Ad space

ক্লিকবেট নয়, বিশ্বাসযোগ্যতাই শক্তি

প্রকাশ:
8
Image
Click here to add caption

দ্রুততা ও নির্ভুলতার সমন্বয়ে পথচলা শুরু করা চ্যানেল আই অনলাইন ২০ এপ্রিল ১১ বছর পূর্ণ করে পা রেখেছে ১২ বছরে। প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের স্লোগান ছিল- ‘ভয়হীন স্বাধীন সাহস’। দিনটি উপলক্ষে দর্শক, পাঠক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়েছে কর্তৃপক্ষ |

এই উপলক্ষে সোমবার বিকেল ৪টায় চ্যানেল আই ভবনের ছাদ বারান্দায় অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘অ্যালগরিদম যুগে সাংবাদিকতা’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।প্রধান অতিথির বক্তব্যে তিনি অনলাইন প্ল্যাটফর্মে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “অনলাইনে তথ্যের গতি যেমন বেড়েছে, তেমনি ভুল তথ্যের ঝুঁকিও বেড়েছে। এটি শুধু দেশের জন্য নয়, ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্যও ক্ষতিকর। তাই এ বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে।” তিনি আশা প্রকাশ করেন, চ্যানেল আই অনলাইন এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে।ডিজিটাল রূপান্তর প্রসঙ্গে তিনি বলেন, “অনলাইন মানেই পুরোপুরি ডিজিটালাইজেশন নয়। ডিজিটাল একটি বৃহত্তর প্রক্রিয়া। সরকার ধাপে ধাপে পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশনের দিকে এগোচ্ছে।” পাশাপাশি তিনি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়েও সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন।

Image
Click here to add caption

আরও পড়ুন

লোড হচ্ছে...