। শুরুতেই প্রকাশ পায় সিনেমার লুক। এরপর আলোচনায় আসে অ্যানিমেশন টিজার। দর্শক ভিন্ন এক শাকিব খানকে দেখেন..