
ফাইনালের হাফটাইমে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা ও বিটিএস
ফুটবল আর সংগীত-দুটি ভিন্ন জগৎ। কিন্তু বিশ্বকাপ এলে এই দুই জগৎ যেন একসুতোয় গাঁথা পড়ে। আর এবার সেই সংযোগকে আরও বড় পরিসরে নিয়ে যাচ্ছে ফিফা।.....

ঘরের মাঠে স্প্যানিশ লা লিগার শিরোপা নিশ্চিত করার সুযোগ বার্সেলোনার। সেটাও আবার এল ক্ল্যাসিকো দিয়ে। তাতে ৯৪ বছর পর এই ‘এল ক্ল্যাসিকো’ দিয়ে শিরোপা মীমাংসার হাতছানি লা লিগায়। তার আগে দেখে নেয়া যাক দুদলের পরিসংখ্যানের খতিয়ান।
ন্যু ক্যাম্পে রোববার রাতে মৌসুমের শেষ এল ক্ল্যাসিকোতে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মদ্রিদ। এ ম্যাচে হার এড়াতে পারলেই টানা দ্বিতীয় মৌসুমে লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে বার্সেলোনা। তাও আবার ঘরের মাঠে শিরোপা উল্লাসে মেতে উঠবে বার্সা। এমনকি রিয়াল জিতলেও, তা শিরোপা লড়াইকে খুব একটা অনিশ্চিত করবে না।
মৌসুমের প্রথম লেগে রিয়ালের মাঠে হেরেছিল বার্সা। তবে ঘরের মাঠে এবার দুর্দান্ত ফর্মে রয়েছে তারা। লিগে এপর্যন্ত নিজেদের সবকটি হোম ম্যাচ জিতেছে বার্সেলোনা। ১৯৮৫-৮৬ মৌসুমের পর এটাই তাদের প্রথম নিখুঁত হোম রেকর্ডের পথে এগিয়ে যাওয়া।
আরও পড়ুন
লোড হচ্ছে...

ফুটবল আর সংগীত-দুটি ভিন্ন জগৎ। কিন্তু বিশ্বকাপ এলে এই দুই জগৎ যেন একসুতোয় গাঁথা পড়ে। আর এবার সেই সংযোগকে আরও বড় পরিসরে নিয়ে যাচ্ছে ফিফা।.....

ক্রিকেটের আগে আমাদের দেশে ফুটবলই জনপ্রিয় ছিল। এখনও জনপ্রিয় তাতে সন্দেহ নাই। কিন্তু আমাদের ফুটবল খেলা যেন দেশের গন্ডি ছাড়িয়ে নিজেকে মেলে ধরতে পারছে না....

বিশ্বখ্যাত ক্রিকেটার তামিম ইকবাল এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। তাকে ঘিরে বাংলাদেশের ক্রিকেটের নব জাগরণ আশা করছেন দেশের ক্রিকেট প্রেমী মানুষ....

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টুয়েন্টির জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা করে নিয়েছেন বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন ও পেসার রিপন মন্ডল। বয়সভিত্তিক এবং ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতার পুরস্কার পেলেন দুজন। তাদের দলের নেয়ার পেছনের কারণ জানিয়েছে বিসিবি।

এক-দুজন নয়, প্রথমবারের মতো একসঙ্গে পাঁচ ক্রিকেটারকে নাগরিকত্ব দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই ক্রিকেটারদের দলে নিয়ে আজ নেপালের বিপক্ষে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে নামছে মধ্যপ্রাচ্যের দেশটি।


সেঞ্চুরির পথে মাত্র একটি ডট, বাবর আজমের রেকর্ড
