Ad space

তাণ্ডব দেখিয়ে বনলতা এক্সপ্রেসে চড়ে বসলেন সাবিলা

প্রকাশ:
18
Image

উৎসব খ্যাত পরিচালক তামিম নূর এবার নির্মাণ করছেন নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নতুন এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সময়ের আলোচিত অভিনয়শিল্পী সাবিলা নূর। রায়হান রাফির তান্ডব সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে তিনি নতুন করে আলোচনায় আসেন।এবার তামিম নূরের বনলতা এক্সপ্রেসের যাত্রী হয়েছেন। সাবিলা নূর বললেন, হুমায়ূন আহমেদের এই উপন্যাসটি আমি পড়েছি। আমার প্রিয় উপন্যাস। তামিম নূর আমার  প্রিয় পরিচালক। তিনি এই উপন্যাসের অবলম্বনে সিনেমা বানাচ্ছেন।  এই সিনেমায় যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করতে পারাকে নিজের ক্যারিয়ারের বড় প্রাপ্তি মনে করেন সাবিলা নূর।  বনলতা এক্সপ্রেসের যাত্রী হয়ে তিনি বড় পর্দায় নিজের অবস্থান আরো দৃঢ় করতে চান।  শুভকামনা সাবিলা নূরের জন্য।

আরও পড়ুন

লোড হচ্ছে...