Ad space

ঢালিউডকে পরিত্যক্ত ইন্ডাস্ট্রি মনে হয়

প্রকাশ:
42
Image
Click here to add caption

আনন্দ আলো : কেমন আছেন ?শিরিন শিলা: আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু বাংলাদেশে পরপর চারবার ভূমিকম্প হলো তাই আতংকে আছি।

আনন্দ আলো: কি কাজ করছেন এখন?শিরিন শিলা: খুব ব্যস্ত সময় যাচ্ছে। নতুন একটি ছবি করছি সরকারি অনুদানের। ছবির নাম “ নীল আকাশে পাখি উড়ে”। এই ছবির আরো দুই-তিন দিনের কাজ বাকি আছে ওটা হলে পুরো ছবির শুটিং শেষ হয়ে যাবে।

আনন্দ আলো: ’নীল আকাশে পাখি উড়ে’ ছবির শুটিংয়ের মাঝে কেমন অভিজ্ঞতা হয়েছে?শিরিন শিলা: এই প্রথম আমি এসডি রুবেল ভাইয়ার সাথে অভিনয় করেছি। এস ডি রুবেল গায়ক আমরা সবাই তো জানি। এই প্রথমবার ভাইয়ের সাথে অভিনয় করার অভিজ্ঞতা হলো আমার। আমাদের যারা কো আর্টিস্ট ছিলেন, সবাই মিলেমিশে ভালোভাবে এক সাথে কাজ করতে পেরেছি।

আনন্দ আলো: আপনার অভিনয়ের যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল?শিরিন শিলা: আমার অভিনয় যাত্রাটা হয়েছিল নাচের মাধ্যমে। আমি ছোটবেলা থেকে নাচ করতাম শিশু একাডেমিতে। ছোট বেলায় নতুন কুঁড়িতে অংশগ্রহণ করেছিলাম সেখান থেকে আমার যাত্রাটা শুরু। সে সময় টুকটাক ছোটখাটো নাটক করেছি শিশু শিল্পী হিসেবে । তারপর সালাউদ্দিন লাভলু ভাইয়ের একটা নাটক করেছিলাম । নাম ছিল ‘হিরো’। মোশারফ করিম ভাইয়ের সাথে । তারপর ওখান থেকে একটা সিনেমার অফার পাই, ওই সময় নতুনদের অনেক ডিমান্ড ছিল। তখন ইন্ডাস্ট্রিতে মাত্র মাহিয়া মাহি এসেছিল ’ভালোবাসার রঙ’ দিয়ে। তখন ভাবলাম আমিও যেহেতু নতুন একবার চেষ্টা করি। আমার প্রথম ছবির অফার পেলাম শাকিব খানের সাথে ’হিটম্যান’ ছবিতে। যেহেতু আমি নতুন অভিনেত্রী ছিলাম তাই আমাকে প্যারালাল কাস্টিংয়ে রেখেছিল । শাকিব খানের সাথে ’হিটম্যান’ ছবিতে সাইন করলাম। অপু দিদির সাথে প্যারালাল কাস্টিং করলাম। ’হিটম্যান’ ছবি থেকে আমার যাত্রা শুরু। ছবিতে আমার একটা গান ছিল ’দেখ না ও রসিয়া’ বর্তমানে ২৭ মিলিয়ন এর উপরে ভিউ আছে ।

আনন্দ আলো : আপনার পছন্দের খাবার কি?শিরিন শিলা: যদি বাঙালি খাবারের কথা বলি তাহলে তো গরুর মাংস, ভাত, শুঁটকি ভর্তা। আমার শুঁটকি খুব পছন্দ। আর যদি বিদেশি খাবারের কথা বলি তাহলে চাইনিজ ফুড আমার খুব ভাল লাগে ।

আরও পড়ুন

লোড হচ্ছে...